ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা, সৌদির তেল স্থাপনায় হুথিদের হামলা


মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা, সৌদির তেল স্থাপনায় হুথিদের হামলা

 মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মিত্রদের মধ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ইয়েমেনের ইরানপন্থী হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তেল স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানোর দাবি করেছে।

শনিবার, হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক ভিডিও বার্তায় জানিয়েছেন, তারা সৌদি তেল কোম্পানি আরামকোর জিজান এবং ইয়ানবু এলাকার স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা করেছে।

তিনি হুঁশিয়ারি দেন যে, যদি সৌদি আরব তাদের বিরুদ্ধে হামলা চালায়, তাহলে হুথিদের পাল্টা জবাব আরও ব্যাপক হতে পারে।

আরও পড়ুন: ইরাকের কুর্দিস্তানে খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা

বার্তা সংস্থা এএফপি সূত্রে খবর পাওয়া যাচ্ছেতে, আগেই হুথি বিদ্রোহীদের গণমাধ্যম জানায় জিজানে চালানো হামলার পর সেখানে আগুন ধরে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও এএফপি নিশ্চিত করেছে। ভিডিওতে শহরটির আরামকোর অধীন একটি তেল শোধনাগারের ওপর থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে।

সৌদি আরব হামলার বিষয়ে এখনও পর্যন্ত সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জিজান এবং ইয়ানবু এলাকায় সতর্কতা জারি করেছে।

গ্রিক বিমান বাহিনীর কার্যালয় জানায়, শনিবার সকালে সৌদি আরবে মোতায়েন গ্রিক বাহিনীর পরিচালিত একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইয়ানবুকে লক্ষ্য করে ইয়েমেন থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পরে একটি ড্রোন ভূপাতিত করেছে।

ইরান-সমর্থিত হুথিরা অভিযোগ করেছে যে, যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরব শুক্রবার ইয়েমেনে তাদের অবস্থানে হামলা চালিয়ে ‘বিপজ্জনক উত্তেজনা’ সৃষ্টি করেছে।

আরও পড়ুন: আমস্টারডামে ইসরাইলবিরোধী বিক্ষোভে লাখো জনতার অংশগ্রহণ, গাজায় যুদ্ধ বন্ধের দাবি

এএফপিকে এক ইরাকি নিরাপত্তা সূত্র জানিয়েছে যে, সৌদি হামলায় হোদেইদা বন্দরের একটি নৌঘাঁটি এবং কামারান দ্বীপের একটি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু ছিল।

ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের হামলার পর, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নতুন একটি যুদ্ধক্ষেত্র হিসেবে যুক্তরাষ্ট্র এবং ইরানের মিত্রদের মধ্যে পাল্টাপাল্টি হামলা দেখা দিয়েছে।

হোদেইদার ৩৬ বছর বয়সী দুই সন্তানের মা ফায়জা এএফপিকে বলেন, হামলার শব্দ ছিল ‘প্রচণ্ড বজ্রপাতের মতো’।

তিনি তিনটি পৃথক বিস্ফোরণের শব্দ শুনেছেন। জায়জা আরও বলেন, ‘আমি বিশ্বাস করতে চাইনি যে আমরা আবারও হামলার সেই দিনগুলোতে ফিরে গেছি।’

আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

২০১৫ সাল থেকে ইয়েমেনের হুথিদের সঙ্গে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সৌদি-সমর্থিত সরকারের যুদ্ধ চলছে। দীর্ঘ এই সংঘাতে কয়েক লাখ মানুষ নিহত হয়েছে এবং দেশটিতে ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হয়েছে।

তবে ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর দরিদ্র এই দেশে বড় ধরনের সংঘর্ষ অনেকটা থেমে ছিল।

চলতি সপ্তাহে হুথিরা বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের ঘোষণা দেয় এবং লোহিত সাগরে সৌদি জাহাজ লক্ষ্য করে হামলা চালায়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, এই পরিস্থিতির জন্য তেহরানকে দায়ী করা যায় না।

আরও পড়ুন: রাজধানীর পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্টে ককটেল বিস্ফোরণ

তিনি হুথি এবং সৌদিদের মধ্যে আলোচনার উদ্যোগ নিতে ইরানের সহায়তার প্রস্তাব দেন। আরাকচি আরও বলেন, ‘এই সমস্যার কোনো সামরিক সমাধান নেই।’

এই নৌ-হুমকির পাশাপাশি ইরান হরমুজ প্রণালী অবরোধের পদক্ষেপ নিয়েছে, যা বর্তমানে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনার প্রধান কেন্দ্র হয়ে উঠেছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী শনিবার জানায়, গত ২৪ ঘণ্টায় কৌশলগত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে যাওয়ার চেষ্টা করা চারটি জাহাজ তারা আটকে দিয়েছে।

এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস পর্যবেক্ষণ সংস্থা জানায়, শনিবার হরমুজ প্রণালীর কাছে একটি ট্যাংকার জাহাজ এবং অজ্ঞাত সামরিক বাহিনীর মধ্যে নতুন একটি ঘটনার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: সরকার ৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে

যুক্তরাষ্ট্র শনিবার ইরানের বিরুদ্ধে নতুন কোনো হামলার ঘোষণা দেয়নি। দুই পক্ষের টানা ১৩ রাতের বোমা হামলার পর এটি ছিল প্রথম বিরতি।

সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়, পেন্টাগন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ইরানের বিরুদ্ধে ১৪তম রাতের হামলার পরিকল্পনা উপস্থাপন করেছিল। তবে ট্রাম্প তা অনুমোদন না করে নতুন করে আলোচনার পথ বেছে নিয়েছেন।

শুক্রবার ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে আবার বড় ধরনের সামরিক অভিযান শুরু করবেন কি না, সে বিষয়ে তিনি এখনও সিদ্ধান্ত নেননি।

সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা এখন তাদের সঙ্গে কথা বলছি। আমি মনে করি দিন যত যাচ্ছে, তারা আরও বেশি গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছে এবং সম্ভবত এর কারণ স্পষ্ট।’

আরও পড়ুন: বার্লিনে জার্মান পার্লামেন্টের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন বিক্ষোভকারীরা

ট্রাম্প বলেন, ইরানের সামনে দুটি পথ রয়েছে-একটি হলো চুক্তিতে পৌঁছানো, অন্যটি হলো আরও ‘বড় মাত্রার’ হামলার মুখোমুখি হওয়া। এর আগে দুই সপ্তাহের মার্কিন হামলায় এপ্রিলের যুদ্ধবিরতি ভেঙে পড়ে।

এক সময় ট্রাম্প যে যুদ্ধকে চার-পাঁচ সপ্তাহের মধ্যে শেষ হবে বলে ধারণা করেছিলেন, তা এখন পঞ্চম মাসের দিকে এগোচ্ছে। এই দীর্ঘ সংঘাত আগামী নভেম্বরের গুরুত্বপূর্ণ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে তার জনপ্রিয়তার ওপরও প্রভাব ফেলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাতে খাবার খেয়ে ঘুমাতে যান লিমন, সকালে দরজা ভেঙে উদ্ধার মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৩:২৩ পি.এম


রাতে খাবার খেয়ে ঘুমাতে যান লিমন, সকালে দরজা ভেঙে উদ্ধার মরদেহ

নওগাঁর আত্রাই উপজেলায় একটি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৬ জুলাই) সকালবেলা উপজেলা এলাকার বান্ধাইখাড়া সরদারপাড়া থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়েছে।

নিহত লিমন হাসান (২৮) ওই অঞ্চলের মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, শনিবার রাতে খাবার গ্রহণের পর লিমন নিজের ঘরে ঘুমাতে যান। পরদিন সকালে যখন দীর্ঘ সময় পেরিয়ে গেল, কিন্তু ঘরের দরজা খোলেননি তখন স্বজনদের মনে সন্দেহ জন্ম নেয়। পরে তারা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে লিমনের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পাওয়ার পর আত্রাই থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের উদ্দেশ্যে মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে একটি তদন্ত চলছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর মূল কারণ সম্পর্কে জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৩:২৩ পি.এম


শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

আজ রোববার সকালে জেলা পুলিশের আয়োজনে শহরের অষ্টমিতলায় পুলিশ লাইন্সে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়, যেখানে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম।

এসময় উপস্থিত অফিসার ও ফোর্সের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর ভিত্তিতে পুলিশ সদস্যদেরকে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করা হয়।

পুলিশ সুপার প্যারেড পরিদর্শন শেষে শৃঙ্খলা এবং সামগ্রিক বিষয়াদি নিয়ে সন্তোষ প্রকাশ করে উপস্থিত অফিসার-ফোর্সকে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসাধারণের সাথে উত্তম ব্যবহার এবং পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান। তিনি করণীয় এবং বর্জনীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবিতে) ট্রেজারার পদে বহিরাগত শিক্ষক নেওয়া না হয়ে, শিক্ষকদের পরিষদ থেকে ট্রেজারার নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। তারা এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের যোগ্য শিক্ষককে ট্রেজারার হিসেবে নিয়োগের আহ্বান জানান।

রবিবার (২৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এসময়, তারা তাদের দাবির সমর্থনে বিভিন্ন ফেস্টুন দেখান।

শিক্ষার্থীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদটি শূন্য রয়েছে। ফলে, নিত্যদিন নানা জটিলতার সৃষ্টি হচ্ছে এবং অনেক কার্যক্রম ব্যাহত হচ্ছে। দক্ষ অ্যাকাডেমিশিয়ান, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী এবং জুলাই আন্দোলনে সাহসী ভূমিকা রেখেছে এমন শিক্ষকদের গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয় থেকে পদটিতে নিয়োগের দাবি করেন তারা।

তারা এ বিষয়ে মন্তব্য করেন যে, নিজ বিশ্ববিদ্যালয়ে ভিসি হওয়ার মতো যোগ্য শিক্ষক থাকা সত্ত্বেও বহিরাগত শিক্ষককে কেন এখানে ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হবে? যে সকল শিক্ষক অতীতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে জুনের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছেন, তাদের মূল্যায়নের সময় এখন চলে এসেছে। শিক্ষার্থীদের দাবি,

বাইরের বিশ্ববিদ্যালয় থেকে যদি কোনো ট্রেজারার নিয়োগ করা হয়, তবে প্রতিষ্ঠানের প্রতি সেই ট্রেজারারের দায়বদ্ধতা কম থাকে। ফলে, নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অপরিসীম অবমূল্যায়নের শিকার হতে হয়।

এছাড়া, নতুন কেউ দায়িত্ব গ্রহণ করলে, প্রতিষ্ঠানের পরিবেশ বোঝার জন্য তাকে অনেক সময় অতিবাহিত করতে হয়। ফলে, এই সময়ের মধ্যে চাকুরির মেয়াদ শেষ হয়ে যায় এবং তিনি আবার চলে যান। এই জন্য, শিক্ষার্থীদের একটাই দাবি হলো, এই বিশ্ববিদ্যালয় থেকেই যোগ্য ব্যক্তিকে ট্রেজারার হিসেবে নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের দাবির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হোক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী যুবকের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী যুবকের

রাজধানী ঢাকা মিরপুরে দূর্ঘটনার ফলে এক যুবক মোটরসাইকেল আরোহী হিসেবে প্রাণ হারিয়েছেন।

শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে শেওড়াপাড়া এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। পরে গুরুতর অবস্থায় ছেলেটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

নিহত যুবকের নাম সবুজ রহমান (৩৩), যিনি নীলফামারী জেলার ডিমলা উপজেলার নটাবাড়ির মশিউর রহমানের সন্তান। তিনি রাজধানীর শ্যামলী এলাকায় বসবাস করতেন এবং রাইড শেয়ারিং করতেন।

সবুজের চাচাতো ভাই আজিজুল ইসলাম জানান, রাতের সময় মগবাজার যাওয়ার পথে হিমাচল পরিবহনের একটি বাস সবুজের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সবুজ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনার প্রেক্ষিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক সাংবাদিকদের জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%