০৮:১৩ পি.এম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনায় একটি উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং দোহার বৈঠকগুলো ‘খুব ভালো’ হয়েছে।
যুক্তরাষ্ট্রের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ থেকে এএফপি জানাচ্ছে, বুধবার উত্তর ডাকোটা সফরের পূর্বে কাতারের উপহার দেওয়া নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানে ওঠার প্রস্তুতি নিতে গিয়ে সাংবাদিকদের তিনি জানান, ‘যতদূর অগ্রগতি হয়েছে, ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের বিষয় খুব সুসংগঠিতভাবে এগোচ্ছে। তাদের সঙ্গে আমাদের বৈঠকগুলো খুব ভালো ছিল। দেখা যাক কী হয়।’
ট্রাম্প আরও বলেন, ‘আমরা তাদের ওপর খুব কঠোর আঘাত হেনেছিলাম... কিন্তু এখন পরিস্থিতি খুব ভালোভাবে এগোচ্ছে।’
আরও পড়ুন: রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২২ জন
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার ফলে সৃষ্ট উত্তেজনা নিরসনের জন্য এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন