ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

জেনসেন হুয়াংয়ের পাশে সিলিকন ভ্যালির শীর্ষ প্রযুক্তিনেতারা


জেনসেন হুয়াংয়ের পাশে সিলিকন ভ্যালির শীর্ষ প্রযুক্তিনেতারা

সিলিকন ভ্যালির শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের প্রতি সমর্থন জানিয়ে সোচ্চার হয়েছেন। তাঁদের মতামত অনুযায়ী, হুয়াংয়ের মতো নেতৃত্ব এনভিডিয়ায় অপরিহার্য। তাঁর অনুপস্থিতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বৈশ্বিক প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট এবং এনভিডিয়ার পরিচালনা পর্ষদে পাঠানো চিঠির মাধ্যমে প্রযুক্তি খাতের প্রভাবশালী ব্যক্তিরা হুয়াংয়ের প্রতি সমর্থন প্রকাশ করেছেন। তাঁদের মধ্যে কেউ কেউ পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের সমালোচনা করেছেন এবং হুয়াংকে পুনরায় সিইও পদে ফিরিয়ে আনার বিষয়ে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।

স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে উল্লেখ করেন, এনভিডিয়ায় সরবরাহব্যবস্থাপনা অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন জেনসেন হুয়াং। তবে তিনি বলেন, অনেক গুরুত্বপূর্ণ চুক্তি লিখিত চুক্তির বদলে ব্যক্তিগত আস্থার ভিত্তিতে সম্পন্ন হয়েছিল। হুয়াংয়ের অনুপস্থিতিতে এসব গুরুত্বপূর্ণ চুক্তির কিছু হারানোর সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: ভারতে খিদের জ্বালায় মৃত কুকুরের মাংস খেলেন যুবক, ভিডিও ভাইরাল

বিনিয়োগ প্রতিষ্ঠান অল্টিমিটার ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী ব্র্যাড গার্স্টনার এবং অ্যাট্রিডিস ম্যানেজমেন্টের প্রধান বিনিয়োগ কর্মকর্তা গ্যাভিন বেকার শুক্রবার এনভিডিয়ার পরিচালনা পর্ষদকে পাঠানো চিঠিতে বলেন, হুয়াংকে দ্রুত প্রতিস্থাপনের উদ্যোগ গ্রহণ করা উচিত হবে না। এতে শেয়ারহোল্ডারদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাঁরা হুয়াংকে ফিরিয়ে আনার সম্ভাবনাসহ সব বিকল্প বিবেচনার আহ্বান জানিয়েছেন। উল্লিখিত প্রতিষ্ঠান দুটির এনভিডিয়ায় বিনিয়োগ রয়েছে।

এদিকে ‘স্ট্যান্ড উইথ জেনসেন’ শিরোনামে এনভিডিয়ার পরিচালনা পর্ষদের উদ্দেশে একটি খোলা চিঠি প্রকাশ করা হয়েছে। এতে হুয়াংকে সিইও পদে পুনর্বহাল, ঘটনার বিষয়ে স্বাধীন তদন্ত এবং পরিচালনা পর্ষদের পদক্ষেপের ব্যাখ্যা দাবি করা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত চিঠিটিতে প্রায় এক লাখ মানুষ স্বাক্ষর করেছেন। স্বাক্ষরকারীদের মধ্যে এনভিডিয়ার বর্তমান ও সাবেক কর্মী, ব্যবসায়িক অংশীদার, স্টার্টআপ প্রতিষ্ঠাতা এবং বিনিয়োগকারীরা রয়েছেন। স্বাক্ষরকারীদের মধ্যে ওয়াই কম্বিনেটরের প্রধান নির্বাহী গ্যারি ট্যানও অন্তর্ভুক্ত।

হুয়াংয়ের প্রতি এই সমর্থন এনভিডিয়ার বৈশ্বিক অবস্থান এবং এআই শিল্পে প্রতিষ্ঠানটির গুরুত্বকে সামনে এনেছে। ভিডিও গেমের জন্য কম্পিউটার চিপ তৈরি করে শুরু হওয়া এনভিডিয়া বর্তমানে এআই প্রকল্পে ব্যবহৃত উন্নত চিপের বাজারে একটি প্রভাবশালী অবস্থানে রয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বড় এআই প্রকল্পের জন্য প্রয়োজনীয় উন্নত চিপের বাজারের আনুমানিক ৯০ শতাংশ প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণে।

গত বৃহস্পতিবার এনভিডিয়ার সিইও পদ থেকে পদত্যাগ করেন হুয়াং। এক কর্মী এবং চীনের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে মার্কিন কর্মকর্তাদের নজরে থাকা এক নারীর সঙ্গে তাঁর সম্পর্কের খবর প্রকাশের পর এই পরিস্থিতি সৃষ্টি হয়। হুয়াংয়ের পদত্যাগের পর তাঁকে ফিরিয়ে আনার দাবি তুলে প্রযুক্তি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের এই সমর্থন এনভিডিয়ার পরিচালনা পর্ষদের ওপর নতুন চাপ সৃষ্টি করেছে। তথ্যসূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

আরও পড়ুন: বাহরাইনে সম্ভাব্য হামলার আশঙ্কায় জরুরি সতর্কতা জারি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩২ পি.এম


ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

জুলাই বিপ্লবে চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জনকে হত্যা সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ২২ জন আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ শুরু হচ্ছে।

আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে, যার মাধ্যমে এই মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হবে।

এর আগে, গত ৩০ জুন ২২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল-২ বিচার শুরুর আদেশ দেন। একইসঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছিল। তবে ওই আদেশের বিরুদ্ধে রিভিউ (পুনর্বিবেচনা) চেয়ে আবেদন করেন গ্রেপ্তার পাঁচ আসামি। এর পরিপ্রেক্ষিতে গত ২১ সেপ্টেম্বর প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়। এরপর ৮ ও ১৩ অক্টোবর আরও দুই দফা শুনানি শেষে ১৯ অক্টোবর আদালত আসামিদের আবেদনটি খারিজ করে দেন।

বর্তমানে এই মামলায় পাঁচজন আসামি গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন—চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু।

অন্যদিকে, হাছান মাহমুদসহ পলাতক অপর ১৭ আসামি হলেন—সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, রেজাউল করিম চৌধুরী, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর চৌধুরী বাবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচ এম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ ও সুমন দে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ জাতীয় রেল দিবস, ১৬৪ বছরে পদার্পণ করলো বাংলাদেশের রেলপথ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৩ পি.এম


আজ জাতীয় রেল দিবস, ১৬৪ বছরে পদার্পণ করলো বাংলাদেশের রেলপথ

আজ ১৫ নভেম্বর, জাতীয় রেল দিবস। ১৮৬২ সালের এই দিনে চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত ৫৩.১১ কিলোমিটার রেলপথ চালুর মাধ্যমে বাংলাদেশে রেলওয়ের যাত্রা শুরু হয়েছিল। এই হিসাব অনুযায়ী, আজ (১৫ নভেম্বর) দেশের রেল যোগাযোগের ১৬৪ বছর পূর্ণ হলো।

ব্রিটিশ শাসনামলে পূর্ববঙ্গে অর্থনৈতিক এবং বাণিজ্যিক যোগাযোগ বৃদ্ধি করার উদ্দেশ্যে রেলপথ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল। ১৮৫৩ সালে ভারতীয় উপমহাদেশে প্রথম রেল চলাচল শুরুর প্রায় এক দশক পর ১৮৬২ সালের ১৫ নভেম্বর বাংলাদেশে প্রথম ট্রেন চলাচল শুরু হয়।

দীর্ঘকাল ধরে আনুষ্ঠানিকভাবে দিবসটি পালন করা না হলেও, ২০২০ সাল থেকে বাংলাদেশ রেলওয়ে প্রতি বছর ১৫ নভেম্বর রেল দিবস উদযাপন করছে। প্রথমবার দিবসটি পালিত হয়েছিল রেলওয়ের ১৫৮ বছর পূর্তিতে। ওই বছর রাজধানীর রেল ভবনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।

দিবসটি উপলক্ষে আজ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে রাজধানীর রেল ভবন, কমলাপুর রেলওয়ে স্টেশনসহ দেশের বিভিন্ন স্থানে র‍্যালি, আলোচনা সভা এবং যাত্রীসচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়েছে। এছাড়া, যাত্রীদের মধ্যে ফুল ও লিফলেট বিতরণের মাধ্যমে নিরাপদ রেল ভ্রমণের বার্তা দেওয়া হচ্ছে।

বর্তমানে বিভিন্ন বড় প্রকল্পের মাধ্যমে দেশের রেল যোগাযোগব্যবস্থার পরিধি বাড়ানো হচ্ছে। তবে যাত্রীদের প্রত্যাশা, রেল দিবসের আনুষ্ঠানিকতার পাশাপাশি টিকিটের কালোবাজারি বন্ধ করা, সময়মতো ট্রেন চলাচল নিশ্চিত করা এবং যাত্রীসেবার মান উন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাধবপুরে ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায় ও স্বজন প্রীতির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক:মোঃ শরীফ উদ্দিন

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৩ পি.এম


মাধবপুরে ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায় ও স্বজন প্রীতির অভিযোগ

হবিগঞ্জের মাধবপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ করতে গিয়ে ২শ টাকা করে আদায়সহ নানা অনিয়ম স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে।
উপজেলার ৪ নং আদাঐর ইউনিয়নে গরীব অসহায়দের কাছ থেকে কার্ড পাইয়ে দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সরজমিন অনুসন্ধানে জানা গেছে, আদাঐর ইউনিয়নে সরকারের ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের জন্য লোক নিয়োগ দেওয়া হয়। তন্মধ্যে ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডে তথ্য সংগ্রহের দায়িত্বে দেওয়া হয় ফারজান আরা চুমকি চকদারকে এবং ২ নম্বর ওয়ার্ডে ফাহিম মিয়াকে। চুমকি চকদারের বিরুদ্ধে তথ্য সংগ্রহ কালে কার্ড পাইয়ে দেওয়ার আশ্বাসে পরিবার প্রতি ২শ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে। একাধিক পরিবারের মহিলারা টাকা নেওয়ার বিষয়ে অভিযোগ তুলেছে।
এরপর ২নং ওয়ার্ডের দ্বায়িত্ব প্রাপ্ত তথ্য সংগ্রহকারী উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ফজলুর রহমান বুলেটের ভাতিজা ফাহিম মিয়াকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তথ্য সংগ্রহে লাগানো হয়।
অর্থ আদায় ও রাজনৈতিক প্রভাব কাটিয়ে তথ্য সংগ্রহ চলতে থাকায় এ নিয়ে জনমনে অসন্তোষ দেখা দিয়েছে।
তথ্য সংগ্রহকারী ফাহিম মিয়ার বিরুদ্ধে সচ্ছল স্বজনদের নিম্ন আয়ের পরিবার দেখিয়ে ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার অপচেষ্টা করূর অভিযোগ ওঠেছে।
যেখান থেকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে প্রার্থীতা ঘোষনা করেছে ফাহিমের ভাই ইউনিয়ন যুবদল সভাপতি আব্দুল কাইয়ুম। নির্বাচনে ভোট দেওয়ার শর্তে কার্ড দেওয়ার আশ্বাসে প্রচারণা চালানোর উদ্দেশ্য।
এসব অভিযোগের বিষয়ে চুমকি আক্তার বলেন - আমার নামে কোন অভিযোগ নাই। আমি কারো কাছ থেকে টাকা নেয়নি। আপনারা আরো তদন্ত করেন।

ফ্যামিলি কার্ড শুমারি বাছাই কমিটির সদস্য সচিব ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুবেল মন্ডল বলেন ০১৯৮৬৩০৩৭৪০

ফ্যামিলি কার্ড শুমারি বাছাই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান বলেন -0 1730-331132

এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত, অর্থ ফেরত এবং প্রকৃত দরিদ্রদের ফ্যামিলি কার্ড নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশিষ্ট সমাজসেবক রণদা প্রসাদ সাহার জন্মদিন আজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৩ পি.এম


বিশিষ্ট সমাজসেবক রণদা প্রসাদ সাহার জন্মদিন আজ

বিশিষ্ট সমাজসেবক, জমিদার এবং দানবীর হিসেবে পরিচিত রণদা প্রসাদ সাহার আজ জন্মদিন। তিনি আর পি সাহা নামেই অধিক পরিচিত ছিলেন।

রণদা প্রসাদ সাহা ১৮৯৬ সালের এই দিনে ঢাকা জেলার উপকণ্ঠ সাভারের কাছুর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম দেবেন্দ্রনাথ সাহা পোদ্দার এবং মাতার নাম কুমুদিনী দেবী। তার পৈতৃক নিবাস টাঙ্গাইল জেলার মির্জাপুরে ছিল।

মির্জাপুর বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন তিনি। তার পিতা ছিলেন অত্যন্ত অসচ্ছল। সাত বছর বয়সে তার মাতার মৃত্যু ঘটে সন্তান প্রসবকালে ধনুষ্টংকারে আক্রান্ত হয়ে, এরপর তার পিতা দ্বিতীয় বিবাহ করেন। বিমাতার কাছে বহু দুঃখ-কষ্ট সহ্য করে ও অভাব-অনটনের মধ্যে রণদার শৈশব অতিবাহিত হয়।

চৌদ্দ বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে কলকাতা চলে যান তিনি। সেখানে গিয়ে জীবিকা নির্বাহের জন্য মুটের কাজসহ বিভিন্ন কাজে নিয়োজিত হন। প্রথম বিশ্বযুদ্ধের সময় বেঙ্গল অ্যাম্বুলেন্সে যোগ দিয়ে মেসোপটেমিয়ায় (বর্তমান ইরাক) যান। যুদ্ধ শেষ হলে ১৯১৯ সালে পঞ্চম জর্জের সঙ্গে সাক্ষাতের আমন্ত্রণে ইংল্যান্ড সফর করেন। প্রথম বিশ্বযুদ্ধের পরে সেনাবাহিনী ত্যাগ করে রেলওয়ে বিভাগে টিকিট কালেক্টরের চাকরি গ্রহণ করেন। পরবর্তীতে ১৯৩২ সালে চাকরিতে ইস্তফা দেন তিনি।

উপার্জিত ও সঞ্চিত অর্থ দিয়ে কয়লার ব্যবসা শুরু করেন। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের এপ্রিল মাসে পাক হানাদার বাহিনী রণদা এবং তার ২৬ বছর বয়সী সন্তান ভবানীপ্রসাদ সাহাকে (রবি) তুলে নিয়ে যায়। এক সপ্তাহ পর তারা বাড়ি ফিরে এলেও পুনরায় ৭ মে তাদের নিয়ে যাওয়া হয়। এরপর তাদের আর কোনো সংবাদ পাওয়া যায়নি।

সেই সময় তিনি তার স্ত্রী কিরণবালা দেবী, পুত্রবধূ শ্রীমতি সাহা (২০০৫ সালে রোকেয়া পদকপ্রাপ্ত) এবং পৌত্র রাজীবকে রেখে যান। সমাজসেবায় অবদানের জন্য ১৯৭৮ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%