১০:১৮ পি.এম
সর্বশেষ ২০২১ সালে বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া। পূর্ণ শক্তির দল না আসার ফল অজিরা হাতে নাতে পেয়েছিল।
পাঁচ ম্যাচের সিরিজে বাংলাদেশ তাদের কাছে ৪-১ ব্যবধানে হেরেছিল। ৫ বছর পর দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আসা অজিদের দল এবারও অনেকটা খর্বশক্তির। কেননা আগামীকাল ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে পাচ্ছে না মিচেল মার্শ ও ট্রাভিস হেডকে। এর সঙ্গে দলের মূল তিন পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডও নেই।
শেষ মুহূর্তে দুটি অভিজ্ঞ খেলোয়াড় ছিটকে যাওয়ার কারণে অধিনায়ক জশ ইংলিস দলের জন্য এটি একটি বড় ধাক্কার বলে মনে করছেন।
আরও পড়ুন: আজকের খেলা: ০৯ নভেম্বর ২০২৬
মিরপুরে প্রথম ওয়ানডের ম্যাচের পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ইংলিস বলেছেন, 'যেকোনো সময় মিচেল মার্শ ও ট্রাভিস হেডকে না পাওয়া আপনি মিস করবেনই। তারা দুজনই অবিশ্বাস্য খেলোয়াড়। দুর্ভাগ্যজনক হচ্ছে যে তারা দলে নেই।'
এটি ঠিক পাকিস্তান সিরিজের মতই হচ্ছে। তবে আমার মতে, এই কন্ডিশনে অভিজ্ঞতা নেওয়া আমাদের তরুণ ক্রিকেটারদের জন্য প্রয়োজন। সামনের বিশ্বকাপে এটি কাজে আসবে। তাই সেই অনুযায়ী কম্বিনেশন সাজিয়ে বিভিন্ন ক্রিকেটারদের বাজিয়ে দেখারও প্রয়োজন আছে।'
তারকা পেসারদের না পেলেও যাঁরা আছেন তাঁদের ওপর বিশ্বাস রাখছেন ইংলিস।
উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, 'অবশ্যই আমাদের দলে অনেক বড় নাম নেই। তবে যারা আছে, তাঁরা অনেক দিন ধরে খেলছে। নাথান এলিস অনেক দিন ধরে ভালো করছে, বেন ডরশুইসও তাই। তাঁদের এই পর্যায়ের ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে। নাথান আমাদের স্কোয়াডের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে খুবই স্কিলফুল এবং ম্যাচের যেকোনো সময় বল করতে পারে। এই সিরিজে সে কী করতে পারে, তা দেখতেই আমি মুখিয়ে আছি।'
আরও পড়ুন: ঢাকায় পাতালরেল প্রকল্পের নির্মাণ কাজ শুরু, বদলে যাবে যানজটের চিত্র
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন