ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

ঈশ্বরদীতে দোকান দখলচেষ্টার অভিযোগ বিএনপির নেত্রীর বিরুদ্ধে


ঈশ্বরদীতে দোকান দখলচেষ্টার অভিযোগ বিএনপির নেত্রীর বিরুদ্ধে

পাবনার ঈশ্বরদীতে জমি এবং দোকান দখলের প্রচেষ্টার অভিযোগ উঠেছে পৌর মহিলা দলের সভানেত্রী রোকেয়া সুলতানার বিরুদ্ধে। এই ঘটনা সম্পর্কে প্রতিকার চেয়ে একটি সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে শহরের রেলগেট এলাকায় অবস্থিত একটি ব্যবসাপ্রতিষ্ঠানে এই সংবাদ সম্মেলন করে অবসরপ্রাপ্ত শিক্ষিকা আনার কলি এবং তাঁর স্বজনরা।

ভুক্তভোগী শিক্ষিকা আনার কলি সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, তিনি ২০২৩ সালে শহরের রেলগেট এলাকায় বৈধ দলিলের অনুযায়ী আরএস রেকর্ডীয় মালিক সাহাব উদ্দিন মন্ডল দিং এর কাছ থেকে প্রায় সাড়ে তিন কাঠা জমি ক্রয় করেন। সেই জমির নাম খারিজ করে খাজনা প্রদান করে ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণ করে ভাড়া দিয়েছেন। কিন্তু হঠাৎ করে ৫ আগস্টের পর বিএনপির পৌর মহিলা দলের নেত্রী রোকেয়া সুলতানা কিছু মহিলাদের এবং সন্ত্রাসীদের নিয়ে এসে দোকান দখলের চেষ্টা করেন।

আরও পড়ুন: শেরপুরে জমিজমা বিরোধে ভাতিজাদের হামলায় চাচা নিহত, অভিযুক্তের বাড়িতে আগুন

দখলচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ করার পর থেকে বিগত এক বছরে রোকেয়া সুলতানা দোকানের বিভিন্ন মালামাল চুরি করে নিয়েছে, যার মূল্য প্রায় ২৭ লাখ টাকা।

তিনি আরো বলেন, ‘জমি ও চুরির বিষয়ে থানা এবং উচ্চ আদালতে মামলা চলছে। আদালত থেকে উভয় পক্ষকে স্থিতিবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু রোকেয়া সুলতানা দলীয় ক্ষমতা ব্যবহার করে সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে এসে ব্যবসাপ্রতিষ্ঠানের তালা ভেঙে মালামাল চুরি করে নিয়েছে।

এখন আমাদের পরিবারকে বিভিন্নভাবে হুমকি এবং হয়রানি করা হচ্ছে। আমার কোনো আত্মীয়-স্বজন এই বিষয়ে কথা বলতে চাইলে রোকেয়া সুলতানা তাঁদের সন্ত্রাসী বলে মিথ্যা অভিযোগ করছেন।’

শিক্ষিকা আনার কলি বলেন, ‘আদালত থেকে জমির মালিকানা প্রমাণ করার জন্য কাগজ চাওয়া হয়েছে। কিন্তু রোকেয়া সুলতানা কোনো কাগজ দেখাতে পারছেন না। এমনকি তিনি গোপনে মৃত ব্যক্তিদের জীবিত দেখিয়ে এক তরফা ডিগ্রি নিয়ে এসেছেন।

আরও পড়ুন: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার মো. আশিক সাঈদ দায়িত্ব গ্রহণ করেছেন

আমরা এই বিষয়টি জানার পর সেই ডিগ্রির বিরুদ্ধে আদালতে মামলা চলছে। তবে রোকেয়া সুলতানা অবৈধভাবে দলীয় ক্ষমতার অপব্যবহার করে তাঁর ক্রয়কৃত বৈধ জমি এবং ব্যবসাপ্রতিষ্ঠান দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

এই বিষয়ে ঈশ্বরদী পৌর মহিলা দলের সভানেত্রী রোকেয়া সুলতানা জানান, তাঁর মৃত স্বামী শাহান মন্ডলের ওয়ারিশ সূত্রে তিনি জমির মালিক হয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময় হাবিবুর রহমান কর্নেল নামের একজন ব্যক্তি অবৈধভাবে জাল কাগজ করে জমিটি ক্রয় করেছেন। ওই কাগজের ভিত্তিতে পরবর্তীতে বেশ কয়েকজনের কাছে বিক্রি হয়েছে। কিন্তু জমির বৈধ মালিক হিসেবে রোকেয়া সুলতানা দাবি করেন, জমি দখল নিতে উচ্ছেদ মামলা করা হবে এবং আদালত থেকে জমি বুঝিয়ে দেওয়া হবে বলে জানান। তবে চুরির বিষয়ে যে অভিযোগ করা হচ্ছে তা সঠিক নয় বলেও দাবি করেন বিএনপির মহিলা দলের সভানেত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চবির উপ-উপাচার্য হলেন ড. সফিকুল ও আল আমীন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


চবির উপ-উপাচার্য হলেন ড. সফিকুল ও আল আমীন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (প্রশাসন) পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম এবং উপ-উপাচার্য (একাডেমিক) পদে বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীনকে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলারের অনুমোদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ধারা ১৪(১) অনুযায়ী তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরের তারিখ–যেটি আগে ঘটবে, ততদিন তারা নিজ পদে বহাল থাকবেন। উপর্যুক্ত পদে তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন।

এ ছাড়া বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

তারা বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত ও উপাচার্য কর্তৃক অর্পিত ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন। প্রয়োজনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালিতে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


হরমুজ প্রণালিতে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত

ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর উদ্ধার হওয়া দুই ক্রু সদস্য সুস্থ আছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার এ কথা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হেলিকপ্টারটি ইরান-নিয়ন্ত্রিত হরমুজ প্রণালিতে বিধ্বস্ত হয়। পরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি ড্রোন পানিতে তাদের খুঁজে পেয়ে দুজন ক্রু সদস্যকে উদ্ধার করে।

প্রায় দুই ঘণ্টার মধ্যে তাদের উদ্ধার করা হয় এবং তারা এখন স্থিতিশীল অবস্থায় আছেন। তবে এখনো জানা যায়নি হেলিকপ্টারটি কিভাবে বিধ্বস্ত হয়েছে।

এটি ইরানি হামলায় ভূপাতিত হয়েছে কি না, নাকি যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ট্রাম্প বলেছেন, এ বিষয়ে তদন্ত চলছে এবং পরে বিস্তারিত প্রতিবেদন জানানো হবে।

তিনি নিউইয়র্কের জন এফ. কেনেডি বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, ‘পাইলটরা ভালো আছেন, কেউ আহত হননি।’

ইরান এবং ইসরায়েল সোমবার জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর তারা একে অপরের ওপর হামলা বন্ধ করেছে এবং ৮ এপ্রিল ঘোষণা হওয়া একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে ফিরে গেছে।

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার ইসরায়েলি হামলায় তাদের দুজন বিমান প্রতিরক্ষা সদস্য নিহত হয়েছেন। তাদের জানাজা মঙ্গলবার দুপুরে তেহরানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, ইরানের পাল্টা হামলার পর ইসরায়েলের পক্ষ থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইরান এবং ইসরায়েলের মধ্যে হামলা বন্ধের পর মঙ্গলবার বিশ্ববাজারে তেলের দাম আগের দিনের বেশিরভাগ বাড়তি মূল্য হারায়। এর আগে দুই দেশের পাল্টা হামলার কারণে তেলের দাম বেড়ে গিয়েছিল।

তবে ইরান সতর্ক করে বলেছে, ইসরায়েল যদি লেবাননে তাদের মিত্র হিজবুল্লাহর ওপর হামলা চালিয়ে যায়, তাহলে তারা আবার সংঘর্ষ শুরু করবে।

এদিকে মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের শহর টাইরের বাসিন্দাদের জন্য সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করে, সম্ভাব্য হামলার আশঙ্কায়। এই নির্দেশে শহরের খ্রিস্টান অধ্যুষিত এলাকাও অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আগে এই ধরনের সতর্কতার বাইরে ছিল। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ওই এলাকায় হিজবুল্লাহ সদস্যরা সক্রিয় রয়েছে, তবে এর কোনো প্রমাণ তারা প্রকাশ করেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জবিতে অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে সেমিনার অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৬:৪৭ পি.এম


জবিতে অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে সেমিনার অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিবেটিং ক্লাবের উদ্যোগে সাংবাদিকতা, উপস্থাপনা এবং পাবলিক স্পিকিং এর উপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের উপস্থিতি ছিল।

সেমিনারের রিসোর্স পার্সন হিসেবে স্টার নিউজের চিফ রিপোর্টার মনিরুল ইসলাম এবং যমুনা টেলিভিশনের চিফ রিপোর্টার আখলাকুস সাফা ছিলেন।

অনুষ্ঠানে অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক আলোচনা করতে গিয়ে মনিরুল ইসলাম বলেন,

‘পৃথিবীতে যত জলরাশি আছে, তার মধ্যে সাতটি মহাসাগরের মতোই বিশাল অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্র। কয়েক মিনিটের আলোচনায় এর পরিধি শেষ করা সম্ভব নয়। পৃথিবীতে প্রতি মুহূর্তে কোটি কোটি তথ্য উৎপন্ন হচ্ছে, কিন্তু সব তথ্যই সাংবাদিকতার উপাদান নয়। অনুসন্ধানী সাংবাদিকতা অনেকটা পেঁয়াজের খোলস ছাড়ানোর মতো, এর গভীরে পৌঁছাতে হলে ধৈর্য, কল্পনাশক্তি ও তথ্য যাচাইয়ের সক্ষমতা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘একজন অনুসন্ধানী সাংবাদিককে প্রত্যেক তথ্য সংগ্রহের পাশাপাশি তা যাচাই-বাছাই করতে হবে এবং সত্য উদ্ঘাটনের জন্য নিরলসভাবে কাজ করে যেতে হবে।’ আলোচনার সময় তিনি তার অনুসন্ধানী প্রতিবেদন ‘গুমচর’ এর বিভিন্ন দিকও উপস্থাপন করেন।

রিপোর্টিং টপিকে বক্তৃতা দিতে গিয়ে আখלাকুস সাফা বলেন,

‘একজন সাংবাদিককে সবসময় শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হতে হবে। পোশাক-পরিচ্ছদ, কথাবার্তা ও আচরণে ব্যক্তিত্বের ছাপ থাকতে হবে। পাশাপাশি, দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা ও পেশার প্রতি আন্তরিকতা থাকলে এই ক্ষেত্রে সফল হওয়া সম্ভব।’

এসময় তিনি চাঁদাবাজি এবং জালটাকা নিয়ে তার আলোচিত প্রতিবেদনগুলোর বাস্তব অভিজ্ঞতা ও বিভিন্ন কলাকৌশল উপস্থাপন করেন।

সেমিনারের উদ্বোধনী বক্তব্য রাখেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. মো. আশরাফুল আলম এবং ফিল্ম ও টেলিভিশন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শাহ নিস্তার জাহান কবির।

এছাড়া বক্তব্য রাখেন এমসিজে ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি তাওহীদুর রহমান এবং সাবেক সাধারণ সম্পাদক নোমান বিল্লাহ। অনুষ্ঠান শেষে ক্লাবের মডারেট সহকারী অধ্যাপক মেহনাজ হক সমাপনী বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানের সমাপ্তিতে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। একইসাথে এমসিজে ডিবেটিং ক্লাবের বিদায়ী কমিটির সদস্যদেরও সম্মাননা জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেবাননে আবারও ইসরাইলি হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


লেবাননে আবারও ইসরাইলি হামলা, নিহত ৩

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় অন্তত তিনজন নিহত হওয়ার খবর স্থানীয় গণমাধ্যমের মাধ্যমে এসেছে, যা ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ঘটছে। মঙ্গলবার (৯ জুন) লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ন্যাশনাল নিউজ এজেন্সি’ (এনএনএ)-এর উদ্ধৃতি দিয়ে বিবিসি এই তথ্য জানায়।

ন্যাশনাল নিউজ এজেন্সির তথ্যমতে, টায়ার শহরের পূর্ব দিকের মাসাকেন আল-শাবিয়া এলাকায় ইসরাইলি বিমান হামলায় বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে থেকে একটি ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন।

এছাড়া লেবানিজ ওয়েবসাইট ‘লোরিয়েন্ট টুডে’ এই হামলার ঘটনায় আরও দুইজন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছে।

এনএনএ-র প্রতিবেদন অনুযায়ী, টায়ারের উত্তর-পূর্বের পার্বত্য এলাকা কাফর রামান শহরে ইসরাইলি ড্রোন হামলায় আরো দু’জন নিহত হয়েছেন।

প্রতিবেদন নিশ্চিত করেছে যে, মঙ্গলবার সকালে লেবাননের নাবাতীয়া এবং কাফর সাইর এলাকায় বিমান হামলা চালানো হয়েছে এবং জাবশীত এলাকায় কামান দিয়ে গোলাবর্ষণ করা হয়েছে।

এদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার (৮ জুন) জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন।

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%