ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কুমিল্লায় খাদ্য তৈরিতে কৃত্রিম রঙ ব্যবহারে দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা


কুমিল্লায় খাদ্য তৈরিতে কৃত্রিম রঙ ব্যবহারে দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

কুমিল্লা, ২১ নভেম্বর, ২০২৬ : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বেকারির খাদ্যদ্রব্যে কাপড় ও সিঁদুরের রং ব্যবহারের কারণে জেলার দুটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা আরোপ করেছে।

আজ শনিবার, বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত, জেলার আদর্শ সদর উপজেলার কালির বাজার ও হাতিগারা এলাকায় এ অভিযানটি পরিচালিত হয়।

ভোক্তা অধিদপ্তর কুমিল্লা জানায়, অভিযানের সময় বেকারিতে তৈরি কেক, বিস্কুট, পাউরুটি, লাড্ডু, মিষ্টি, ও সিঙ্গাড়ায় নিষিদ্ধ কাপড় ও সিঁদুরের রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। তাছাড়া, অস্বাস্থ্যকর পরিবেশে এসব খাদ্যদ্রব্য তৈরি করতে দেখা যায়।

আরও পড়ুন: সুন্দরবনে ৩ দিনব্যাপী রাস পূর্ণিমা উৎসব শুরু হচ্ছে কাল

এ অপরাধের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জিহাদ বেকারিকে ৩০ হাজার টাকা এবং ইউনাইটেড ফুড প্রোডাক্টসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

এ সময় জেলা পুলিশের একটি দল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ এবং অফিস সহকারী ফরিদা ইয়াসমিন সহযোগিতা প্রদান করেন।

মো. কাউছার মিয়া জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: নাটোরের লালপুরে রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে থানায় হামলার নিন্দা, পুলিশের সাহসিকতার প্রশংসা বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৮ পি.এম


গোপালগঞ্জে থানায় হামলার নিন্দা, পুলিশের সাহসিকতার প্রশংসা বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের

গোপালগঞ্জের বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পুলিশ সদস্যদের ওপর সহিংসতার ঘটনা নিয়ে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটি প্রতিকূল পরিস্থিতিতে দায়িত্ব পালন এবং মুকসুদপুর থানার অস্ত্র উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তরের জন্য পুলিশ সদস্যদের সাহসিকতার প্রশংসা করেছে।

শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার এবং সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু স্বাক্ষরিত একটি বিবৃতিতে এসব বিষয় তুলে ধরা হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনা ঘটে। হামলাকারীরা থানার ভবন ও আসবাবপত্র ভাঙচুর করার পাশাপাশি থানার চত্বরে থাকা পুলিশের নয়টি গাড়ি এবং প্রায় ৩০টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এ সময় থানায় সংরক্ষিত পুলিশের নিজস্ব অস্ত্র এবং সাধারণ মানুষের জমা দেওয়া বেশ কিছু অস্ত্র লুট করা হয়। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হন।

এছাড়া ১৮ নভেম্বর রাতে গোপালগঞ্জ শহরের থানাপাড়া এলাকায় একটি হাসপাতালে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ অ্যাসোসিয়েশন এসব সহিংসতাকে রাষ্ট্রীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা ও আইনের শাসনের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, থানা, পুলিশ ফাঁড়ি, পুলিশের যানবাহন ও অস্ত্রশস্ত্র জনগণের জানমাল রক্ষা এবং আইনশৃঙ্খলা বজায় রাখার কাজে ব্যবহৃত হয়। এসব সম্পদ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর নয়, বরং রাষ্ট্র ও জনগণের সম্পদ। এগুলো ধ্বংস করার অর্থ জনগণের নিরাপত্তাব্যবস্থাকে দুর্বল করা।

পুলিশ অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সারা দেশে পুলিশের ওপর ৪৮৪টি হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় চার পুলিশ সদস্য নিহত এবং ৩৭০ জন গুরুতর আহত হয়েছেন। দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সংগঠনটি বলেছে, রাজনৈতিক পরিচয় বা মতাদর্শ যা-ই হোক না কেন, দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের ওপর হামলা, সরকারি কাজে বাধা, অস্ত্র ছিনিয়ে নেওয়া এবং সরকারি সম্পদ ধ্বংসের ঘটনায় জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

অন্যদিকে, গত ১৯ নভেম্বর গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা ও অগ্নিসংযোগের পর সৃষ্ট ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক মো. বাবলুর রহমান খানের নেতৃত্বে একটি দল মুকসুদপুর থানার অস্ত্রাগারে রাখা সরকারি ও সাধারণ মানুষের জমা দেওয়া অস্ত্র নিরাপদে উদ্ধার করে ফরিদপুর পুলিশ লাইনসে স্থানান্তর করে।

এ ঘটনায় ওসি বাবলুর রহমান খানসহ অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের সাহসিকতা, বিচক্ষণতা, তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ এবং পেশাদারিত্বের প্রশংসা করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। সংগঠনটি তাঁদের অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছে।

এ ছাড়া দায়িত্ব পালনকালে সার্জেন্টদের ভিডিও ধারণ করে তা বিকৃতভাবে সম্পাদনা এবং বিভ্রান্তিকর তথ্য যুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে ২ নভেম্বর চানখারপুলে সার্জেন্ট ফারজানা ইয়াসমিন, আসাদ গেটে সার্জেন্ট মহিউদ্দিন, ২৯ সেপ্টেম্বর ৩০০ ফিট এলাকায় সার্জেন্ট শিহাব এবং ২৬ অক্টোবর ওয়ারী এলাকায় সার্জেন্ট কায়সার ভূঁইয়ার আইনানুগ ব্যবস্থা গ্রহণের ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ধারণ ও অপপ্রচারের অভিযোগ তোলা হয়।

এ ধরনের প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে পুলিশ অ্যাসোসিয়েশন বলেছে, এতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের ব্যক্তিগত সম্মানহানির পাশাপাশি বাহিনীর ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে।

বিবৃতির শেষাংশে দেশের শান্তিপ্রিয় জনগণ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকদের সহিংসতা, গুজব ও উসকানি পরিহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণভোট, জুলাই সনদ ও সংস্কার ছাড়া ঐক্য অর্থবহ হবে না: ড. শফিকুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৮ পি.এম


গণভোট, জুলাই সনদ ও সংস্কার ছাড়া ঐক্য অর্থবহ হবে না: ড. শফিকুল ইসলাম

জামায়াতে ইসলামীর নেতা ও সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ মন্তব্য করেছেন যে, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার চা খাওয়ার মাধ্যমে দেশে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী ঐক্যের আলোচনার পথ উন্মুক্ত হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, জুলাই সনদ, গণভোট এবং মৌলিক সংস্কার বাস্তবায়ন না হলে, শুধু চা খেয়ে কিংবা বিরিয়ানি খেয়েও সংকটের সমাধান হবে না।

শনিবার দুপুরে রংপুর মডেল কলেজে ছাত্রশিবিরের সাবেক সদস্যদের শিক্ষা শিবির অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার চা খাওয়া প্রসঙ্গে বলেন, ‘আমাদের মতের ভিন্নতা থাকতে পারে, চিন্তার পার্থক্য থাকতে পারে। কিন্তু দেশ এবং জাতির প্রয়োজনে আমাদের কোনো কোনো ক্ষেত্রে আবার এক হয়ে কাজও করতে হবে। চলমান সংকট যদি আরও ঘনীভূত হয়, তাহলে জাতিগতভাবে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে, বিশেষ করে ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদবিরোধী লড়াইয়ে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার এই চা খাওয়ার মধ্য দিয়ে এটা শুরু হয়েছে। এটা পরবর্তীতে আলোচনা হবে। আর সেই আলোচনায় অবশ্যই গণভোট, জুলাই সনদ, আওয়ামী লীগের নিষেধাজ্ঞার পরে তাদের দলীয় এবং এর সঙ্গে সংশ্লিষ্ট যারা অপরাধী, তাদের গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট যারা, তাদের বিচার এবং এই ২০২৪-এর আগস্টের গণঅভ্যুত্থানের মূল প্রতিপাদ্য মৌলিক সংস্কার—এই চারটি মৌলিক বিষয়ে সমাধান হতে হবে।’

ড. মাসুদ বলেন, ‘এই চারটি মৌলিক বিষয়ে সমাধান হওয়া ছাড়া শুধু চা খাওয়া নয়, বিরিয়ানি খেয়েও এটা সমাধান হবে না। অর্থাৎ এই ঐক্যের সেতুবন্ধন হবে গণভোট, জুলাই সনদ, বিচার এবং সংস্কারের কার্যক্রম শুরু করা।’

দেশের চলমান পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্র আছে, কিন্তু রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের যে দায়িত্ব, সেই জায়গায় নিষ্ক্রিয়তা দেখা গেছে। একটি জেলার দুটি থানাকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে এবং পুলিশ সেখান থেকে চলে এসেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভূমিকা পালন করা প্রয়োজন ছিল, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দৃশ্যমান পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়েছে।

গোপালগঞ্জের পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ গোপালগঞ্জে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা উত্তরণে সরকারকে উদ্যোগ নিতে হবে। গণভোট, জুলাই সনদ, বিচার ও সংস্কারসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলেই কেবল এ পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব।

স্থানীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একক প্রার্থী দেওয়ায় ১১ দলীয় ঐক্যে কোনো ফাটল তৈরি হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্থানীয় নির্বাচন তো সব সময় নির্দলীয়। নির্বাচন কমিশনও এটা নিশ্চিত করেছে এবং সরকারও বলেছে, এটা একটা নির্দলীয় নির্বাচন। তো নির্দলীয় নির্বাচনকে আপনি দলীয় রূপ দিতে পারবেন না। আর দলীয় রূপ যেহেতু দিতে পারবেন না, সুতরাং জোটের প্রশ্নও আসে না।’

তিনি বলেন, ‘সেই জায়গায় আমরা মনে করি, প্রত্যেক দল তার নিজস্ব সক্ষমতা বৃদ্ধি, নিজস্ব জনপ্রতিনিধিত্ব তৈরি করার একটা সুযোগ। জামায়াতে ইসলামী মনে করে, জোট জোটের জায়গায় তার কর্মসূচি পালন করবে। আর স্থানীয় নির্বাচনে যার যার জায়গায় সে তার প্রতিনিধি ঠিক করবে এবং জনগণের কাছে যাবে, তার কথা বলবে।’

ড. মাসুদ আরও বলেন, ‘জনগণ যাকে গ্রহণ করবে, সে নির্বাচিত হয়ে আসবে। সে জায়গায় আমাদের কোনো আপত্তি নেই। সুতরাং আমরা মনে করি না যে, যেহেতু এটা রাজনৈতিক নির্বাচন না, পলিটিক্যাল ইলেকশন না; এটা একটা ইমপার্শিয়াল নির্বাচন, নির্দলীয় নির্বাচন। সুতরাং এখানে যে যার মতো করে নির্বাচন করবে, সেটাই স্বাভাবিক।’

তিনি বলেন, স্থানীয়ভাবে কোনো পক্ষ আলোচনা করতে চাইলে সে বিষয়ে কেন্দ্রীয়ভাবে বিবেচনা করা হবে। তবে এখনো এ ধরনের আলোচনার সময় আসেনি। প্রত্যেক দল নিজ নিজ অবস্থান থেকে নির্বাচন পরিচালনা করবে, এটাই স্থানীয় নির্বাচনের বৈশিষ্ট্য।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী, রংপুর-৬ আসনের সংসদ সদস্য নুরুল আমিন, রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী এবং মহানগর জামায়াতের সেক্রেটারি আনোয়ারুল ইসলাম কাজল প্রমুখ।

পরে তিনি পানসি রেস্টুরেন্টে ছাত্রশিবিরের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%