১১:৩৯ পি.এম
আশাশুনি থানার পুলিশ সন্ত্রাসবিরোধী আইন মামলায় সন্দিগ্ধ আসামীসহ ২ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার (৯ অক্টোবর) গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
এই অভিযানের নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমান। এসআই নাছির হোসেন ও এসআই ফিরোজ হোসেন পৃথক অভিযান পরিচালনা করেন। উপজেলার প্রতাপনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আনিছুর রহমান ফকিরের ছেলে আনোয়ার হোসেন ফকিরকে ২৩ জুন ২০২৬ তারিখের সন্ত্রাসবিরোধী আইনে ২৩ নং মামলার সন্দিগ্ধ আসামী হিসেবে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, শ্রীধরপুর গ্রামের খাসবাগান গ্রামের শহিদুল ইসলামের ছেলে তছলিম উদ্দিনকে সিআর ২৬৭/২৬ নং মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: অফিসে সাংবাদিক এলেই বেঁধে পেটানোর হুমকি!
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন