ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

মিরপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিল থেকে ১৭ নেতাকর্মী গ্রেপ্তার


মিরপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিল থেকে ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর মিরপুর-১২ নম্বরে মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে মিরপুর-১২ এর মেট্রোরেলের পিলার নং-১৪০ এর পূর্ব পাশে মিছিল করার সময় তাদের গ্রেপ্তার করে পল্লবী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. সুজন হোসেন (২৬), মো. নাসির (২৫), রবিউল ইসলাম (২০), মো. আরিফুল ইসলাম আকাশ (২১), মো. আলমগীর ইসলাম (২০), মো. বিল্লাল হোসেন (২২), মো. মনিরুজ্জামান শাওন (১৯), মো. তারেক (২০), মো. নাঈম (২০), সৈয়দ লিমন (১৯) এবং মো. ইব্রাহিম (৩৫) রয়েছেন।

আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে পল্লবী থানাধীন মিরপুর-১২ এলাকায় মেট্রোরেলের ১৪০ নম্বর পিলারের পূর্ব পাশে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের উদ্দেশ্যে মিছিল বের করে।

এ সময় পুলিশ অভিযান পরিচালনা করে ১৭ জনকে গ্রেপ্তার করে। পাশাপাশি তাদের কাছ থেকে একটি ব্যানার, একটি ভাড়াকৃত মাইক্রোবাস এবং দুটি স্মার্টফোন জব্দ করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন: রাজধানীর পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্টে ককটেল বিস্ফোরণ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী

চলতি সপ্তাহে তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু রাজনীতি থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি, তিনি তাঁর দল ‘ফিউচার পার্টি’ বিলুপ্ত করার কথাও জানিয়েছেন। দাভুতোগলু, যিনি ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির(একেপি) অন্যতম শীর্ষস্থানীয় নেতা ছিলেন, পরবর্তী সময়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে অন্যতম সমালোচক হিসেবে পরিচিতি লাভ করেন।

দাভুতোগলু দেশটির নোংরা রাজনৈতিক পরিবেশকে তার রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করেন। স্থানীয় সময় বুধবার(২৯ জুলাই) এক্স এ পোস্টে সাবেক প্রধানমন্ত্রী লেখেন, 'এটি কোনো পরাজয় মেনে নেওয়ার সিদ্ধান্ত নয়। এটি নৈতিকভাবে নিজেদের দূরে সরিয়ে রাখার সিদ্ধান্ত। এটি রাজনীতি ছেড়ে দেওয়া নয়; বরং এটি সবার প্রতি রাজনীতি নিয়ে নতুন করে ভাবার আহ্বান।'

তিনি যুক্ত করেন, 'দুর্নীতি, স্বজনপ্রীতি এবং জবাবদিহিতার অভাব আমাদের নৈতিক মূল্যবোধকে ক্ষুণ্ণ করছে। দুর্নীতি বিষয়ক পরিস্থিতির অবনতি এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা আর অস্বীকার করার উপায় নেই।'

দাভুতোগলু বলেন, 'রাজনীতিবিদদের দল পরিবর্তনের বিষয়টি স্বাভাবিক হয়ে ওঠা এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের পরিবর্তে সরকারি ট্রাস্টি বা ‘কায়্যুম’ নিয়োগের প্রথা এসবই গণতান্ত্রিক মূল্যবোধের ওপর বড় ধরনের আঘাত হেনেছে।'

তিনি সতর্ক করে বলেন, '২০১৮ সালে প্রবর্তিত রাষ্ট্রপতিশাসিত ব্যবস্থা কর্তৃত্ববাদের পথ প্রশস্ত করেছে এবং ক্ষমতার ভারসাম্য ও নিয়ন্ত্রণব্যবস্থাকে বিলুপ্ত করেছে।'

শিক্ষাজীবন অনুযায়ী, দাভুতোগলু ১৯৫৯ সালে তুরস্কের মধ্যাঞ্চলীয় শহর কোনিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি বোসফরাস বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন এবং পরবর্তীতে সেখানে পিএইচডি ডিগ্রিও অর্জন করেন। একজন শিক্ষাবিদ হিসেবে তিনি অত্যন্ত সমাদৃত ছিলেন এবং ১৯৯০ সালে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে যুক্ত হন।

২০০২ সালে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টিতে যোগ দিয়ে প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা হন।

২০১১ সালে সিরিয়ায় গণঅভ্যুত্থানের পর বাশার আল-আসাদের সরকারের বিরোধী বিদ্রোহীদের সমর্থনে সরকারের নীতি নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করেন।

২০১৫ সালের আগস্টে এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করে বিরোধী দলগুলোর সঙ্গে জোট সরকার গঠনে অসমর্থতার কথা জানান।

২০১৯ সালের সেপ্টেম্বরে একেপি থেকে পদত্যাগ করে নিজস্ব রাজনৈতিক দল গঠন করেন।

এরপর ডিসেম্বরে আঙ্কারায় আয়োজিত এক অনুষ্ঠানে ‘ফিউচার পার্টি’ চালু করেন; তবে দলটি নির্বাচনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত হতে ব্যর্থ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের আর্চারির উন্নয়ন ও ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করলেন ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৯:৩৬ পি.এম


বাংলাদেশের আর্চারির উন্নয়ন ও ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করলেন ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার মহাসচিব

বাংলাদেশ সফরে এসে ওয়ার্ল্ড আরচারি এশিয়ার মহাসচিব জাসেম শাহীন আল-সুলাইতি বাংলাদেশের আরচারির অভূতপূর্ব উন্নয়ন, ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মানের ইভেন্ট আয়োজনের ভূয়সী প্রশংসা করেছেন।

তিনি বর্তমানে টঙ্গীর আরচারি ট্রেনিং একাডেমিতে চলমান জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম ও প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ আরচারি টুর্নামেন্ট পরিদর্শন করেছেন এবং এই তথ্য জানিয়েছেন।

এর আগে যখন তিনি টঙ্গী প্রশিক্ষণ একাডেমিতে পৌঁছান, তখন তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান ওয়ার্ল্ড আরচারি এশিয়া ও বাংলাদেশ আরচারি ফেডারেশনের প্রেসিডেন্ট কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। এই সময় সেখানে বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর রায়হানসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম ও প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি জানান, অংশগ্রহণকারী প্রতিটি দেশের প্রতিনিধি ও অ্যাথলেটদের কাছ থেকে খোঁজ নিয়েছেন। যাতায়াত, আবাসন থেকে শুরু করে বিমানবন্দর, অভ্যর্থনা- সবকিছুতে সবাই সন্তুষ্ট এবং টুর্নামেন্ট নিয়ে কোনো অভিযোগ নেই। তিনি বলেন, ‘যখন এত অ্যাথলেট ও কোচ থাকার পরও কারো কোনো অভিযোগ থাকে না, তখন তার মানে আয়োজকরা শতভাগ সফল।’

তিনি আরও বলেন, সাধারণত এশিয়ার যুবকদের জন্য আয়োজিত গ্রীষ্মকালীন ক্যাম্পগুলো অনেক দূরে পূর্ব দিকে হয়ে থাকে। তবে এবার তা কেন্দ্রে অবস্থিত বাংলাদেশে নিয়ে আসায় অংশগ্রহণ করা অনেক সহজ হয়েছে এশিয়ার দেশগুলোর জন্য। সময়ের ব্যবধান ও আবহাওয়া অনুকূলে থাকায় সবাই স্বাচ্ছন্দ্য বোধ করছে।

বাংলাদেশের আরচারির অগ্রযাত্রার প্রশংসা করে জাসেম শাহীন আল-সুলাইতি বলেন, আরচারির কঠিন মহাদেশ হিসেবে পরিচিত এশিয়ায় শীর্ষ চার বা পাঁচের মধ্যে থাকা একটি আশ্চর্যজনক অর্জন। অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপের বেশিরভাগ স্বর্ণপদকজয়ী সুপারস্টাররা এই অঞ্চলেই অবস্থান করেন। সেই প্রতিযোগিতাপূর্ণ পরিমণ্ডলে বাংলাদেশ নিজেদের অবস্থান শক্ত করেছে এবং শীর্ষ স্তরের সাথে ব্যবধান কমিয়ে এনেছে। প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনের পর গত অলিম্পিক চক্রের তুলনায় বাংলাদেশ আরও দ্রুত বিকাশ লাভ করছে বলে তিনি মনে করেন।

জাসেম শাহীন আল-সুলাইতি বলেন, বাংলাদেশে এর আগেও এসেছিলেন এবং এই দেশের মানুষের আন্তরিকতা ও আতিথেয়তা তাকে পরিবারের কথা মনে করিয়ে দেয়। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে বাংলাদেশ আরচারি ফেডারেশনের নতুন নেতৃত্ব ভবিষ্যতে দেশের আরচারিকে আরও বহুদূর নিয়ে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোনার লিজার ভালোবাসায় চীনা যুবক, ওয়্যাং সুলিন হলেন নুর উদ্দিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৯:৩৮ পি.এম


নেত্রকোনার লিজার ভালোবাসায় চীনা যুবক, ওয়্যাং সুলিন হলেন নুর উদ্দিন

ফেসবুকে পরিচয় থেকে প্রেম, এরপর দুই পরিবারের সম্মতিতে বিয়ে। বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে নেত্রকোনার মোহনগঞ্জের তরুণী নাজমিন আক্তার লিজাকে বিয়ে করেছেন চীনের নাগরিক ওয়্যাং সুলিন (৩০)। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে মো. নুর উদ্দিন।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে মোহনগঞ্জে নবদম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিদেশি জামাইকে একনজর দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষের ভিড়ও লক্ষ্য করা যায়।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২১ জুলাই ওয়্যাং সুলিন ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে একই দিন লিজার সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়।

ওয়্যাং সুলিন চীনের লুবেই প্রদেশের লুরাং শহরের বাসিন্দা। তিনি সেখানে তার ভাইয়ের সঙ্গে যৌথভাবে একটি রেস্তোরাঁ পরিচালনা করেন।

অন্যদিকে, নাজমিন আক্তার লিজা সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ভাটগাঁও গ্রামের মো. নাজিম উদ্দীনের মেয়ে। দীর্ঘদিন ধরে পরিবারসহ নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায় বসবাস করছেন। তিনি মোহনগঞ্জ সরকারি কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

লিজার বড় ভাই সোহান জানান, প্রায় দুই মাস আগে ফেসবুকে ওয়্যাং সুলিন ও লিজার পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা বিয়ের সিদ্ধান্ত নিয়ে দুই পরিবারকে বিষয়টি জানান। পরিবারের সম্মতির পর গত ১৮ জুলাই ওয়্যাং সুলিন বাংলাদেশে আসেন। ঢাকা বিমানবন্দর থেকে পরিবারের সদস্যরা তাকে মোহনগঞ্জে নিয়ে আসেন।

লিজার বাবা মো. নাজিম উদ্দিন বলেন, বিয়ের আগে আমরা ছেলের পরিবার এবং চীনা দূতাবাসের মাধ্যমে তার পরিচয় ও প্রয়োজনীয় তথ্য যাচাই করেছি। সবকিছু নিশ্চিত হওয়ার পর আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।

এদিকে, নাজিম উদ্দিনের ভাড়া বাসার মালিক স্থানীয় বাসিন্দা সাহাজুল বলেন, বিদেশিদের মাধ্যমে প্রতারণার নানা ঘটনার খবর শুনে প্রথমে কিছুটা শঙ্কা ছিল। তবে মেয়ের পরিবার প্রয়োজনীয় সব তথ্য যাচাই-বাছাই করেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছে।

এই ব্যতিক্রমী আন্তঃদেশীয় বিয়ের ঘটনাটি এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয়দের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সবাই ফিরলেও আল-নাসরে এখনো যোগ দেননি রোনালদো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৯:৪৫ পি.এম


সবাই ফিরলেও আল-নাসরে এখনো যোগ দেননি রোনালদো

নতুন মৌসুম সামনে রেখে প্রাক-মৌসুম প্রস্তুতির শেষ ধাপে আল-নাসর। পুরো স্কোয়াড ক্যাম্পের সঙ্গে যুক্ত হলেও ৩৯ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো এখনও দলের সাথে যোগ দেননি। ২০১৬-২৭ মৌসুমের লড়াই শুরু হতে দু'সপ্তাহেরও কম সময় বাকি থাকার পর, সৌদির দলটিতে রোনালদোর অনুপস্থিতি একমাত্র শূন্যতা।

গত ১৯ জুলাই থেকে আল-নাসর পর্তুগালের রাজধানী লিসবনে ক্যাম্প করছে। শুরুর দিকে কয়েকজন তারকা খেলোয়াড় অনুপস্থিত থাকলেও একে একে সবাই দলে যোগ দিয়েছেন। সৌদি সাংবাদিক রতিবান আল-দোসারির দেওয়া তথ্যমতে, বৃহস্পতিবার সন্ধ্যায় পর্তুগালের হোয়াও ফেলিক্স এবং সেনেগালিস তারকা সাদিও মানে দলের ক্যাম্পে এসে পৌঁছি। এর আগেই বুধবার রাতে অনুশীলনে যোগ দেন রক্ষণের খেলোয়াড় আব্দুলইলাহ আল-আমরি।

ফলে, আল-নাসরের পুরো স্কোয়াডের মধ্যে রোনালদোই একমাত্র খেলোয়াড়, যিনি দলের ক্যাম্পে এখনও উপস্থিত হননি। গত ৬ জুলাই পর্তুগালের হয়ে বিশ্বকাপ মিশন শেষ হওয়ার পর তিনি ছুটিতে থাকলেও, সৌদি সংবাদমাধ্যমের খবর অনুসারে, তিনি শীঘ্রই לিসবনে আল-নাসরের শিবিরে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন।

আগামী ১৫ আগস্ট সৌদি প্রো লিগের নতুন মৌসুমে আল-ফাতেহের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে আল-নাসর। গত মৌসুমে দীর্ঘ সাত বছর পর লিগ শিরোপা পুনরুদ্ধার করা আল-নাসর এবারও ট্রফি ধরে রাখার মিশনে মাঠে নামবে। পাশাপাশি, প্রথমবারের মতো এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের ট্রফি ছোঁয়ার লক্ষ্য রয়েছে রোনালদোদের। এবং সেই লড়াইয়ে নামার আগে রোনালদোর মাঠে ফেরাটা বর্তমানে দলটির সবচেয়ে বড় অপেক্ষা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%