১২:৩১ পি.এম
বাহরাইন নাগরিক ও বাসিন্দাদের জন্য সম্ভাব্য হুমকির প্রেক্ষিতে দুটি পৃথক জরুরি সতর্কতা জারি করেছে। রবিবার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্টের মাধ্যমে এই সতর্কতা জানানো হয়। গত সেপ্টেম্বরের পর এটি উপসাগরীয় দেশটির পক্ষ থেকে প্রথম এ ধরনের সতর্কবার্তা।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ঘাঁটি অবস্থিত, এক বার্তায় দেশের নাগরিক ও বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে সকলকে নিকটতম নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। তবে কর্তৃপক্ষ ঠিক কী ধরনের হুমকি রয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।
এই সতর্কতা ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) দাবির ঠিক দুই দিন পর জারি করা হলো, যেখানে তারা বাহরাইনে অবস্থিত একটি মার্কিন সতর্কীকরণ রাডারে হামলা চালানোর কথা বলেছিল। তবে মার্কিন সামরিক বাহিনী ইরানের ওই হামলার দাবি নাকচ করে জানায়, তারা কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই দুটি ইরানি ড্রোন প্রতিহত করেছে।
আরও পড়ুন: ভারতে খিদের জ্বালায় মৃত কুকুরের মাংস খেলেন যুবক, ভিডিও ভাইরাল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন