০৫:৫৪ পি.এম
চট্টগ্রামের জোরারগঞ্জে সমাজ থেকে মাদক নির্মূল ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ কর্মসূচি জোরারগঞ্জ থানার উদ্যোগে আয়োজিত হয় এবং এতে সর্বস্তরের মানুষ অংশ নেন। "শৃঙ্খলা, নিরাপত্তা, অগ্রগতি"—এই মূলনীতিকে সামনে রেখে আয়োজিত র্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তারা, স্থানীয় সচেতন নাগরিক, যুবসমাজ এবং সাধারণ শিক্ষার্থীরা ব্যানার হাতে অংশগ্রহণ করেন। সড়ক প্রদক্ষিণের পর এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এজন্য মাদকমুক্ত সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, বরং সাধারণ জনগণ ও অভিভাবকদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।
আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে গান
এ সময় জোরারগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা স্পষ্ট হুশিয়ারি দিয়ে জানান, মাদকের সঙ্গে জড়িত কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন