১০:০৩ পি.এম
গাইবান্ধায় ছাত্রী ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাসান আলীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
রবিবার (১ নভেম্বর) বিকেলে এসআরবির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া হাসান আলী সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামে দ্বীনের দিশারী মহিলা হাফেজিয়া ও কওমী মাদরাসার প্রতিষ্ঠাতা এবং পরিচালক। তিনি ওই গ্রামের মৃত কছিম উদ্দিনের পুত্র।
আরও পড়ুন: পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রায় ৮ বছর আগে মাদরাসার আবাসিক শাখায় এক ছাত্রীকে ভর্তি করে দেয় তার পরিবার। বর্তমানে ওই শিক্ষার্থীর বয়স ১৪ বছর। ওই শিক্ষার্থীর বাবা-মা কর্মসূত্রে ঢাকায় অবস্থান করেন এবং প্রতি মাসে খরচ পাঠান, মাঝে মাঝে মেয়ের সঙ্গে দেখা করতে আসেন। এজাহারে উল্লেখ করা হয়েছে যে, হাসান আলী প্রায় ছয় মাস আগে ওই ছাত্রীকে কু-প্রস্তাব দিয়েছিলেন।
এজাহারের তথ্য অনুযায়ী, গত ২৮ আগস্ট সকাল ৬টার দিকে পরিচালক হাসান আলী ছাত্রীকে মাদরাসা সংলগ্ন নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। একই সঙ্গে তিনি ওই শিক্ষার্থীকে হত্যার হুমকি দেন এবং মরদেহ গুম করার কথাও বলেন। পরে ভুক্তভোগী শিক্ষার্থী মোবাইল ফোনের মাধ্যমে ঢাকায় থাকা তার বাবা-মাকে বিষয়টি জানালে তারা ১ সেপ্টেম্বর সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: ভৈরবে ইঁদুর তাড়ানোর বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল জজ মিয়ার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন