প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লালপুরে সবজি দোকানে ইয়াবা কারবার, আটক ২
নাটোরের লালপুরে একটি অভিযান পরিচালনা করে পুলিশ ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির জন্য নগদ অর্থসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ওয়ালিয়া বাজার এলাকায় এ অভিযানটি সম্পন্ন হয়।
বুধবার দুপুরে আটককৃতদের আদালতে পাঠানোর তথ্য নিশ্চিত করেছেন লালপুর থানার পুলিশ।
আটককৃতদের মধ্যে রয়েছেন মো. শামিম হোসেন (২৯) এবং তার সহযোগী মো. আতিক হোসেন (২০)। উভয়েই উপজেলার ধুপইল (ফারাজিপাড়া) গ্রামের বাসিন্দা।
পুলিশের সূত্রে জানা গেছে, ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এসআই (নি.) মোল্লা সোহেল মাহমুদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে ওয়ালিয়া বাজারে অভিযান চালায়।
অভিযানের সময় মো. শামিম হোসেনের সবজি দোকানে তল্লাশি করে তাকে এবং তার সহযোগী মো. আতিক হোসেনকে আটক করা হয়।
তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক কারবারের নগদ ৩ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ এ বিষয়ে জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন