১০:২৭ এম
যশোরে একজনকে আটক করেছে র্যাব, তার সঙ্গে একটি বিদেশি পিস্তল ছিল।
শনিবার (২৫ জুলাই) রাতের দিকে শহরের শংকরপুর চোপদারপাড়া বারেক সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম শাহাদাত হোসেন (৪০) তিনি একই এলাকার শাহাজানের ছেলে।
আরও পড়ুন: কক্সবাজারে বিএনপি নেতার ওপর হামলা, সড়ক অবরোধ
র্যাব-৬-এর অধিনায়ক মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, রাত সোয়া ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, শাহাদাত হোসেনের বাড়িতে অবৈধ অস্ত্র রয়েছে। তার নেতৃত্বে একটি দলে ওই বাড়িতে অভিযান চালায়।
এ সময় তারা শাহাদাত হোসেনকে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তার ঘর থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, শাহাদাত তার নিজস্ব লেদ মেশিনে ‘ওয়ান শুটারগান’ তৈরি করতেন। এছাড়াও বেনাপোল সীমান্ত দিয়ে বিভিন্ন সময়ে বিদেশি অস্ত্র এনে বিক্রি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনায়, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
র্যাব জানায়, শাহাদাত এর আগেও ডিবি পুলিশের হাতে অস্ত্রসহ আটক হয়েছিল। তার বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কিনা, সেটি খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: ‘যারা অনুষ্ঠানে আসেননি, প্রমোশন-আপগ্রেডেশন কিংবা অন্য কোনো সুবিধা চাইতে এলে মনে রাখব’: কুবি ছাত্রদলের আহ্বায়ক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন