১০:২২ পি.এম
রাশিয়ার রাজধানী মস্কোয় অবস্থিত ‘টুম্ব অব দ্য আননোন সোলজার’-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাণ উৎসর্গকারী বীর যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়ায় সরকারি সফরের অংশ হিসেবে আজ সকালে দেশটির রাজধানী মস্কোর এই ঐতিহাসিক স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তিনি।
ভাব-গম্ভীর পরিবেশে ড. খলিলুর রহমান যুদ্ধে জীবন উৎসর্গকারী সৈন্যদের সাহসিকতা, দেশপ্রেম ও আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
আরও পড়ুন: ফ্যাসিস্টের দোসরদের কোনো ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী নূর
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আমন্ত্রণে ড. খলিলুর রহমান বর্তমানে তিন দিনের সরকারি সফরে রাশিয়ায় অবস্থান করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন