ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

আদালত থেকে বের হয়ে দীপের বক্তব্য, ‘আমি ফুললি স্ট্রং’


আদালত থেকে বের হয়ে দীপের বক্তব্য, ‘আমি ফুললি স্ট্রং’

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তার ‘স্থানীয় ছোটভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত চার দিনের রিমান্ডে পাঠিয়েছে। রিমান্ডের আদেশ হওয়ার পর আদালত থেকে বের হওয়ার সময় দীপ তার স্বজনদের উদ্দেশ্যে বলেন, ‘আমি ফুললি স্ট্রং।’ তিনি টেনশন করতে নিষেধ করেন। পরে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

শনিবার (৩১ অক্টোবর) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস রিমান্ডের আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে রিমান্ড শুনানিতে দীপের আইনজীবী মনিরুল ইসলাম বলেন, ‘আসামি মিডিয়া ট্রায়ালের শিকার। আমরাও চাই সত্য উদঘাটন হোক। আসামি কিন্তু প্রথম থেকে সহযোগিতা করে আসছে। এটা হত্যা না আত্মহত্যা সন্দেহ হয়। আর ভিকটিমের শরীরে কিন্তু কোনো আঘাতের চিহ্ন নাই। ডিজিস্টের (ভুক্তভোগী) পরিবার কিন্তু মামলা করতে চায়নি। আমরাও সত্য উদঘাটনের পক্ষে। এ কারণে জামিন আবেদন করিনি।’

আরও পড়ুন: শরিফুল রাজকে আইনি নোটিশ পাঠালো রিয়েল এনার্জি প্রোডাকশন

দীপের আইনজীবী আরো বলেন, ‘ভিকটিমের সঙ্গে আসামির ৬ বছরের সম্পর্ক, পারিবারিকভাবে এ সম্পর্ক। ভিকটিমের বাবা কিন্তু একটিবারও বলেননি আসামি ঘটনার সঙ্গে জড়িত। আর ভিকটিম বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা। রাত ২টার দিকে তিনি কেন মাদক আস্তানায় যাবেন, তা বোধগম্য নয়।’

আরেক আইনজীবী মুতাসিম বিল্লাহ বলেন, ‘আসামি (দীপ) ঘটনার সঙ্গে জড়িত নন। তিনি জড়িত থাকলে কিন্তু বাসায় থাকতেন না। প্রথম থেকে কিন্তু তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করে যাচ্ছেন। আমরাও চাই প্রকৃত রহস্য উঠে আনুক।’

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, প্রাথমিকভাবে তদন্তে সন্দিগ্ধ আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন। আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হয়ে মামলার তদন্তে ব্যাঘাত ঘটাতে পারেন।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মূল রহস্য উদঘাটন এবং হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেপ্তার করাসহ পাঁচটি কারণ দেখিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আরও পড়ুন: রাজউকের প্লট দুর্নীতিতে শওকত আজিজ রাসেল কারাগারে

এ দিন বেলা সোয়া ২টার দিকে দীপকে আদালতে হাজির করা হয়। পরে তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। রিমান্ড শুনানির জন্য বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে তাকে এজলাসে তোলা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক দিদার রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অপরদিকে দীপের পক্ষে মনিরুল ইসলাম ও মুতাসিম বিল্লাহ রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ডের আদেশ দেয়।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ‘ভিডিও ধারণকারী’ হিসেবে আলোচনায় থাকা তাহসিফ সাউরির ভাসমান লাশ গত বুধবার বিকালে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে উদ্ধার করে নৌ-পুলিশ। তিনি মঙ্গলবার সন্ধ্যায় ‘দীপের ডাকে’ বাসার নিচে নামেন এবং নিজের বাইক নিয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছিলেন।

রাতেই মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পিবিআই। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের বাইকটি উদ্ধার করা হয়।

‘মাদকস্পট’ হিসেবে পরিচিত ওই এলাকায় মধ্যরাতে তাহসিফের সঙ্গে যাওয়ার কথা স্বীকারও করে দীপ। এক পর্যায়ে তাকে নিয়ে শুক্রবার টঙ্গীর ওই এলাকা পরিদর্শনেও গিয়েছিলেন পিবিআই কর্মকর্তারা।

আরও পড়ুন: রিহ্যাবের কার্যক্রম পরিচালনায় বাধা নেই: হাইকোর্টের আদেশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শত্রুর হামলার জবাব দিতে ভৌগোলিক সীমা মানবে না ইরান: খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


শত্রুর হামলার জবাব দিতে ভৌগোলিক সীমা মানবে না ইরান: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি শত্রুপক্ষের সম্ভাব্য যেকোনো হুমকির বিরুদ্ধে ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা প্রদান করেছেন। তিনি এই নির্দেশনা দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডারদের সঙ্গে বৈঠকের সময় দেন।

শনিবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বৈঠকে খামেনি শত্রুপক্ষের বিরুদ্ধে শক্তিশালী মোকাবিলার জন্য ‘বুদ্ধিদীপ্ত যুদ্ধপ্রস্তুতি’ বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। তাঁর মতে, সর্বোচ্চ পর্যায়ের প্রতিরোধক্ষমতা নিশ্চিত করার জন্য এটি একটি অপরিহার্য শর্ত।

খামেনি বলেন, “যদি শত্রুরা আবারও কোনো সামরিক বা সন্ত্রাসী হামলা চালায়, তবে ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী এবং ইরানি জাতিই নির্ধারণ করবে—সেই হামলার সমাপ্তি কখন এবং কীভাবে ঘটবে।”

এর আগে শনিবার মোজতবা খামেনির এক্স অ্যাকাউন্টে প্রকাশিত একটি পোস্টে জানানো হয় যে, তিনি সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন এবং তাঁদের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত নির্দেশনা প্রদান করেছেন। পোস্টে উল্লেখ করা হয় যে, ওই নির্দেশনাগুলো শিগগিরই প্রকাশ করা হবে।

সূত্র: আলজাজিরা

এমএমআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সামসুল হক খান কলেজের পাসের হার ৯৯.০৭ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:০০ পি.এম


সামসুল হক খান কলেজের পাসের হার ৯৯.০৭ শতাংশ

রাজধানীর অন্যতম স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটির গড় পাসের হার ৯৯.০৭ শতাংশ এবং মোট ২২৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, "শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠা, শিক্ষকদের নিরলস প্রচেষ্টা এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতাতেই আজকের এই অর্জন সম্ভব হয়েছে।" তিনি ভবিষ্যতে প্রতিষ্ঠানের সাফল্যের ধারাকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ফেরদৌস হোসেন রনি এই সময় বলেন, "শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও গভর্নিং বডির সম্মিলিত প্রচেষ্টা, পরিকল্পিত পাঠদান এবং নিরলস পরিশ্রমের ফলেই এই ধারাবাহিক সাফল্য অর্জিত হয়েছে।"

সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিক্ষার মানোন্নয়ন, সুশৃঙ্খল পরিবেশ, দক্ষ শিক্ষক, আধুনিক শিক্ষাব্যবস্থা এবং শিক্ষার্থী-অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এভাবে নিয়মিত সাফল্যের পথে এগিয়ে যাচ্ছে।

নিউজটিতে প্রয়োজনীয় বাক্যবিন্যাস, যতিচিহ্ন ও বানান সংশোধন করা হয়েছে। এটি এখন প্রকাশের জন্য সম্পূর্ণ প্রস্তুত! আর কোনো নিউজ এডিট করার প্রয়োজন থাকলে নির্দ্বিধায় দিতে পারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিকটকে নেতিবাচক কমেন্টের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় রণক্ষেত্র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:০০ পি.এম


টিকটকে নেতিবাচক কমেন্টের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় রণক্ষেত্র

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা টিকটক ভিডিওতে নেতিবাচক কমেন্ট করার কারণে সৃষ্টি হয়েছে। এই সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে আশুগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, শুক্রবার (৩০ অক্টোবর) টিকটক ভিডিওতে কমেন্টস করার জেরে আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের আবির হাটি ও নাগর বাড়ির দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা এবং বিরোধের সৃষ্টি হয়। এ সময় দুই যুবকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি সমাধানের জন্য শনিবার সকালে পুলিশ এবং স্থানীয় নেতাদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিরোধ নিষ্পত্তি হলেও, বৈঠক শেষে পুলিশ চলে যাওয়ার পর দুপুরের দিকে দুই পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ফলে আশুগঞ্জ বাজার রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং বাজারে উপস্থিত মানুষজন ছুটতে থাকে। দফায় দফায় সংঘর্ষের ফলে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়। পরে পুলিশ এসে কয়েক দফা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, টিকটকে কমেন্টস নিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছিল। সালিশ বৈঠকও মীমাংসা করা হয়। বৈঠক শেষে পুলিশ চলে আসলে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় আশুগঞ্জ বাজারে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র-রাশিয়ার ভেটোতে পশ্চিম সাহারায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশন সংকটে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:০১ পি.এম


যুক্তরাষ্ট্র-রাশিয়ার ভেটোতে পশ্চিম সাহারায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশন সংকটে

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : যুক্তরাষ্ট্র ও রাশিয়া জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের মেয়াদ বাড়ানোর প্রস্তাবের খসড়ায় পরস্পর ভেটো দেওয়ার ফলে পশ্চিম সাহারায় জাতিসংঘের শান্তিরক্ষীদের মিশনের মেয়াদ শনিবার শেষ হতে যাচ্ছে।

১৯৯১ সালে গঠিত মিনুরসো নামে পরিচিত এই শান্তিরক্ষা বাহিনী।

বাহিনীর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন মাস পর্যন্ত এতে ৩৫৯ জন বেসামরিক ও সামরিক সদস্য কর্মরত ছিলেন।

এ খবরটি জাতিসংঘ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়।

পশ্চিম সাহারা নিয়ে মরক্কো এবং আলজেরিয়ার সমর্থনপুষ্ট পলিসারিও ফ্রন্টের বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে গত ৫০ বছর ধরে সংঘাত চলমান রয়েছে।

মিশনের মেয়াদ এক বছর বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্র একটি প্রস্তাব উত্থাপন করেছিল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১১টি দেশ এ প্রস্তাবের পক্ষে ছিল। এতে মরক্কোর স্বায়ত্তশাসন পরিকল্পনাকে কেন্দ্রীয় গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করা হয়েছিল।

যদি প্রস্তাবটি গৃহীত হতো, তাহলে বাহিনীর নাম মিনুরসো থেকে পরিবর্তন করে মিনুসো করা হতো। এতে পশ্চিম সাহারার জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার নির্ধারণে গণভোট আয়োজনের বিষয়টি বাদ পড়ত।

শুক্রবার রাশিয়া যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি আটকে দেয়। মস্কো এ উদ্যোগকে ‘একতরফা পদক্ষেপ’ হিসেবে সমালোচনা করে এবং পূর্বের শর্তে শান্তিরক্ষা মিশনের মেয়াদ বাড়ানোর জন্য পাল্টা প্রস্তাব দেয়।

যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রস্তাবে ভেটো দেয়। অন্যদিকে, মার্কিন প্রস্তাবের পক্ষে থাকা দেশগুলো ভোটদানে বিরত থাকে।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেন, ‘নিরাপত্তা পরিষদের কয়েকটি সদস্য তাদের ভেটো ক্ষমতা ব্যবহার করে ‘আর’ অক্ষরটি—যা গণভোটের (রেফারেন্ডাম) প্রতীক—এবং এমন একটি নাম ধরে রাখতে চেয়েছে, যে গণভোট আয়োজনের প্রস্তুতি জাতিসংঘ কয়েক দশক ধরেই নিচ্ছে না।’

ফ্রান্সের প্রতিনিধি জেরোম বনাফোঁ রাশিয়ার ‘বাধা সৃষ্টির’ নিন্দা জানান। ব্রিটিশ রাষ্ট্রদূত সারাহ ম্যাকিনটোশ যুক্তরাষ্ট্রের প্রস্তাবের পক্ষে সমর্থন না দেওয়া দেশগুলোকে ওই খসড়ার ভিত্তিতে সমাধান খুঁজে বের করার আহ্বান জানান।

শুক্রবার মরক্কোর রাজকীয় দপ্তর শান্তিরক্ষা মিশনের মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানায়। তারা বলেছে, এর মাধ্যমে নিরাপত্তা পরিষদের সম্পৃক্ততার অবসান হওয়া উচিত এবং বিষয়টি পরিষদের আলোচ্যসূচি থেকে বাদ পড়া উচিত।

জাতিসংঘে আলজেরিয়ার প্রতিনিধি আমার বেনজামা রাশিয়া এবং ‘এ ধরনের স্পষ্ট অবিচারের সঙ্গে যুক্ত না হওয়ার সিদ্ধান্ত নেওয়া’ সব দেশকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আলজেরিয়া ‘সাহরাউই জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করে—এমন সমাধানের’ পক্ষে কাজ চালিয়ে যাবে। সাহরাউইরা পশ্চিম সাহারার আদিবাসী জনগোষ্ঠী।

নিউইয়র্কে পলিসারিও ফ্রন্টের প্রতিনিধি সিদি ওমরও যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় ‘সন্তোষ’ প্রকাশ করেন।

গত বছর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নিরাপত্তা পরিষদ পশ্চিম সাহারার বিষয়ে মরক্কোর স্বায়ত্তশাসন পরিকল্পনার প্রতি নজিরবিহীন সমর্থন জানায়। আলজেরিয়ার বিরোধিতা সত্ত্বেও পরিষদ পরিকল্পনাটিকে ‘সবচেয়ে বাস্তবসম্মত’ সমাধান হিসেবে বিবেচনা করে। ২০০৭ সালে রাবাত এ পরিকল্পনা উপস্থাপন করে, যাতে বিশাল মরুভূমি অঞ্চলটির ওপর মরক্কোর সার্বভৌমত্ব বজায় রেখে স্বায়ত্তশাসন দেওয়ার কথা বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%