ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

লেবাননে আবারও ইসরাইলি হামলা, নিহত ৩


লেবাননে আবারও ইসরাইলি হামলা, নিহত ৩

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় অন্তত তিনজন নিহত হওয়ার খবর স্থানীয় গণমাধ্যমের মাধ্যমে এসেছে, যা ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ঘটছে। মঙ্গলবার (৯ জুন) লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ন্যাশনাল নিউজ এজেন্সি’ (এনএনএ)-এর উদ্ধৃতি দিয়ে বিবিসি এই তথ্য জানায়।

ন্যাশনাল নিউজ এজেন্সির তথ্যমতে, টায়ার শহরের পূর্ব দিকের মাসাকেন আল-শাবিয়া এলাকায় ইসরাইলি বিমান হামলায় বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে থেকে একটি ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন।

এছাড়া লেবানিজ ওয়েবসাইট ‘লোরিয়েন্ট টুডে’ এই হামলার ঘটনায় আরও দুইজন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছে।

আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

এনএনএ-র প্রতিবেদন অনুযায়ী, টায়ারের উত্তর-পূর্বের পার্বত্য এলাকা কাফর রামান শহরে ইসরাইলি ড্রোন হামলায় আরো দু’জন নিহত হয়েছেন।

প্রতিবেদন নিশ্চিত করেছে যে, মঙ্গলবার সকালে লেবাননের নাবাতীয়া এবং কাফর সাইর এলাকায় বিমান হামলা চালানো হয়েছে এবং জাবশীত এলাকায় কামান দিয়ে গোলাবর্ষণ করা হয়েছে।

এদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার (৮ জুন) জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন।

সূত্র: বিবিসি

আরও পড়ুন: রাজধানীর পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্টে ককটেল বিস্ফোরণ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেইমারের আনন্দাশ্রুতে ভিজবে সোনালি ট্রফি?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৬:৪৯ পি.এম


নেইমারের আনন্দাশ্রুতে ভিজবে সোনালি ট্রফি?

বিশ্বকাপের বল ট্রাইওন্ডা হাতে নেইমার। 

শিশু থেকে বৃদ্ধ সবার প্রিয়! নেইমার জুনিয়রের ক্যারিয়ারের উত্থানের গল্পটা এমনই ছিল। তার ড্রিবলিং আর গতি দর্শক-সমর্থকদের চোখের প্রশান্তি দেয়।

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছালেও সেই গল্পে নেই কোন পরিবর্তন। তবে যোগ হয়েছে দীর্ঘ আক্ষেপ।

ব্রাজিলের হয়ে নামের পাশে সোনালি ট্রফি তো দূরে থাক, নেই কোনো বড় শিরোপাও। আধুনিক ফুটবলের ইতিহাসে অন্যতম প্রতিভার ক্যারিয়ার তাই আক্ষেপ নিয়ে শেষ হওয়ার শঙ্কায় রয়েছে।

তবে শেষ সুযোগ পাচ্ছেন ৩৪ বছর বয়সী ফুটবল জাদুকর।

আগের তিন বিশ্বকাপের গল্প ছিল শুধুই হতাশার। ঘরের মাঠের ২০১৪ বিশ্বকাপ দিয়ে শুরুটা হয়েছিল তার। সবকিছু সুন্দরভাবে চলছিল।

তবে কোয়ার্টার ফাইনালে পাওয়া চোট সবকিছু বদলে দিল। কলম্বিয়ার ডিফেন্ডার জুনিগার হাঁটুর আঘাত মেরুদণ্ডে চিড় ধরেছিল। আঘাতটি মেরুদণ্ডের আর কয়েক ইঞ্চি নিচে লাগলে চিরতরে পঙ্গু হয়ে যেতে পারতেন তিনি।

বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও কাঙ্ক্ষিত ফল জুটেনি নেইমারের কপালে। তার ছিটকে যাওয়ার পর ঘরের মাঠের সেমিফাইনালে ব্রাজিলও বিধ্বস্ত হয়েছিল।

জার্মানির কাছে বেলো হরিজন্তে ৭-১ ব্যবধানের হারটি বিশ্বকাপের ইতিহাসে তাদের সবচেয়ে বড় হার। পরের দুই বিশ্বকাপের গল্পও কোয়ার্টারে শেষ। কাতার বিশ্বকাপের কান্না যেন এখন তরতাজা। সে সময়ের সতীর্থ দানি আলভেজ চেষ্টা করেও নেইমারের চোখে ঝরতে থাকা অশ্রু থামাতে পারছিলেন না।

অশ্রু অবশ্য নেইমারের পুরো ক্যারিয়ারের সঙ্গী হয়ে ছিল। চোট আর কান্না একাকার হয়েছে। ট্রান্সফার মার্কেটের হিসাবে, চোটের কারণে ফুটবল ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত ১ হাজার ৬১২ দিন মাঠের বাইরে ছিলেন তিনি। সব মিলিয়ে চোট পেয়েছেন ৪৮ বার। মাঠের বাইরের কর্মকাণ্ডের কারণেও তিনি শিরোনাম হয়েছেন। আড্ডা-মাস্তির সঙ্গে নারী আসক্তিতে যে মজেছিলেন তিনি।

তাই সব ধরনের সম্ভাবনা থাকার পরেও লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোর যোগ্য উত্তরসূরি হতে পারেননি নেইমার। গোল ডটকমের উপস্থাপক চার্লি তাই বলেছেন, ‘আধুনিক ফুটবল ইতিহাসে প্রতিভার সবচেয়ে বড় অপচয় নেইমার।’

তবে এতকিছুর পরেও নেইমারই এখন ব্রাজিলের পোস্টার বয়। বিশ্বাস না হলে ১৯৯৪ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওর মুখে শুনুন, ‘শুধু নেইমারকে নিয়েই ২০২৬ বিশ্বকাপ জয়ের সুযোগ আছে ব্রাজিলের। তাকে ছাড়া দলটি বিশ্বকাপ জিততে পারবে না। ১৯৬২ সালে ব্রাজিল গারিঞ্চা, ১৯৭০ সালে পেলে, ১৯৯৪ সালে রোমারিওকে এবং ২০০২ সালে রোনালদোকে নিয়ে জিতেছে। ২০২৬ সালে যদি তারা নেইমারকে ছাড়া খেলে, তবে তারা জিততে পারবে না।’

তাই সবকিছু পুষিয়ে দেওয়ার শেষ সুযোগ পাচ্ছেন নেইমার। ২০২৬ বিশ্বকাপ খেলবেন, এটা খুব করে চাচ্ছিলেন নিজেও। বিদায়ের ইঙ্গিত দিয়ে সাবেক বার্সেলোনা-পিএসজির ফরোয়ার্ড বলেছেন, ‘২০২৬ বিশ্বকাপ খেলতে চাই। এটাই আমার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।’

বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার সময় কার্লো আনচেলত্তি তার নাম বলতেই, তাই আরেকবার কাঁদলেন নেইমার। আনন্দাশ্রুর ষোলোকলাপূর্ণ করা এখন তার দায়িত্ব। এই দায়িত্ব পালনে তাকে সহায়তা করবেন ভিনিসিয়ুস জুনিয়র-রাফিনিয়া-কাসেমিরোদের নিয়ে সাজানো ব্রাজিল দল।

আহত বাঘ যেমন বিপজ্জনক হয়, নেইমারও সেই গর্জন দেখানোর সুযোগ পাচ্ছেন। শেষটায় জানপ্রাণ দিয়ে লড়ার। অনুপ্রেরণা হিসেবে মেসির অমরত্ব লাভের মুহূর্তটাকে ধারণ করতে পারেন অথবা স্বদেশি রোনালদো ফেনোমেননকে। ১৯৯৯ সালে ভয়ংকর চোট পেয়েছিলেন রোনালদো। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় ২০০২ বিশ্বকাপ খেলতে পারবেন কিনা সেই শঙ্কা দেখা দিয়েছিল। পরে ঠিকই দক্ষিণ কোরিয়া-জাপান বিশ্বকাপে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করেন রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার।

ব্রাজিলের পঞ্চম ও শেষ বিশ্বকাপ জয়ও ছিল সেটাই। এরপর দীর্ঘ ২৪ বছর পেরিয়ে গেলেও সোনালি ট্রফিটা ছুঁয়ে দেখা হয়নি সেলেসাওদের। ‘হেক্সা’ পূরণের স্বপ্ন তাই অধরাই থেকে গেছে। তাই ‘এক ঢিলে দুই পাখি মারার সুযোগ’ ব্রাজিলের সর্বোচ্চ ৭৯ গোলের মালিকের সামনে।

নেথপ্যেও এমন একজন পাচ্ছেন নেইমার, যিনি ট্রফি শিকার করতে দক্ষ। বিশেষ করে ক্লাব ফুটবলের শীর্ষ পর্যায়ে যিনি ‘সেরাদের সেরা’ হিসেবে পরিচিত। চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ৫টি ট্রফি আনচেলত্তির নামের পাশে। তাই শীর্ষদের কাজ থেকে কিভাবে সেরাটা বের করতে হয়, তা ভালো করেই জানেন আনচেলত্তি। সঙ্গে ইতালিয়ান কোচের সামনেও একটা চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জ উত্তরে গেলেই গড়বেন ইতিহাস। ফুটবলের ইতিহাসে প্রথম বিদেশি কোচ হিসেবে জিতবেন বিশ্বকাপ।

এখন সব সমীকরণ এক বিন্দুতেই মিলে যাওয়ার অপেক্ষা। ক্যারিয়ারের সায়াহ্নে তাই ‘রাজপুত্রের’ মাথায় মুকুটটা শোভা পাক, এমনটাই চাওয়া ভক্ত-সমর্থকদেরও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ: আয়ারল্যান্ডের কাছে হারল বাংলাদেশের মেয়েরা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৬:৪৯ পি.এম


বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ: আয়ারল্যান্ডের কাছে হারল বাংলাদেশের মেয়েরা

বাংলাদেশ নারী দলের জন্য বৃটেনে সময়টা একদমই ভালো যাচ্ছে না। বিশ্বকাপের আগে তারা ত্রিদেশীয় সিরিজে স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসের কাছে নিজেদের ইতিহাসে প্রথমবার হার দেখেছে। এবার বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছেও তারা রীতিমতো নাস্তানাবুদ হয়েছে। এবং এবার আয়ারল্যান্ডের কাছেও বাংলাদেশের নারীরা হারল।

লিস্টারশায়ারে ম্যাচ শুরুতে আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমেছিল। তারা ১৪৩ রান করেছে। বাংলাদেশের দলের প্রতিক্রিয়া জানানো হলে ৬ উইকেটে ১৩২ রানে তাদের ইনিংস শেষ হয়। ফলে আইরিশ নারীদের জয় ১১ রানে নিশ্চিত হয়।

ম্যাচের শুরুতে পুরোটা সময় আধিপত্য ছিল বাংলাদেশের। তারা টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথমে ১৮ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১২ রানে দুর্বল অবস্থানে ছিল। তবে শেষ ২ ওভারে খেলার গতি বদলে দেন কল্টার রেলই এবং আভা কানিং, যারা ৯ এবং ১১ নম্বরে নামেন। এই দুইজন মিলে দুজনে যোগ করেন ৩১ রান।

কানিং ৮ বলে ২১ রান করেন এবং দলের সর্বোচ্চ স্কোরার রেবেকা স্টকেল ৩০ রান করেন। বাংলাদেশের পক্ষে সানজিদা আক্তার মেঘলা ৩ উইকেট নেন।

বাংলাদেশ যখন জবাব দিতে নেমেছিল, তখন জুয়ারিয়া ফেরদৌস জয়িতা ছাড়া কেউ তেমন লড়াই করতে পারেননি। জয়িতা ৩৮ বলে ৫০ রান করে যখন আউট হন, তখন ৪৭ বলে আরও ৬৭ রান প্রয়োজন ছিল। কিন্তু অভিজ্ঞ ব্যাটাররা কেউই এই অবস্থায় হাল ধরতে পারেননি।

বাংলাদেশের ব্যাটারদের স্ট্রাইক রেট ছিল খুবই খারাপ। শারমিন আক্তার ৩ নম্বরে নেমে ৪০ বলে ২৭ রান করেন। সোবহানা মোস্তারি ৬ বলে ২ রান এবং দিলারা ৩ বল খেলে কোনো রান করতে পারেননি। অধিনায়ক নিগার ১৪ বলে ১৯ রান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৬:৫২ পি.এম


রাজবাড়ীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে এবং এ সংক্রান্তে তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) পাংশা পৌর শহরের রঘুনাথপুর এলাকায় পৃথক অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- রঘুনাথপুর গ্রামের জাহাঙ্গীর সরদার (২৬), নিভা এনায়েতপুর গ্রামের আল আমীন শেখ (২৫) এবং গুধিবাড়ী গ্রামের আশরাফুল হক (৪২)।

পুলিশ সূত্রে জানা গেছে, পাংশা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. চাঁন মিয়ার নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রঘুনাথপুর এলাকার মালেক বিশ্বাসের পুকুরপাড় সংলগ্ন তিন রাস্তার মোড়ে প্রকাশ্যে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনা-বেচা করছে। সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে তাদের মধ্যে জাহাঙ্গীর সরদার ও আল আমীন শেখকে আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশি করে জাহাঙ্গীরের কাছ থেকে ১০০ পিস এবং আল আমীনের কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট সংখ্যা ২০০ পিস। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা।

পুলিশ সূত্র আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই আসামি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে এবং তাদের সহযোগী হিসেবে পাংশা পুরাতন বাজার মোল্লা ফার্মেসির মালিক, আওয়ামী লীগ নেতা আশরাফুল হকের নাম প্রকাশ করে। পরে, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আশরাফুল হককে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, এই ঘটনায় পাংশা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। তিন আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরো জানিয়েছেন, গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর সরদারের বিরুদ্ধে তিনটি মামলা এবং আশরাফুল হকের বিরুদ্ধে চারটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৬:৫২ পি.এম


ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন যে ইসলামী ব্যাংকের বৈধ গ্রাহকদের কোনো সমস্যা হবে না।

মঙ্গলবার (৯ জুন) সংসদে জামায়াত নেতা আবু তাহের অভিযোগ করেন, ইসলামী ব্যাংকে বিতর্কিত লোক বসিয়ে সরকার লুটপাটের ব্যবস্থা করেছে। এ ব্যাপারে পরে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামায়াতে ইসলামও ইসলাম নয়। সবকিছুর ক্ষেত্রে ইসলামের দোহাই দেওয়া ঠিক নয়।

তিনি বৈধ গ্রাহকদের বিষয়ে বলেন, দাবি অনুযায়ী বৈধ গ্রাহকদের ইসলামী ব্যাংকের মালিকানা দেওয়া হবে। তবে ব্যাংকটিতে বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যে পর্দার আড়ালে থেকে গ্রাহক বলে আন্দোলন করা হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পর্দার আড়ালে বা পর্দার বাইরে আন্দোলন করে বেশি এগোনো যাবে না।

এর আগে, সংসদ সদস্য ও জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, এস আলম ২৬টি ভুয়া কোম্পানি গঠন করে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে সরিয়ে নিয়েছে। তিনি বলেন, সরকার আবার ইসলামী ব্যাংকে বিতর্কিত কিছু লোক বসিয়েছে। এর মাধ্যমে জনগণের টাকা লুটপাট হবে, এটা অত্যন্ত পরিষ্কার।

গত ২৪ মে চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান পদত্যাগ করার পর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। এরপর থেকেই গ্রাহক ও শেয়ারহোল্ডাররা তার নিয়োগের বিরোধিতা করে বিভিন্ন ব্যানারে কর্মসূচি পালন করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%