১০:৩৯ পি.এম
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, রায়পুরে ঘটে যাওয়া হত্যাকাণ্ড আসলে কোনও রাজনৈতিক কিংবা সাম্প্রদায়িক ঘটনা নয়। এই ঘটনার প্রেক্ষাপটে কেউ যেন দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের উদ্দেশ্যে অপচেষ্টা না করে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।
শনিবার দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের ধানহাটা এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করার পর তিনি এ কথা বলেন।
আবুল খায়ের ভূঁইয়া বলেন, ‘রায়পুরের এই মর্মান্তিক হত্যাকাণ্ডকে রাজনৈতিক বা হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক ইস্যু হিসেবে দেখা উচিত নয়। একটি মহল বিশেষ করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাই এ ধরনের অপপ্রচার থেকে সকলকে সতর্ক থাকতে হবে।’
আরও পড়ুন: ভোটের জন্য নয়, সেবার ব্রত নিয়ে হোসেনপুরে ভাঙা কাঠের সেতু সংস্কার করলেন জাহাঙ্গীর আলম রতন
এমপি আরও বলেন, ‘আমরা এখানে রাজনীতি করার জন্য আসিনি। মানবিক বিপর্যয় নিয়ে রাজনীতি করারও আমাদের কোনো আগ্রহ নেই। আমরা দেশের জনগণের খেদমত করতে এবং জনগণের জন্য কিছু করার চেষ্টা করছি। এ হত্যাকাণ্ডের ঘটনার প্রেক্ষাপটে চাইলে থাইল্যান্ডে বসে বিবৃতি দেওয়া যেত, কিন্তু আমরা ঘটনাস্থলে এসে বাস্তব পরিস্থিতি দেখতে এসেছি।’
বিরোধী দলের সমালোচনা করে আবুল খায়ের ভূঁইয়া বলেন, ‘এ ধরনের মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক দল রাজনীতি করার চেষ্টা করলে তা অত্যন্ত দুঃখজনক। এমন নৃশংস হত্যাকাণ্ড নিয়ে রাজনৈতিক বিবৃতি দেওয়া উচিত নয়। এখানে রাজনীতির কিছুই নেই; মানবিকতা ও বিবেকবোধই সবচেয়ে বড় বিষয়।’
এমপি আরও বলেন, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত অব্যাহত রেখেছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার, রায়পুর থানার অফিসার ইনচার্জ শাহীন মিয়া, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন।
আরও পড়ুন: পদ্মমুখ ঝিরিতে ৫৫ বছরে হয়নি স্থায়ী সেতু, স্থানীয়দের ক্ষোভ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন