ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

আশাশুনিতে ন্যাজারিন মিশনের বিল্ডিং রেজিলিয়েন্স প্রকল্পের অবহিতকরণ সভা


আশাশুনিতে ন্যাজারিন মিশনের বিল্ডিং রেজিলিয়েন্স প্রকল্পের অবহিতকরণ সভা

আশাশুনিতে অনুষ্ঠিত হয়েছে বিল্ডিং রেজিলিয়েন্স থ্রো ক্লাইমেট চেঞ্জ এডাপ্টেশন এন্ড সাসটেইনেবল লাইভলিহুড (ইজঈঈঅঝখ) প্রকল্পের অবহিতকরণ সভা। সভাটি বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসভা অনুষ্ঠিত হয়।

প্রকল্পটি বিএমজেড এর সহযোগিতায় সাইন অফ হোপ এবং বাংলাদেশ ন্যাজারিন মিশনের বাস্তবায়নে পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। প্রকল্প সমন্বয়কারী ফ্রান্স মিঠুন সরকার প্রেজেন্টেশন উপস্থাপন ও সূচনা বক্তব্য রাখেন।

প্রকল্পের আওতায় বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে, যেমন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সক্রিয় করা, জলবদ্ধতা বোধ, আধুনিক পদ্ধতিতে পোল্ট্রি ও গৃহপালিত পশু পালন প্রশিক্ষণ, ক্ষুদ্র ব্যবসা ও বাজার সংযোগ প্রশিক্ষণ, জলবায়ু পরিবর্তন ঝুঁকি ও অভিযোজন মূল্যায়ন, গাছের চারা ও বীজ সার বিতরণ, প্লট প্রদর্শন, পশু সম্পদ বিতরণ, স্থায়ী পায়খানা ও পানি বিশুদ্ধকরণ প্লান্ট স্থাপন, পরিচ্ছন্নতা উপকরণ বিতরণ, আত্মসহায়ক ও কৃষকদের দল গঠন, উঠান বৈঠক ও পরিচ্ছন্নতা সম্পর্কে প্রচারণা, জৈব ও কেঁচো সার তৈরি প্রশিক্ষণ, স্থানীয় প্রশাসন ও উপকারভোগিদের সেমিনারসহ দুর্যোগ, চিকিৎসা, বন ও বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয় নিয়ে কার্যক্রম পরিচালনার কথা প্রজেন্টেশনে জানানো হয়।

আরও পড়ুন: অফিসে সাংবাদিক এলেই বেঁধে পেটানোর হুমকি!

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা এবং পিআইও আমিরুল ইসলাম। এছাড়া প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দিক, ইএসডিও প্রজেক্ট ম্যানেজার শামছুল হক মৃধা, প্রেস ক্লাব সেক্রেটারী আকাশ হোসেন প্রমুখ। প্রকল্পটি ১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুন ২০২৯ সাল পর্যন্ত আশাশুনিতে কার্যক্রম পরিচালনা করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কয়রায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের উদ্যোগে ৩০০ অসহায় পরিবারের জন্য খাদ্য সামগ্রী বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪০ পি.এম


কয়রায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের উদ্যোগে ৩০০ অসহায় পরিবারের জন্য খাদ্য সামগ্রী বিতরণ

জাতীয় মানবিক উন্নয়ন সংস্থা ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ খুলনার উপকূলীয় অঞ্চল কয়রা উপজেলার ৩ শ অসহায় পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় কয়রা দারুস সুন্নাহ মহিলা দাখিল মাদরাসা মাঠে এই খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

সংস্থাটির জরুরী খাদ্য সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে প্রত্যেক পরিবারকে ২৫ কেজির ১ বস্তা চাল, ৩ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ৪ কেজি চিনি, ৪ কেজি আটা, ২ কেজি লবন, চার প্যাকেট নুডলস, ১ কেজি চিড়া ও ১ কেজি খেজুর বিতরণ করা হয়।

ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের প্রতিনিধি এসএ মুকুলের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. জি এম শফিকুল ইসলাম, ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর এ্যাডমিন ও কমপ্লায়েন্স ম্যানেজার জনাব কাজী মো: আবু সুফিয়ান, অফিস এক্সিকিউটিভ জনাব শিবলী, যশোর অঞ্চলের প্রতিনিধি জনাব নাজমুল হোসেন।

এ ছাড়া কয়রা-পাইকগাছা উন্নয়ন ফোরামের সহসভাপতি মো. হাফিজুর রহমান ও গোলাম রব্বানী, সেক্রেটারি রায়হান কবির এবং ডা. জিন্নাত আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা অনুষ্ঠানে বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার মানবিক দায়িত্ব।

উপকূলীয় অঞ্চলের মানুষের খাদ্য-নিরাপত্তা, সুপেয় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। উল্লেখ্য, ২০২৩ সাল থেকে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ দেশের বিভিন্ন উপকূলীয় জেলায় খাদ্যসামগ্রী, সুপেয় পানি, শিক্ষা ও স্বাস্থ্যসুরক্ষাসামগ্রী বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিঘলিয়ায় যৌথ অভিযানে গ্রেফতার ৬ আসামী, মামলা বিভিন্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪১ পি.এম


দিঘলিয়ায় যৌথ অভিযানে গ্রেফতার ৬ আসামী, মামলা বিভিন্ন

খুলনার দিঘলিয়া উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের চলমান যৌথ অভিযানে ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে, যারা বিভিন্ন মামলায় অভিযুক্ত। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে দিঘলিয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা মাদক, ওয়ারেন্টভুক্ত এবং নাশকতা সংক্রান্ত মামলার আসামি।

পুলিশের সূত্র জানাচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার হওয়া ৬ জনকে সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ অরুপ কুমার চৌধুরী এ প্রতিবেদককে জানিয়েছেন, গতকালের অভিযানে মাদক, নাশকতা এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের সহ বিভিন্ন মামলার ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে যৌথ অভিযান অব্যাহত থাকবে এবং এটি আরও জোরদার করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফখরুল স্মৃতি সংসদের ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪১ পি.এম


ফখরুল স্মৃতি সংসদের ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

রূপসায় শহীদ ফখরুল স্মৃতি সংসদের উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানটি শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নৈহাটী ইউনিয়নের নেহালপুর ও শ্রীরামপুর অগ্রগামী মাঠে আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ আব্দুর রশীদ। সভাপতির দায়িত্ব পালন করেন সাবেক ছাত্রনেতা ফারহাদ হোসেন। উদ্বোধন করেন রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৈহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মিন্টু এবং সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দিদার।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম রনি, কবির শেখ, আতিউর রহমান, মিজানুর রহমান, জাহাঙ্গীর হোসেন, বাবলু রহমান সোনা, অন্তর হোসেন কালু, মোস্তাফিজুর শেখ, আলীনূর আকন, রাজু, মিকাইল, ওমর ফারুক, নিজাম, হারুন রশীদ, তৌহিদুল ইসলাম, ফয়সাল, আঃ রহমান, নয়ন, মোবারক, আনোয়ার হোসেন, বখতিয়ার শেখ, মোস্তফা মোল্লা, ইসলাম সরদার, সাগর প্রমুখ।

ফাইনাল খেলায় শ্রীরামপুর মিজান একাদশ বিজয়ী হয়েছে, এবং রানার্সআপ হিসেবে নেহালপুর ছাদ একাদশ নির্বাচিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশাশুনির বাইনতলায় জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন, প্রধান অতিথি আব্দুস সুবহানের বক্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪২ পি.এম


আশাশুনির বাইনতলায় জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন, প্রধান অতিথি আব্দুস সুবহানের বক্তব্য

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বাইনতলায় জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন সম্পন্ন হয়েছে। জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এবং আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এড. আব্দুস সুবহান মুকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসের উদ্বোধন করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বড়দল ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ আব্দুল ওয়াজেদ, এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সেক্রেটারি সেকেন্দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রফেসর শাহজাহান হোসেন, উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি মাওঃ আতাউর রহমান, বড়দল ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর সানা, আব্দুল সানা, প্রফেসর দীপ্র কুমার মণ্ডল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের হাবিবুর রহমান, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি জিয়ারুল ইসলাম, সেক্রেটারি মাসুম বিল্লাহ, শাহীন এবং সনাতন ধর্মাবলম্বী দায়িত্বশীল অরবিন্দু ও উজ্জ্বলসহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এড. আব্দুস সুবহান মুকুল প্রধান অতিথির বক্তব্যে বলেন, "ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ সমান মর্যাদা ও অধিকার নিয়ে বসবাস করবে-এটাই আমাদের প্রত্যাশা।" তিনি আরও বলেন, "সনাতন ধর্মাবলম্বী ভাইদের নিরাপত্তা, সম্মান ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা সবার দায়িত্ব।" তিনি সকলকে সচেতন থাকার আহ্বান জানান যেন কোনো মানুষ ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্য, অবহেলা কিংবা নিরাপত্তাহীনতার শিকার না হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%