ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী


মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মধ্যস্থতা বিরোধ নিষ্পত্তির একটি অত্যন্ত কার্যকর পদ্ধতি, যা বিচারপ্রার্থীদের সময়, অর্থ ও মানসিক ভোগান্তি কমিয়ে প্রদান করতে পারে দ্রুত ও সাশ্রয়ী ন্যায়বিচার। কার্যকর মধ্যস্থতার মাধ্যমে দেশের আদালতে বিচারাধীন প্রায় ৪৫ লাখ মামলার জট উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টেন্টালে ‘ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধির লক্ষ্যে মধ্যস্থতা এবং দেওয়ানি মামলা পরিচালনা পদ্ধতির উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত দুই দিনব্যাপী ‘আইন পেশাজীবীদের জন্য মৌলিক মধ্যস্থতা প্রশিক্ষণ’ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি এ সম্পর্কে আলোচনা করেন।

আইনমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ সরকারের অন্যতম অগ্রাধিকার হলো দেশের দরিদ্র, প্রান্তিক, সুবিধাবঞ্চিত ও মানবাধিকার লঙ্ঘনের শিকার মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা। বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মাধ্যমে সরকার এই সমস্ত মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে।

আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

তিনি জানান, মধ্যস্থতাকারীদের দায়িত্ব পালনের ক্ষেত্রে শুধুমাত্র আইনগত জ্ঞানই নয়, মানবিকতা, প্রজ্ঞা, ধৈর্য এবং আস্থাভিত্তিক সমাধান তৈরির সক্ষমতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। এ প্রসঙ্গে আইনমন্ত্রী অংশগ্রহণকারীদের জাপানের একটি সুপরিচিত গ্রন্থ ‘জাস্টিস উইথ এ স্মাইল’ পড়ার জন্য আহ্বান জানান এবং নিশ্চিত করেন যে, এ ধরনের সাহিত্য মধ্যস্থতাকারীদের ন্যায়বিচার প্রতিষ্ঠার মানবিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সহায়তা করবে।

আইনমন্ত্রী আরও বলেন, অনেক সময় একটি প্রচলিত ধারণা রয়েছে যে বিরোধের পক্ষগুলোর আইনজীবীরা সমঝোতায় যেতে অনাগ্রহী থাকেন। তবে বাস্তবতা এই যে, দেশে ও বিদেশে অসংখ্য সফল মধ্যস্থতা ও সালিশের পেছনে আইনজীবীদেরদেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বর্তমানে আইন পেশায় আলোচনা ভিত্তিক বিরোধ নিষ্পত্তির একটি ইতিবাচক সংস্কৃতি গড়ে উঠছে, যা আরও সম্প্রসারণ করা প্রয়োজন।

তিনি বলেন, মধ্যস্থতা উভয়পক্ষের জন্যই লাভজনক একটি পদ্ধতি। অন্যদিকে, দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় বছরের পর বছর সময়, অর্থ ও শ্রম ব্যয় করা হয়, ফলে মানুষ মানসিক উদ্বেগ, উৎকণ্ঠা ও বিভিন্ন শারীরিক সমস্যা মোকাবেলা করতে হয়। তাই হত্যা বা অন্যান্য গুরুতর আমলযোগ্য অপরাধ ছাড়া অধিকাংশ বিরোধ আলোচনা মাধ্যমে নিষ্পত্তির সংস্কৃতি গড়ে তুলতে হবে।

মো. আসাদুজ্জামান জানান, এ প্রকল্পের আওতায় সর্বোত্তম কর্মদক্ষতা প্রদর্শনকারী একজন নারী ও একজন পুরুষ মধ্যস্থতাকারীকে জাপানে উন্নত প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে। এই উদ্যোগ মধ্যস্থতাকারীদের আরও দক্ষ, নিরপেক্ষ, স্বচ্ছ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন: রাজধানীর পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্টে ককটেল বিস্ফোরণ

তিনি জাপান সরকার, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এবং জাপানের কেইও ইউনিভার্সিটি ল স্কুলের অধ্যাপক ও বিশিষ্ট আইনজীবী মিস মাসাকো মিয়াতাকেসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। একই সঙ্গে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন। তিনি ঢাকা-নারিতা রুটে সরাসরি ফ্লাইটের সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

এ প্রকল্প আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. খাদেমউল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে জাইকা বাংলাদেশের প্রধান প্রতিনিধি মিস জুনকো তাকাহাশি, জাপানের বিচার মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের (আইসিডি) উপমহাপরিচালক মি. কাজুনোরি নোসে এবং বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মনজুরুল হোসেন বক্তব্য রাখেন।

দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলার জেলা লিগ্যাল এইড অফিসার এবং জেলা জজ আদালতে কর্মরত আইনজীবীসহ মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে মধ্যস্থতা পদ্ধতির মৌলিক ধারণা, কার্যকর যোগাযোগ কৌশল, সমঝোতা পরিচালনার দক্ষতা, ব্যবহারিক অনুশীলন এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

আরও পড়ুন: সরকার ৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে

প্রশিক্ষণের মূল প্রশিক্ষক ছিলেন জাপানের খ্যাতনামা কেইও ইউনিভার্সিটি ল স্কুলের অধ্যাপক ও বিশিষ্ট আইনজীবী মিস মাসাকো মিয়াতাকে। তিনি মধ্যস্থতা বিষয়ে জাপানের অভিজ্ঞতা, আন্তর্জাতিক সর্বোত্তম চর্চা এবং ব্যবহারিক কৌশল তুলে ধরেন।

উল্লেখ্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাইকার যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন এ প্রকল্পের লক্ষ্য হলো বাংলাদেশে মধ্যস্থতা ব্যবস্থাকে আরও কার্যকর ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি করা এবং বিচারপ্রার্থীদের জন্য সহজ, দ্রুত ও সাশ্রয়ী ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দিতে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

‎জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


বালিয়াকান্দিতে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে, পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়াকান্দি উপজেলা শাখা বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আয়োজন করেছে।

শনিবার (১ আগস্ট) বিকেল ৫টা ৪০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। দলের সূত্র অনুযায়ী, বালিয়াকান্দি উপজেলা শাখার তালপট্টি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বালিয়াকান্দি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার চৌরাস্তায় এসে শেষ হয়। সেখানের পরে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়াকান্দি উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল হাই জোয়ার্দার। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন, জেলা সমাজ কল্যান সেক্রেটারি মোঃ শরীফ মিয়া। এছাড়াও বক্তব্য রাখেন মজলিসে শুরার সদস্য খন্দকার মাওলানা মশিউর আজম মুন্নু, জামাত নেতা ও বালিয়াকান্দি বাজার বণিক সমিতির সভাপতি ওসমান গনি মানিক। বিক্ষোভ মিছিল এবং সমাবেশের পরিচালনায় ছিলেন, বালিয়াকান্দি উপজেলা জামাত ইসলামী সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, এবং সহকারী সেক্রেটারি মিরাজুল ইসলাম মিরাজ। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা গণভোটের রায় ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এসময় বিক্ষোভ মিছিল এবং সমাবেশের কর্মসূচিতে প্রায় ১০০ থেকে ১৫০ জন নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চেলসিকে হারিয়ে রিচার্লিসনের গোলে জয় পেল টটেনহ্যাম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


চেলসিকে হারিয়ে রিচার্লিসনের গোলে জয় পেল টটেনহ্যাম

প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের একটি বৈশিষ্ট্য হলো চেলসিকে টটেনহ্যামের ২-১ গোলে হারানোর ঘটনা। যোগ করা সময়ে ব্রাজিলিয়ান তারকা রিচার্লিসনের অসাধারণ গোলে জয় নিশ্চিত করে স্পার্সরা।

এদিকে, টটেনহ্যাম ১০ জনের দলে পরিণত হওয়া সত্ত্বেও নাটকীয়ভাবে এই জয় অর্জন করে।

অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচের শুরুতে, টটেনহ্যামের হয়ে ১৭ মিনিটে গোল করে লিড এনে দেন সান্দ্রো টোনালি।

দ্বিতীয়ার্ধের প্রথমে কেভিন ডানসোর লাল কার্ড দেখার পর, টটেনহ্যাম ১০ জনের দলে পরিণত হয়। ৪৯ মিনিটে, এস্তেভাও চেলসির হয়ে সমতায় ফেরান।

খেলার শেষ মুহূর্তে, জেমি ডনলির শট পোস্টে লেগে ফিরে আসলে, বক্সে অসাধারণ প্রতিক্রিয়া দেখিয়ে বল জালে পাঠান রিচার্লিসন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে দেশজুড়ে অভিযান চালিয়ে এক সপ্তাহের মধ্যে ১৪ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। এই অভিযানের সময় তাদের মধ্যে ১২ হাজার ৬১৩ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ২৩ থেকে ২৯ জুলাই পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ১৪ হাজার ১৫৪ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে ৭ হাজার ১০৩ জন যাদের বিরুদ্ধে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে, ৩ হাজার ৬৫৪ জন সীমান্ত নিরাপত্তা আইন ও ৩ হাজার ৩৯৭ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হন।

এছাড়া অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৪১৮ জন এবং বেআইনিভাবে দেশ ছাড়ার চেষ্টার সময় ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে সৌদিতে বসবাসরত আরও ১৭ জনকেও আটক করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বর্তমান সময়ে ৩০ হাজার ৬৭৯ জন আইনি প্রক্রিয়ার আওতায় রয়েছেন। তাদের মধ্যে ১৭ হাজার ৯০৩ জনকে ভ্রমণসংক্রান্ত নথি সংগ্রহের জন্য নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এছাড়া ৫ হাজার ৪২৪ জনকে দেশে ফেরার আগে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

সৌদি আরবে অবৈধভাবে প্রবেশে সহায়তার দায়ে সর্বাধিক ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। এ বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত সতর্কবার্তা দিয়ে আসছে।

বর্তমানে সৌদি আরবে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস রয়েছে। দেশটিতে বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী কর্মরত রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঠালিয়া উপজেলার ৫নং শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী মোঃ জিয়াউল মোর্শেদ সাদ্দাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪০ পি.এম


কাঠালিয়া উপজেলার ৫নং শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী মোঃ জিয়াউল মোর্শেদ সাদ্দাম

কাঠালিয়া উপজেলার আসন্ন ৫নং শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী হিসেবে স্থানীয়ভাবে পরিচিত সমাজসেবক মোঃ জিয়াউল মোর্শেদ সাদ্দাম সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

তিনি দীর্ঘদিন ধরে সমাজসেবা, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকার জন্য পরিচিত। সৎ, নিষ্ঠাবান ও নিঃস্বার্থ সমাজসেবক হিসেবে তিনি ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

মোঃ জিয়াউল মোর্শেদ সাদ্দাম এর আগে ৫নং শৌলজালিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং ৫নং শৌলজালিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি বলেন, জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন পেলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন।

এ সময় তিনি ৫নং শৌলজালিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%