০৫:০৫ পি.এম
নিজ জমিতে ধানের গুছিতে দেওয়া বিদ্যুতের সংযোগ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট; হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকের মৃত্যু ঘোষণা।
কিশোরগঞ্জের ভৈরবে নিজ জমিতে ইঁদুর তাড়ানোর জন্য ধানের গুছিতে দেওয়া বৈদ্যুতিক সংযোগ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইদুর রহমান জজ মিয়া (জজ মিয়া) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের শিমুলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: রংপুরে সাহিত্য উৎসব ও লিটলম্যাগ মেলা-২০২৬ অনুষ্ঠিত
মরহুম সাইদুর রহমান জজ মিয়া ভৈরব উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগমের স্বামী ও সাবেক মেম্বার ছিলেন। তিনি শিমুলকান্দি গ্রামের বাদশা বাড়ির মৃত মফিজ উদ্দিনের ছেলে। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজের জমিতে ইঁদুরের উপদ্রব থেকে ধান রক্ষার জন্য ধানের গুছিতে বিদ্যুৎবাহী তারের মাধ্যমে সংযোগ দেওয়া হয়েছিল। প্রতিদিন রাতে ওই সংযোগ চালু করা হতো এবং সকালে বন্ধ করে দেওয়া হতো। সোমবার সকালে প্রতিদিনের মতো বিদ্যুতের সংযোগ বন্ধ করতে গেলে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাঁকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি জেনেছি। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: ভাঙ্গায় প্রাইভেটকার-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন