ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

ঋণ নিয়ে টাকা পাচারে বন্ধ শিল্প-কারখানা চালুর উদ্যোগ সরকারের : শ্রমমন্ত্রী


ঋণ নিয়ে টাকা পাচারে বন্ধ শিল্প-কারখানা চালুর উদ্যোগ সরকারের : শ্রমমন্ত্রী

বিগত সরকারের সময়ে কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠানের নামে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার করা হয়েছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানান, এই অর্থ পাচার ও অর্থসংকটের কারণে দেশের বেশ কিছু কারখানা বন্ধ হয়ে গেছে। তবে বন্ধ হয়ে যাওয়া এসব শিল্প-কারখানা পুনরায় চালুর লক্ষ্যে কাজ শুরু করেছে বর্তমান সরকার। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বলেন, বন্ধ থাকা কারখানাগুলো দ্রুত সচল করা গেলে একদিকে যেমন জাতীয় উৎপাদন বৃদ্ধি পাবে, অন্যদিকে বিপুলসংখ্যক শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব হবে। বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এর আগে সভায় চট্টগ্রাম অঞ্চলের সার্বিক চিত্র তুলে ধরেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, চট্টগ্রামের উপমহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হাসান। তিনি জানান, চট্টগ্রাম অঞ্চলে আরএমজি, নন-আরএমজি, শিল্প-বাণিজ্যিক প্রতিষ্ঠান ও দোকানসহ মোট ১০ হাজার ৫৬৭টি প্রতিষ্ঠানে ৪ লাখ ১৭ হাজার ৬০৮ জন শ্রমিক কর্মরত আছেন। তিনি উল্লেখ করেন, কর্মক্ষেত্রে দুর্ঘটনায় কোনো শ্রমিকের মৃত্যু হলে মালিকপক্ষের ২ লাখ টাকা এবং স্থায়ীভাবে সম্পূর্ণ অক্ষম হয়ে পড়লে ২ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম রয়েছে। এছাড়া বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকেও সহায়তার সুযোগ রয়েছে; যেখানে মৃত্যুতে ২ লাখ টাকা, আহতদের চিকিৎসায় ২৫ হাজার থেকে ২ লাখ ৫০ হাজার টাকা এবং শ্রমিক সন্তানদের উচ্চশিক্ষায় ২৫ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হয়। প্রতিবেদনে আরো জানানো হয়, চট্টগ্রাম অঞ্চলে বিগত ৩ বছরে ৪৯৮ জন সুবিধাভোগীকে ১ কোটি ৯৪ লাখ টাকা এবং বিগত ৬ মাসে ৫৮৪ জনকে ১ কোটি ১৯ লাখ টাকার সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

একই সাথে গত ১ বছরে শ্রম অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ৩ কোটি ৭৭ লাখ টাকা আদায় করা সম্ভব হয়েছে। উন্মুক্ত আলোচনা পর্বে শ্রমিক প্রতিনিধিরা গর্ভবতী নারী শ্রমিকদের বেআইনি ছাঁটাই বন্ধের জোরালো দাবি জানান এবং কালুরঘাটের মহিলা হোস্টেলসংলগ্ন ৫ শয্যার হাসপাতালটিকে অ্যাম্বুলেন্স সুবিধাসহ ১০ শয্যায় উন্নীত করার আহ্বান জানান। অন্যদিকে, মালিকপক্ষের প্রতিনিধিরা শ্রম আইন অনুসরণের প্রতিশ্রুতি দিয়ে আইন মেনে চলা প্রতিষ্ঠানগুলোকে সরকারি রিকগনিশন বা স্বীকৃতির প্রস্তাব দেন। উক্ত মতবিনিময় সভায় চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সদরঘাট লঞ্চ টার্মিনালে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাকে শোকজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুরের সেন্ট ক্রিস্টিনা চার্চ থেকে ঘণ্টা চুরি, তদন্ত শুরু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৮ এম


মোহাম্মদপুরের সেন্ট ক্রিস্টিনা চার্চ থেকে ঘণ্টা চুরি, তদন্ত শুরু

রাজধানীর মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউয়ে অবস্থিত সেন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চের ঘণ্টা চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) মোহাম্মদপুর থানায় চার্চের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে, যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানিয়েছেন। তিনি জানান, বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে চুরির ঘটনা ঘটে।

ঘটনার খবর পাওয়ার পর থানা পুলিশ এবং গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। পুলিশ জানিয়েছে, চার্চের সিসিটিভি ক্যামেরার ভিডিও পর্যালোচনা করার পর দেখা গেছে, রাত ১২টার পর থেকে সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে যায়। পুলিশের ধারণা, ‘পূর্বপরিকল্পিতভাবে’ ক্যামেরা বন্ধ করে ঘণ্টাটি চুরি করা হতে পারে।

সেন্ট ক্রিস্টিনা চার্চের পাল পুরোহিত ফাদার কাজল পিউরিফিকেশন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টার দিকে গির্জায় পৌঁছানোর সময় তিনি লক্ষ্য করেন, চার্চের ছোট গেইট অর্ধেক খোলা এবং তালা ভাঙা অবস্থায় রয়েছে। তিনি বলেন, ওপরে তাকিয়ে দেখেন গির্জার দ্বিতীয় তলায় ঐতিহাসিক ঘণ্টাটি নেই। পরে সিসিটিভি ভিডিওতে দেখা যায়, সেখানে রাত থেকে রেকর্ড বন্ধ ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘পূজার সম্পর্ক নিয়ে ঝামেলায় জড়ানো আমার উচিত হয়নি’! রণবীরের পাঁজর মেরে এখনও অনুতপ্ত রাহুল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৩ এম


‘পূজার সম্পর্ক নিয়ে ঝামেলায় জড়ানো আমার উচিত হয়নি’! রণবীরের পাঁজর মেরে এখনও অনুতপ্ত রাহুল

রণবীর শৌরী ও পূজা ভট্টের মধ্যে একসময় সম্পর্ক ছিল বলে জানা যায়। তবে, সেই সম্পর্কটি ভেঙে যায় একটি তীব্র ঝামেলার কারণে। রাহুল অভিযোগ করেছেন যে, রণবীরের বোনের সঙ্গে ঝামেলায় হস্তক্ষেপ করতে গিয়ে তিনি রণবীরকে মারধর করেন।

বহু বছর পর সেই ঘটনার পুনরাবৃত্তি আবার আলোচনায় এসেছে। রাহুল এখনো সেই ঘটনার জন্য অনুতপ্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বন্দুক দিয়ে সোনমের মুখে আঘাত করে ফেলি’, তার পরে ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করলেন জিম সর্ভ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৩ এম


‘বন্দুক দিয়ে সোনমের মুখে আঘাত করে ফেলি’, তার পরে ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করলেন জিম সর্ভ

‘নীরজা’ ছবিতে জিম সর্ভের অভিনয় আজও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সম্প্রতি, সেই ছবির প্রেক্ষাপটে একটি অপ্রস্তুত মুহূর্তের অভিজ্ঞতা শেয়ার করেছেন জিম।

তিনি বলেন, "বন্দুক দিয়ে সোনমের মুখে আঘাত করে ফেলি", এবং এর পরের ঘটনা নিয়ে কথা বলেন। এই অভিজ্ঞতা তার জন্য অত্যন্ত ভীতিকর ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহ আ.লীগের নেতাকর্মীদের সঙ্গে ভারতে জুম বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৮ এম


ঝিনাইদহ আ.লীগের নেতাকর্মীদের সঙ্গে ভারতে জুম বৈঠক

ভারতের মাটি থেকে আইনশৃঙ্খলা বাহিনী ও একাধিক রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার নজরদারি এড়িয়ে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের নেতাকর্মীদের সঙ্গে কয়েক ঘণ্টাব্যাপী একটি গোপন ভার্চ্যুয়াল জুম বৈঠক সম্পন্ন করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর এই বৈঠক অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে সাবেক এমপি প্রয়াত আব্দুল মান্নানের স্ত্রী শামীম আরা মান্নান এবং সাধারণ সম্পাদক পদে আইয়ূব হোসেনের নাম ঘোষণা করেন তিনি। এই অনলাইন বৈঠক বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টা থেকে শুরু হয় এবং কালীগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের নেতাকর্মীরা পর্যায়ক্রমে এতে অংশ নেন। তবে, স্থানীয় কিংবা জেলা গোয়েন্দা দপ্তরের কাছে এই স্পর্শকাতর বৈঠকের কোনো তথ্য ছিল না।

গোয়েন্দাদের কাছে রাষ্ট্র বা সরকারবিরোধী কী কী কৌশলগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে, সে বিষয়ে আগাম কোনো তথ্য না থাকা বা ট্র্যাকিংয়ে ব্যর্থ হওয়া নিয়ে প্রশাসন ও সুশীল সমাজে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৈঠকে অংশ নেওয়া কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা নাম প্রকাশ না করার শর্তে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সভানেত্রী শেখ হাসিনা তৃণমূল পর্যায়ে দলকে পুনর্গঠিত ও সুসংগঠিত করার কঠোর বার্তা দিয়েছেন।

তিনি নির্দেশনায় বলেন, গ্রামে গ্রামে সাধারণ মানুষের দ্বারে পৌঁছে বর্তমান সরকারের নানা সংকট তুলে ধরতে হবে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ-গ্যাস বিপর্যয় ও চরম সার সংকটের বিষয়টি ব্যাপকভাবে প্রচারের নির্দেশ দেন তিনি। বৈঠকে প্রতিটি ইউনিয়ন থেকে নির্দিষ্ট ৩ জন করে প্রতিনিধি ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার সুযোগ পান।

এই হাই-প্রোফাইল বৈঠকের বিষয়টি বৃহস্পতিবার সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সাবেক ছাত্রলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর অ্যাডভোকেট রিগান, মোস্তাক আহম্মেদ লাভলু এবং আলাল হোসেনসহ স্থানীয় বেশ কয়েকজন আওয়ামী নেতা তাদের ফেসবুক অ্যাকাউন্টে এ সংক্রান্ত পোস্ট শেয়ার করলে বিষয়টি জনসমক্ষে আসে।

ফেসবুকে বার্তা ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে হুলস্থুল পড়ে গেলেও জেলা পুলিশের গোয়েন্দা শাখা পুরো বিষয়টি সম্পর্কে অন্ধকারে ছিল। রাষ্ট্রীয় নিরাপত্তা ও নজরদারির এমন চরম শিথিলতা এবং গোয়েন্দা ব্যর্থতা নিয়ে নানামুখী প্রশ্নের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জানতে রাতে ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মিঞা মোহাম্মদ আশিস বিন হাছানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সম্পর্কে পুরোপুরি অজ্ঞতা প্রকাশ করে জানান, এ ধরনের কোনো রাজনৈতিক জুম বৈঠক কিংবা গোপন সমাবেশের তথ্য তাদের জানা নেই।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় সচেতন মহল মনে করছেন, জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্ত পেরিয়ে দেশের রাজনৈতিক সমীকরণ নিয়ন্ত্রণের এই চক্রান্ত গোয়েন্দা নজরদারির কঙ্কালসার চিত্রকেই ফুটিয়ে তুলেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%