ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার ভূমিকা পালন করে : তথ্যমন্ত্রী


গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার ভূমিকা পালন করে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে। এই পেশায় নিজের বিবেক ও মেধা চর্চার একটি অতিব বড় সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, সাংবাদিকতা পেশার অস্তিত্ব ছাড়া একটি সভ্য সমাজ চলতে পারে না। আজ (সোমবার) বরিশাল বিভাগের সাংবাদিকদের কল্যাণে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজন এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়। মন্ত্রী বলেন, সাংবাদিকতা পেশাকে পৃষ্ঠপোষকতা দান করবে এমন কোনো কাঠামো এখন পর্যন্ত গড়ে ওঠেনি।

আরও পড়ুন: শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার

মন্ত্রী মন্তব্য করেন, সমাজের প্রতিটি চিত্র প্রতি মুহূর্তে ও নিয়মিতভাবে গণমাধ্যমে এবং সাংবাদিকতার মাধ্যমে আয়নার মতো প্রতিফলিত না হলে পৃথিবীর কোনো সভ্য দেশ কিংবা সমাজ এগোতে পারে না।

তিনি বলেন, একটি রাষ্ট্র এবং সমাজকে প্রতি মুহূর্তেই আয়নার সামনে দাঁড় করিয়ে রাখতে হয়। তা না হলে সে ভুল পথে এবং ভুল গন্তব্যে যেতে পারে, যা জনগণের জন্য ক্ষতির কারণ হতে পারে। এই কাজটি করাই দায়িত্বশীল সাংবাদিকতার মূল লক্ষ্য।

মতবিনিময়ে তথ্যমন্ত্রী আরও বলেন, তথ্যের প্রবাহ থেকে বস্তুনিষ্ঠ তথ্য আলাদা করা এবং বস্তুনিষ্ঠতাবিহীন তথ্যকে ফিল্টারিং করতে পারা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, গণমাধ্যমে বর্তমানে দুই ধরনের ব্যক্তিরা সাংবাদিকতার কার্ড নিয়ে কাজ করছেন। একজন এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করছেন, আরেকজন এটাকে দূষিত করার জন্য সাংবাদিকতা করছেন। ফলে সাংবাদিকতা পেশার একটা সংজ্ঞা নির্ধারণ করা জরুরি হয়ে পড়েছে।

আরও পড়ুন: শেখ হাসিনার নতুন পাসপোর্ট-এনআইডির আবেদনে উল্লেখিত তথ্য

মন্ত্রী বলেন, কোন সাংবাদিকতা ব্ল্যাকমেলিং এবং কোন সাংবাদিকতা আমাদের জন্য অনিবার্য সেটি আলাদা করতে না পারলে রাষ্ট্র ও সমাজ সঠিকভাবে দায়িত্বশীল সাংবাদিকতায় পৃষ্ঠপোষকতা করতে পারবে না। এই কাজ রাষ্ট্রের একার নয়, এজন্য সাংবাদিকদেরও অংশীদারিত্ব প্রয়োজন।

মন্ত্রী বলেন, সাংবাদিকতায় বিত্তবান হওয়ার সম্ভাবনা নেই জেনেও যারা এই মহৎ পেশায় যুক্ত রয়েছেন বা হচ্ছে, তাদের সবার প্রতি শ্রদ্ধা রইল।

তিনি বলেন, সাংবাদিকতা পেশাকে যদি টিকিয়ে রাখতে না পারি তবে সমাজ ও রাষ্ট্রকে প্রতি মুহূর্তে আয়নার সামনে দাঁড় করিয়ে রাখতে ব্যর্থ হব। তাই রাষ্ট্র, সমাজ, দেশ এবং মানুষের প্রয়োজনেই দায়িত্বশীল সাংবাদিকতাকে সবসময় সহযোগিতা করতে হবে।

বর্তমান সাংবাদিকতায় প্রযুক্তির ব্যবহারের নানা দিক তুলে ধরে মন্ত্রী বলেন, এখন সাংবাদিকতা হয়ে গেছে ডেটা জার্নালিজম, ভিডিও জার্নালিজম এবং অডিও জার্নালিজমের। যুগের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকতা পেশাকে পরিবর্তিত হতে হবে। এই রূপান্তরের সঙ্গে তাল মিলাতে না পারলে সঙ্গত কারণে সাংবাদিকতাও পিছিয়ে পড়বে।

আরও পড়ুন: এয়ারলাইন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডসে বর্ষসেরা ক্যাথে প্যাসিফিক, ইউএস-বাংলা তিন স্বর্ণপদক পেল

সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বোর্ডের সদস্য কাওছার হোসেন খন্দকার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান সাজু এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল বারী। মতবিনিময় শেষে মন্ত্রী সাংবাদিকদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। এর আগে সকালে তথ্যমন্ত্রী বরিশালের চরকাউয়া এলাকায় গাছের চারা রোপণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাধীন গণমাধ্যম এবং সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন।

এছাড়া, তিনি সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক কর্মকাণ্ড যথাযথভাবে তুলে ধরার জন্য আহ্বান জানান।

আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্যটি জানান।

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও যায়যায়দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে বৈঠকে আট সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল।

ছবিতে: পিএমও।

অন্য অতিথির মধ্যে ছিলেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান সোহেল, দৈনিক নয়া দিগন্ত সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ওয়াদা সম্পাদক শফিকুল আলম এবং মানবকণ্ঠ সম্পাদক শহিদুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যেকোনো রোগীর উন্নত চিকিৎসা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সমাজকল্যাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


যেকোনো রোগীর উন্নত চিকিৎসা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সমাজকল্যাণমন্ত্রী

দেশের যেকোনো প্রান্তে অবস্থিত সকল রোগীর উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর, যে বিষয়টি সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন।

সোমবার (২৭ জুলাই) দুপুরে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে, বিশ্ব হেড-নেক ক্যান্সার দিবস উপলক্ষে, তিনি এই বিষয়টি তুলে ধরেন। সমাজকল্যাণমন্ত্রী বলেন, জটিল রোগের ক্ষেত্রে যেমন হার্ট ডিজিজ, লিভার ডিজিজ এবং ম্যালিগন্যান্সির চিকিৎসার পাশাপাশি এখন ভালভুলার হার্ট ডিজিজের চিকিৎসাতেও সরকার সহায়তা প্রদান করছে।

এ সময় তিনি দেশের স্বাস্থ্যসেবার মানকে উন্নত করার জন্য বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার ঝোঁক কমানোর আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে, মন্ত্রী চিকিৎসকদের সার্বিক প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন। এর আগে, তিনি ক্যান্সার এবং বধির রোগীদের জন্য বিশেষ সহায়তা কার্যক্রম এবং এভিটি সেন্টারের উদ্বোধনও করেন সমাজকল্যাণমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওভারটাইমের পাওনা টাকা বাকি থাকায় মালিকের প্রাইভেটকার নিয়ে পালানোর চেষ্টা করছিলেন চালক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


ওভারটাইমের পাওনা টাকা বাকি থাকায় মালিকের প্রাইভেটকার নিয়ে পালানোর চেষ্টা করছিলেন চালক

মালিকের ওভারটাইমের পাওনা টাকা পরিশোধ না করার কারণে চালক এক প্রাইভেটকার নিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। তবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তৎপরতার ফলে অল্প সময়ের মধ্যে গাড়িটি উদ্ধার করা সম্ভব হয় এবং চালককে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৭ জুলাই) সকালে ঢাকার ভাটারা থানাধীন নতুনবাজার এলাকার এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান, তার ব্যক্তিগত গাড়ির চালক কাউকে কিছু না বলে গাড়ি নিয়ে চলে গেছেন। চালকের মোবাইল ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না, এই পরিস্থিতিতে তিনি ৯৯৯-এর সহায়তা চান গাড়িটি উদ্ধার করতে।

৯৯৯ কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি ডিএমপির ট্রাফিক কন্ট্রোল রুমকে জানিয়ে দেয়। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল মো. মৃদুল আহমেদ। পুরো ঘটনায় কলকারী এবং উদ্ধারকারী ইউনিটের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেন ৯৯৯-এর পুলিশ ডিসপ্যাচার এএসআই মো. হারুনুর রশিদ।

ট্রাফিক কন্ট্রোল রুমের তথ্যের ভিত্তিতে বংশাল থানার চাঁখারপুল চৌরাস্তার ৭৮/৩ নাজিমউদ্দিন রোডে শামীম ডেন্টালের সামনে দায়িত্বে থাকা সার্জেন্ট তৌফিক এলাহী সুজন ঢাকা মেট্রো-গ-২২-৮৮৭৮ নম্বরের প্রাইভেটকারটি আটক ও উদ্ধার করেন।

পরে বংশাল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি থানায় নিয়ে যায় এবং প্রকৃত মালিককে ডেকে বুঝিয়ে দেয়।

এ ঘটনায় প্রাইভেটকার চুরির অভিযোগে পটুয়াখালীর গলাচিপা উপজেলার ভাইয়ার হাউলা গ্রামের বাসিন্দা চালক মো. জলিল মৃধাকে (৫৯) গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি ঢাকার ভাটারা থানার সাইদনগর এলাকার এপি বাসা নং-১৪, রোড-১৫, ব্লক-এ-তে বাস করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৬:৪৪ পি.এম


চট্টগ্রামে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার এলাকা থেকে পুলিশ বিদেশি একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন বায়েজিদ বোস্তামী থানার ট্যানারি বটতল এলাকার মো. আসিফ (২৫) এবং অপরজন হলেন হাটহাজারী থানার ১ নম্বর পাহাড়তলী এলাকার সাইদুল ইসলাম, যিনি আরিফ (২৪) নামে পরিচিত।

সোমবার (২৭ জুলাই) বিকেলে সিএমপির সদর দপ্তরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আসিফের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে, চাঁদাবাজি, অস্ত্র আইন এবং পুলিশের ওপর আক্রমণসহ বিভিন্ন অভিযোগে মোট ১১টি মামলা রয়েছে। অন্যদিকে, আরিফের বিরুদ্ধে দুটি চাঁদাবাজির অভিযোগে মামলা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%