১০:৪৫ পি.এম
গোপালগঞ্জ-১ আসনের ৪০ জন সুবিধাবঞ্চিত ব্যক্তির মধ্যে চার লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। এই চেক বিতরণের অনুষ্ঠান শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়, যেখানে উপকারভোগীদের হাতে অনুদানের এই অর্থ তুলে দেওয়া হয়।
আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান অনুষ্ঠান উপলক্ষে সাংবাদিকদের বলেন, সরকারি বিধি-বিধান অনুসরণ করে উপকারভোগীদের কাছে অনুদানের অর্থ পৌঁছে দেওয়া হয়েছে। সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে সংসদ সদস্যের বিশেষ অনুদান কর্মসূচি আওতায় নিয়মিতভাবে এই ধরনের সহায়তা প্রদান করা হয়ে থাকে।
তিনি বলেন, এই অনুদান অসহায় ও দরিদ্র মানুষের জীবনমানের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এবং তাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে সহায়তা করবে।
আরও পড়ুন: কুলিয়ারচরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে, সমাজের অসহায়, দুস্থ ও আর্থিকভাবে সংকটাপন্ন মানুষের সহায়তার লক্ষ্যে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম একটি বিশেষ তহবিল থেকে অনুদান প্রদানের এই উদ্যোগ গ্রহণ করেছেন। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষ করে এ ব্যয়ের অনুমোদন দেয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন