ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

মাধবপুরে ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায় ও স্বজন প্রীতির অভিযোগ


মাধবপুরে ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায় ও স্বজন প্রীতির অভিযোগ

হবিগঞ্জের মাধবপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ করতে গিয়ে ২শ টাকা করে আদায়সহ নানা অনিয়ম স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে।
উপজেলার ৪ নং আদাঐর ইউনিয়নে গরীব অসহায়দের কাছ থেকে কার্ড পাইয়ে দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সরজমিন অনুসন্ধানে জানা গেছে, আদাঐর ইউনিয়নে সরকারের ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের জন্য লোক নিয়োগ দেওয়া হয়। তন্মধ্যে ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডে তথ্য সংগ্রহের দায়িত্বে দেওয়া হয় ফারজান আরা চুমকি চকদারকে এবং ২ নম্বর ওয়ার্ডে ফাহিম মিয়াকে। চুমকি চকদারের বিরুদ্ধে তথ্য সংগ্রহ কালে কার্ড পাইয়ে দেওয়ার আশ্বাসে পরিবার প্রতি ২শ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে। একাধিক পরিবারের মহিলারা টাকা নেওয়ার বিষয়ে অভিযোগ তুলেছে।
এরপর ২নং ওয়ার্ডের দ্বায়িত্ব প্রাপ্ত তথ্য সংগ্রহকারী উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ফজলুর রহমান বুলেটের ভাতিজা ফাহিম মিয়াকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তথ্য সংগ্রহে লাগানো হয়।
অর্থ আদায় ও রাজনৈতিক প্রভাব কাটিয়ে তথ্য সংগ্রহ চলতে থাকায় এ নিয়ে জনমনে অসন্তোষ দেখা দিয়েছে।
তথ্য সংগ্রহকারী ফাহিম মিয়ার বিরুদ্ধে সচ্ছল স্বজনদের নিম্ন আয়ের পরিবার দেখিয়ে ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার অপচেষ্টা করূর অভিযোগ ওঠেছে।
যেখান থেকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে প্রার্থীতা ঘোষনা করেছে ফাহিমের ভাই ইউনিয়ন যুবদল সভাপতি আব্দুল কাইয়ুম। নির্বাচনে ভোট দেওয়ার শর্তে কার্ড দেওয়ার আশ্বাসে প্রচারণা চালানোর উদ্দেশ্য।
এসব অভিযোগের বিষয়ে চুমকি আক্তার বলেন - আমার নামে কোন অভিযোগ নাই। আমি কারো কাছ থেকে টাকা নেয়নি। আপনারা আরো তদন্ত করেন।

ফ্যামিলি কার্ড শুমারি বাছাই কমিটির সদস্য সচিব ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুবেল মন্ডল বলেন ০১৯৮৬৩০৩৭৪০

ফ্যামিলি কার্ড শুমারি বাছাই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান বলেন -0 1730-331132

আরও পড়ুন: ডেসকোর প্রকৌশলী মনিরুলের বিরুদ্ধে অবৈধ সম্পদ ও দুর্নীতির অভিযোগ

এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত, অর্থ ফেরত এবং প্রকৃত দরিদ্রদের ফ্যামিলি কার্ড নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশিষ্ট সমাজসেবক রণদা প্রসাদ সাহার জন্মদিন আজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৩ পি.এম


বিশিষ্ট সমাজসেবক রণদা প্রসাদ সাহার জন্মদিন আজ

বিশিষ্ট সমাজসেবক, জমিদার এবং দানবীর হিসেবে পরিচিত রণদা প্রসাদ সাহার আজ জন্মদিন। তিনি আর পি সাহা নামেই অধিক পরিচিত ছিলেন।

রণদা প্রসাদ সাহা ১৮৯৬ সালের এই দিনে ঢাকা জেলার উপকণ্ঠ সাভারের কাছুর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম দেবেন্দ্রনাথ সাহা পোদ্দার এবং মাতার নাম কুমুদিনী দেবী। তার পৈতৃক নিবাস টাঙ্গাইল জেলার মির্জাপুরে ছিল।

মির্জাপুর বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন তিনি। তার পিতা ছিলেন অত্যন্ত অসচ্ছল। সাত বছর বয়সে তার মাতার মৃত্যু ঘটে সন্তান প্রসবকালে ধনুষ্টংকারে আক্রান্ত হয়ে, এরপর তার পিতা দ্বিতীয় বিবাহ করেন। বিমাতার কাছে বহু দুঃখ-কষ্ট সহ্য করে ও অভাব-অনটনের মধ্যে রণদার শৈশব অতিবাহিত হয়।

চৌদ্দ বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে কলকাতা চলে যান তিনি। সেখানে গিয়ে জীবিকা নির্বাহের জন্য মুটের কাজসহ বিভিন্ন কাজে নিয়োজিত হন। প্রথম বিশ্বযুদ্ধের সময় বেঙ্গল অ্যাম্বুলেন্সে যোগ দিয়ে মেসোপটেমিয়ায় (বর্তমান ইরাক) যান। যুদ্ধ শেষ হলে ১৯১৯ সালে পঞ্চম জর্জের সঙ্গে সাক্ষাতের আমন্ত্রণে ইংল্যান্ড সফর করেন। প্রথম বিশ্বযুদ্ধের পরে সেনাবাহিনী ত্যাগ করে রেলওয়ে বিভাগে টিকিট কালেক্টরের চাকরি গ্রহণ করেন। পরবর্তীতে ১৯৩২ সালে চাকরিতে ইস্তফা দেন তিনি।

উপার্জিত ও সঞ্চিত অর্থ দিয়ে কয়লার ব্যবসা শুরু করেন। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের এপ্রিল মাসে পাক হানাদার বাহিনী রণদা এবং তার ২৬ বছর বয়সী সন্তান ভবানীপ্রসাদ সাহাকে (রবি) তুলে নিয়ে যায়। এক সপ্তাহ পর তারা বাড়ি ফিরে এলেও পুনরায় ৭ মে তাদের নিয়ে যাওয়া হয়। এরপর তাদের আর কোনো সংবাদ পাওয়া যায়নি।

সেই সময় তিনি তার স্ত্রী কিরণবালা দেবী, পুত্রবধূ শ্রীমতি সাহা (২০০৫ সালে রোকেয়া পদকপ্রাপ্ত) এবং পৌত্র রাজীবকে রেখে যান। সমাজসেবায় অবদানের জন্য ১৯৭৮ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক চলছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৪ পি.এম


প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক চলছে

বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে। রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে বৈঠকটি শুরু হয়েছে।

বৈঠক শুরুর তথ্যটি প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহেশখালীতে নির্মিত এসপিএম ফেব্রুয়ারিতে চালু, পতেঙ্গায় তেল পরিবহন শুরু হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৫ পি.এম


মহেশখালীতে নির্মিত এসপিএম ফেব্রুয়ারিতে চালু, পতেঙ্গায় তেল পরিবহন শুরু হবে

॥ ওবাইদুর রহমান ॥

ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : ২০২৭ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কক্সবাজারের মহেশখালীতে নির্মিত সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) বা ভাসমান জেটির বাণিজ্যিক কার্যক্রম শুরু হতে চলেছে। এই উদ্যোগের মাধ্যমে সমুদ্রে নোঙর করা বড় জাহাজ (মাদার ভেসেল) থেকে পাইপলাইনের মাধ্যমে সরাসরি চট্টগ্রামের পতেঙ্গায় জ্বালানি তেল পরিবহন করা সম্ভব হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) আশা করছে, ২০২৭ সালের জানুয়ারির মধ্যে পরিচালনাকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম মোতায়েনের কাজ সম্পন্ন হবে। এরপর প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাণিজ্যিক কার্যক্রম শুরু করা যাবে। এসপিএম চালু হলে তেল খালাসের সময় কমবে এবং পরিবহন ব্যয় ও তেল পরিবহনে ক্ষতি কমানোর সুযোগ সৃষ্টি হবে। এতে করে বছরে প্রায় ৮০০ কোটি টাকার সাশ্রয় হবে বলে সংস্থাটি আশা করছে।

বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বাসসকে জানান, ‘আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে এসপিএম চালুর আশা করছে বিপিসি। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, বর্তমানে সমুদ্রে বড় জাহাজ থেকে লাইটার জাহাজের মাধ্যমে জ্বালানি তেল খালাস করতে হয়। এই প্রক্রিয়ায় অতিরিক্ত পরিবহন ব্যয় ও সময় লাগে। এসপিএম পূর্ণ সক্ষমতায় ব্যবহার করা গেলে লাইটার জাহাজের ব্যবহার, সময়, পরিবহন ব্যয় এবং তেল পরিবহনে ক্ষতি কমানো (সিস্টেম লস) সম্ভব হবে। ফলে বছরে প্রায় ৮০০ কোটি টাকা সাশ্রয়ের সুবিধা পাওয়া যাবে।

এর আগে, বিপিসি গত ৫ নভেম্বর এসপিএম পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ইন্দোনেশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পিটি পার্টামিনা ট্রান্স কন্টিনেন্টালের সঙ্গে চুক্তি করে। ঢাকায় বিপিসির লিয়াজোঁ অফিসে পাঁচ বছরের জন্য এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির মূল্য ধরা হয়েছে ১২৮ মিলিয়ন মার্কিন ডলার।

মাদার ভেসেল থেকে সরাসরি পাইপলাইনে তেল পরিবহন

বর্তমানে আমদানি করা জ্বালানি তেলবাহী বড় জাহাজ বা মাদার ভেসেল সরাসরি ইস্টার্ন রিফাইনারি পিএলসির (ইআরপিএলসি) জেটিতে ভিড়তে পারে না। চট্টগ্রাম বন্দরের চ্যানেল ও নাব্যতাসংক্রান্ত সীমাবদ্ধতা এর প্রধান কারণ। এই কারণে বড় জাহাজগুলো বঙ্গোপসাগরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর বা কুতুবদিয়া দ্বীপের কাছাকাছি গভীর সমুদ্রে অবস্থান করে। সেখান থেকে ছোট লাইটার ট্যাংকারে তেল স্থানান্তর করা হয় এবং পরে এসব ট্যাংকারে করে তেল ইআরপিএলসির জেটি বা সংরক্ষণাগারে নেওয়া হয়। পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে ১১ থেকে ১২ দিন সময় লাগে।

এসপিএম চালু হলে এই পদ্ধতির পরিবর্তন আসবে। বড় জাহাজ থেকে ভাসমান মুরিংয়ের মাধ্যমে সমুদ্রের তলদেশের পাইপলাইনের মাধ্যমে সরাসরি মহেশখালীর সংরক্ষণাগারে তেল পাঠানো হবে। এরপর সেখান থেকে অপরিশোধিত তেল পাইপলাইনে চট্টগ্রামের পতেঙ্গায় ইআরপিএলসিতে পৌঁছাবে। অন্যদিকে, ডিজেল সরবরাহ করা হবে যমুনা অয়েল কোম্পানির ডিপোসহ সংশ্লিষ্ট স্থাপনায়।

বিপিসির কর্মকর্তারা জানান, প্রচলিত পদ্ধতিতে তেল পরিবহনে ১১ থেকে ১২ দিন সময় লাগে। এসপিএম চালু হলে তা ৪৮ থেকে ৭২ ঘণ্টায় সম্পন্ন করা সম্ভব হবে। এতে জাহাজের অপেক্ষার সময় কমবে এবং ছোট লাইটার ট্যাংকারের ব্যবহারও কমবে। ফলে পরিবহন ব্যয় ও সিস্টেম লস কমানোর সুযোগ তৈরি হবে।

দুটি পৃথক পাইপলাইন, সক্ষমতা ৪৫ লাখ টন

বিপিসি জানায়, দেশের জ্বালানি তেল আমদানি, খালাস ও পরিবহনব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে ৮ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে ‘সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন’ প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। বাংলাদেশ ও চীনের মধ্যে সরকারি পর্যায়ে (জি-টু-জি) চুক্তির আওতায় ২০১৮ সালে প্রকল্পের কাজ শুরু হয়। বিপিসির পক্ষে প্রকল্পটি বাস্তবায়ন করে ইআরপিএলসি। ২০২৪ সালের মার্চে নির্মাণ ও কমিশনিংয়ের কাজ শেষ হবে।

প্রকল্পের আওতায় মহেশখালীর পশ্চিমে গভীর বঙ্গোপসাগরে একটি ভাসমান মুরিং স্থাপনা বা বয়া নির্মাণ করা হয়েছে। এই স্থাপনার মাধ্যমে বড় জাহাজ থেকে সরাসরি তেল খালাস করা হবে।

মহেশখালী থেকে চট্টগ্রামের পতেঙ্গা পর্যন্ত সমুদ্রের তলদেশ ও স্থলভাগ মিলিয়ে ১১০ কিলোমিটার দীর্ঘ পথে দুটি সমান্তরাল পাইপলাইন স্থাপন করা হয়েছে। পাইপলাইন দুটির মোট দৈর্ঘ্য ২২০ কিলোমিটার। একটি পাইপলাইন দিয়ে অপরিশোধিত তেল এবং অন্যটি দিয়ে পরিশোধিত ডিজেল পরিবহন করা হবে।

প্রতিটি পাইপলাইনে প্রতি ঘণ্টায় ৯০০ ঘনমিটার তেল পাম্প করার সক্ষমতা রয়েছে। অপরিশোধিত তেল পরিবহনের পাইপলাইনের বার্ষিক নকশাগত সক্ষমতা ৪৫ লাখ মেট্রিক টন। অন্য পাইপলাইন দিয়ে ডিজেল মহেশখালীর সংরক্ষণাগার থেকে সংশ্লিষ্ট স্থাপনায় সরবরাহ করা হবে।

প্রকল্পের আওতায় মহেশখালীতে পাম্পিং স্টেশন ও ট্যাংক ফার্ম (পিএসটিএফ) নির্মাণ করা হয়েছে। সেখানে ছয়টি বড় সংরক্ষণ ট্যাংক এবং প্রয়োজনীয় সহায়ক অবকাঠামো রয়েছে। এসব অবকাঠামোর মাধ্যমে আমদানি করা তেল খালাস, সংরক্ষণ ও সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।

মহেশখালীতে ২ লাখ টন তেল সংরক্ষণ

এসপিএম প্রকল্পের আওতায় মহেশখালীতে মোট দুই লাখ মেট্রিক টন জ্বালানি তেল সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। এর মধ্যে ১ লাখ ২৫ হাজার মেট্রিক টন অপরিশোধিত তেল এবং ৭৫ হাজার মেট্রিক টন ডিজেল রাখা যাবে।

মাদার ভেসেল থেকে পাইপলাইনের মাধ্যমে খালাস করা অপরিশোধিত তেল প্রথমে মহেশখালীর সংরক্ষণাগারে রাখা হবে। এরপর তা পাইপলাইনে চট্টগ্রামের পতেঙ্গায় ইআরপিএলসিতে পাঠানো হবে। অন্যদিকে, সংরক্ষণাগারে রাখা ডিজেল যমুনা অয়েল কোম্পানির ডিপোসহ সংশ্লিষ্ট স্থাপনায় সরবরাহ করা হবে।

এই ব্যবস্থায় আমদানি করা তেল দ্রুত খালাস ও মজুত করা সম্ভব হবে। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী তেল সরবরাহ সহজ হবে। পরবর্তী সময়ে পাইপলাইন নেটওয়ার্কের মাধ্যমে ফতুল্লা ও নারায়ণগঞ্জ পর্যন্ত জ্বালানি সরবরাহ সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ

এসপিএম প্রকল্পের বাহ্যিক নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ড, বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ নৌবাহিনীকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বিপিসি।

চুক্তি অনুযায়ী, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান পাইপলাইন, বয়া ও সংশ্লিষ্ট স্থাপনার পরিচালনাগত দায়িত্ব পালন করবে। কার্যক্রম চলাকালে কোনো ক্ষয়ক্ষতি হলে চুক্তির শর্ত অনুযায়ী প্রয়োজনীয় মেরামতও করবে প্রতিষ্ঠানটি।

বিপিসি জানায়, প্রাকৃতিক দুর্যোগ, জোয়ার-ভাটা ও প্রতিকূল সামুদ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রকল্পটির নকশা করা হয়েছে। নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে স্থাপনাটির কার্যক্রম সচল রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

পাঁচ বছরের চুক্তির মেয়াদে পিটি পার্টামিনা এসপিএম পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে। এই সময় প্রতিষ্ঠানটি বিপিসির কর্মকর্তা-কর্মচারীদের স্থাপনাটি পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবে। চুক্তির মেয়াদ শেষ হলে বিপিসি নিজেই এটি পরিচালনার দায়িত্ব নেবে বলে জানিয়েছ বিপিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এসপিএমের পূর্ণ সক্ষমতা ব্যবহারে প্রয়োজন ইআরপিএলসি-২

এসপিএমের অপরিশোধিত তেল পরিবহনের বার্ষিক নকশাগত সক্ষমতা ৪৫ লাখ মেট্রিক টন। তবে বর্তমানে ইআরপিএলসির একটি ইউনিটে বছরে প্রায় ১৫ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল পরিশোধন করা যায়। ফলে এখনই পাইপলাইনটির পূর্ণ সক্ষমতা ব্যবহার করা সম্ভব হবে না বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এই সক্ষমতা কাজে লাগাতে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট বা ইআরপিএলসি-২ প্রকল্প বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি চালু হলে অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা বাড়বে। তখন এসপিএমের মাধ্যমে আরও বেশি তেল পরিবহন ও পরিশোধন করা সম্ভব হবে।

বিপিসির চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, এসপিএম থেকে পূর্ণ সুবিধা পেতে ইআরপিএলসি-২ প্রকল্পের দ্বিতীয় ইউনিট চালু হওয়া গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ইউনিট চালুর সময়সীমা ২০৩০ সালের মধ্যে। এর আগে এসপিএম যাতে কম ব্যবহৃত অবস্থায় না থাকে, সেজন্য বিকল্পভাবে এটি ব্যবহারের উপায় খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, এসপিএমের বিকল্প ব্যবহার নিয়ে এখনো পরীক্ষা-নিরীক্ষা ও সম্ভাব্যতা যাচাই চলছে। কীভাবে স্থাপনাটি আরও কার্যকরভাবে ব্যবহার করা যায়, তা নিয়ে বিপিসি কাজ করছে।

বিপিসির আশা, এসপিএম চালু হলে আমদানি করা জ্বালানি তেল খালাস ও পরিবহনে সময় কমবে। এতে লাইটার জাহাজের ওপর নির্ভরতা কমবে এবং পরিবহন ব্যয় সাশ্রয় হবে। তবে প্রকল্পটির পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে ইআরএল-২ চালু করা এবং এসপিএমের কার্যকর ব্যবহার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেসকোর প্রকৌশলী মনিরুলের বিরুদ্ধে অবৈধ সম্পদ ও দুর্নীতির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৫ পি.এম


ডেসকোর প্রকৌশলী মনিরুলের বিরুদ্ধে অবৈধ সম্পদ ও দুর্নীতির অভিযোগ

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) বারিধারা সার্কেলের নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ) মোহাম্মাদ মনিরুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, গ্রাহক হয়রানি, ঘুষ গ্রহণ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।
অভিযোগপত্রে বলা হয়েছে, ডেসকোতে কর্মজীবন শুরুর পর থেকেই মনিরুল ইসলাম বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি বারিধারা সার্কেলের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের মধ্যে রয়েছে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে নিয়োগ ও বদলি বাণিজ্য, গ্রাহকদের হয়রানি এবং বিভিন্ন কাজে অবৈধ সুবিধা দেওয়ার বিনিময়ে অর্থ গ্রহণ।

অভিযোগে আরও দাবি করা হয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ডেসকোর বিভিন্ন পর্যায়ে অনিয়ম, দুর্নীতি ও প্রভাবশালী সিন্ডিকেট গড়ে ওঠে। ওই সময়ের কয়েকজন প্রভাবশালী কর্মকর্তার সঙ্গে মনিরুল ইসলামের ঘনিষ্ঠতা ছিল বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং সাবেক সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর সাবেক সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখরের সঙ্গে তাঁর রাজনৈতিক যোগাযোগ ও প্রভাব বিস্তারের অভিযোগও তোলা হয়েছে।

এদিকে ডেসকোর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. কাউসার আমীর আলী ও সাবেক প্রধান প্রকৌশলী শামীম আহসান চৌধুরীর বিরুদ্ধে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা করার বিষয়টিও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, সরকারি নির্দেশনা ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে ডেটা সেন্টার নির্মাণের উদ্যোগ নেওয়ায় রাষ্ট্রের আর্থিক ক্ষতির অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা করে দুদক।

গ্রাহক হয়রানির অভিযোগের মধ্যে রয়েছে নতুন বিদ্যুৎ সংযোগ, মিটার পরিবর্তন, প্রিপেইড মিটারের ত্রুটি এবং অতিরিক্ত বিলসংক্রান্ত সমস্যা। অভিযোগকারীর দাবি, ঘুষ না দিলে গ্রাহকদের বিভিন্ন কাজে হয়রানি ও দীর্ঘসূত্রতার মুখে পড়তে হয়। এ ছাড়া ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগও তোলা হয়েছে।

মনিরুল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও আনা হয়েছে। অভিযোগপত্রে রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়ায় একটি আবাসিক ফ্ল্যাট কেনা, ঢাকায় একাধিক ফ্ল্যাট ও প্লট এবং মাগুরা ও শ্রীপুর এলাকায় জমি কেনার কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও দাবি করা হয়েছে, সম্পদের একটি অংশ পরিবারের সদস্যদের নামে রাখা হয়েছে। তবে দুর্নীতি দমন কমিশন ( দুদক) তদন্ত করলেই সত্যতা বেরিয়ে আসবে বলে দাবি ভুক্তভোগীদের। এই বিষয়ে জানতে ডেসকোর বারিধারা সার্কেল এর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে এগুলা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%