১০:৪৩ পি.এম
বাংলাদেশের ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা ও উদ্দীপনা দেখে মুগ্ধ হয়েছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। তিনি বলেছেন, 'একদিন বাংলাদেশও ফুটবল বিশ্বকাপের মঞ্চে খেলবে।'
শুক্রবার বিকালে মুন্সীগঞ্জের সংলগ্ন পদ্মাপাড়ে স্থানীয় ফুটবলপ্রেমী ও আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন তিনি। রাষ্ট্রদূতের আসাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
তিনি একনজর দেখতে জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত আর্জেন্টিনা সমর্থক শিমুলিয়া ঘাটে ভিড় জমান।
আরও পড়ুন: কুলিয়ারচরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
খেলা শেষে রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, 'এখানে সবার সঙ্গে একসঙ্গে সময় কাটাতে পেরে সত্যিই আনন্দিত। আমি আশা করি, বাংলাদেশ ফুটবল খেলা চালিয়ে যাবে এবং একদিন বিশ্বকাপ ফুটবলে অংশ নেবে।'
প্রীতিম্যাচ শেষে রাষ্ট্রদূত ইঞ্জিনচালিত নৌকায় করে পদ্মা নদীর মনোরম পরিবেশ ঘুরে দেখেন। পরে উপস্থিত সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দীর্ঘসময় ধরে চলে ফটোসেশন।
অনুষ্ঠানে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতনসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী আইনে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন