১২:২৮ পি.এম
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়ার উদ্দেশ্যে বৈঠকে বসেছে মন্ত্রিসভা। এই বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদনের বিষয়ে আলোচনা হবে।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টায় সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠক শুরু হয়।
আরও পড়ুন: গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন জোরদারে সহযোগিতার প্রতিশ্রুতি
শুধু তাই নয়, বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচনও করেন প্রধানমন্ত্রী।
মন্ত্রিসভার অনুমোদনের পর, ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট সংক্রান্ত বিলে অনুমোদন সূচক সই করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে বিকেল ৩টায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট এবং অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীরও প্রথম বাজেট হবে।
জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের আকার হতে পারে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। বাজেটে মোট ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি থাকতে পারে।
আরও পড়ুন: রিজভী: সমবায় আন্দোলনকে আরো তীব্র ও বেগবান করার আহ্বান
এছাড়াও, আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে সাড়ে ৬ শতাংশ। একইসাথে, মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা সাড়ে ৭ শতাংশ ধরা হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন