০৬:৫৫ পি.এম
একাকীত্বের সমস্যা সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে মানুষের মতো দেখতে নতুন একটি হিউম্যানয়েড রোবট বাজারে নিয়ে এসেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান ইউবিটেক রোবটিক্স। প্রতিষ্ঠানটির দাবি, রোবটটি ব্যবহারকারীর ‘আজীবন সঙ্গী হবে’ এবং সর্বদা তার পাশে থাকবে।
বুধবার (১ জুলাই) এনডিটিভির এল প্রতিবেদনের সূত্রে এ তথ্য জানানো হয়।
রোবটটির নাম ইউ১। এতে রয়েছে চোখে ক্যামেরা, বুকে সেন্সর এবং শব্দ শনাক্তকারী মাইক্রোফোন। এটি ব্যবহারকারীর সঙ্গে কথা বলতে সক্ষম, হাত ধরতে পারে এবং সময়ের সঙ্গে তার অভ্যাসও শিখে নিতে পারে।
আরও পড়ুন: রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২২ জন
প্রতিষ্ঠানটির বক্তব্য, রোবটটি কখনো ব্যবহারকারীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। এটি সব সময় পাশে থাকবে এবং নিঃশর্তভাবে সঙ্গ দেবে।
রোবটের চেহারা, চুল ও পোশাক ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী পরিবর্তন করা সম্ভব। চাইলে এটি প্রিয়জন, কোনো তারকা অথবা কল্পিত চরিত্রের মতোও ডিজাইন করা যাবে।
রোবটটি ব্যবহারকারীর ক্লান্তি বা মানসিক চাপ বুঝতে পারবে এবং সান্ত্বনামূলক কথা বলতে সক্ষম। এটা ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দেওয়া, স্বাস্থ্যগত ঝুঁকির ইঙ্গিত দেওয়া অথবা একসঙ্গে খেলা দেখার প্রস্তাব দেয়ার মতো কাজও করতে পারে।
যদিও এটি ঘরের কাজ, রান্না বা অন্যান্য গৃহস্থালি কাজ করতে পারে না। যৌনসঙ্গী হিসেবে এটি তৈরি করা হয়নি, এমন তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন: শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
ইউবিটেক রোবটিকস জানায়, রোবটটির মূল ক্রেতা হিসেবে একা বসবাসকারী লোকজন এবং ৬০ বছরের বেশি বয়সীদের টার্গেট করা হয়েছে।
এখন পর্যন্ত ১৩ হাজার ৩০০টির বেশি আগাম অর্ডার গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। আগামী সেপ্টেম্বর থেকে রোবটটির সরবরাহ শুরু হবে।
রোবটটির প্রাথমিক সংস্করণের দাম ১ লাখ ১৯ হাজার ৮০০ ইউয়ান (প্রায় ১৭ হাজার ৬০০ মার্কিন ডলার) যা বাংলাদেশি টাকায় প্রায় ২১ লাখ ৭০ হাজার টাকা। উন্নত সুবিধাসম্পন্ন আল্ট্রা সংস্করণের দাম ৯ লাখ ৯০ হাজার ইউয়ান (প্রায় ১ লাখ ৪৫ হাজার ৭০০ মার্কিন ডলার) যা বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ৭৯ লাখ ৬০ হাজার টাকা।
বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, বয়স্কদের সেবা ও মানসিক সুস্থতায় এ ধরনের রোবটের সম্ভাবনা রয়েছে। তবে, মানুষের মতো দেখতে হলেও তা যেন অস্বস্তিকর না লাগে, সেভাবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে। পাশাপাশি ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা এবং যন্ত্রের প্রতি অতিরিক্ত মানসিক নির্ভরশীলতার বিষয়ে উদ্বেগও বিদ্যমান।
আরও পড়ুন: কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিন সেনা নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন