০৯:০৮ পি.এম
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে সাড়ে ১১ হাজার পিস ইয়াবাসহ নিতু নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।
মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর পশ্চিম মাতুয়াইলের মৃধা রোডের একটি ভবনের ৩য় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ডিএনসির ঢাকা মেট্রো দক্ষিণের উপ-পরিচালক আনোয়ার হোসেন বলেন, যাত্রাবাড়ীর পশ্চিম মাতুয়াইলের ওই বাসা থেকে একটি আলমারিতে রাখা শপিং ব্যাগের ভেতরে ২৩টি স্কচটেপ দিয়ে মোড়ানো প্যাকেট পাওয়া যায়। প্যাকেট খুলে ১১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া নিতুকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
তিনি বলেন, তার স্বামী রাকিব হোসাইন তানভীরও ইয়াবা ব্যবসায় জড়িত। তাদের আত্মীয় চুন্নু মিয়া কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে ওই বাসায় রাখতেন এবং যাত্রাবাড়ী, ডেমরা ও কদমতলী এলাকায় বিক্রি করতেন। তাদের দুইজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন ডিএনসির ঢাকা মেট্রো দক্ষিণের ডেমরা অঞ্চলের পরিদর্শক ফজলুল হক খান।
আরও পড়ুন: গাজার নাসের হাসপাতালে ইসরাইলের হামলার তীব্র নিন্দা তুরস্কের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন