ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

হরমুজ প্রণালির নৌপথ নিয়ে ওমানের সঙ্গে একমত ইরান, তবে এখনো চুক্তি হয়নি


হরমুজ প্রণালির নৌপথ নিয়ে ওমানের সঙ্গে একমত ইরান, তবে এখনো চুক্তি হয়নি

হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে ওমানের সঙ্গে একটি নির্দিষ্ট রুটের মানচিত্র সম্পর্কে একমত হয়েছে ইরান। কিছু সপ্তাহের কারিগরি আলোচনা শেষে দুই দেশ এই সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও চুক্তিটি চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম দেফা প্রেসকে এই বিষয়টি নিশ্চিত করে বলেছেন। তিনি জানিয়েছেন, কৌশলগত এই জলপথের দুই পাশের দেশ ইরান ও ওমান। গত ১৮ জুন নিরাপদ নৌপথ তৈরির জন্য একটি সমঝোতা স্মারক সইয়ের পর থেকে তিন মাস ধরে এই বিষয়ে নিবিড় আলোচনা চলছিল।

মার্কিন বাধা সত্ত্বেও এই আলোচনায় ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে বলেও তিনি জানান। তিনি আরও বলেন, অবশেষে শিপিং রুট ম্যাপ বা নৌ চলাচলের মানচিত্র নিয়ে আমরা একটি চুক্তিতে পৌঁছতে সক্ষম হয়েছি। মূলত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে এবং প্রতিরক্ষা, নিরাপত্তা ও পরিবেশ কর্তৃপক্ষের সহযোগিতায় এই পরিকল্পনা পুরোপুরি তৈরি করা হয়েছে।

আরও পড়ুন: শি চিনপিংয়ের হাতে ক্ষমতার পূর্ণ নিয়ন্ত্রণ, বিপাকে পড়তে পারে চীনের অর্থনীতি

তবে উল্লেখ করা হয়েছে যে চুক্তিটি এখনও পুরোপুরি চূড়ান্ত হয়নি। বাঘাই আরও জানান, তেহরান এবং মাস্কাটের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি দেওয়ার পাশাপাশি বেশ কিছু অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা এখনো চলমান রয়েছে। প্রক্রিয়াটি শেষ না হওয়া পর্যন্ত উভয় দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত থাকবে।

তিনি জোর দিয়ে বলেন, ইরান ও ওমানের এই ব্যবস্থা দুটি দেশের নিজস্ব এবং স্বাধীন একটি চুক্তি। দেশের সার্বভৌমত্ব বজায় রেখে হরমুজ প্রণালি দিয়ে জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজকে মার্কিন ভূখণ্ড বানানোর কথা ‘মজা করে’ বলেছেন ট্রাম্প: প্রতিবেদন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১০:১৪ পি.এম


হরমুজকে মার্কিন ভূখণ্ড বানানোর কথা ‘মজা করে’ বলেছেন ট্রাম্প: প্রতিবেদন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার কথা ‘ঠাট্টা করে’ বলেছেন। ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ব্রায়ান শোয়ার্জ এক অজ্ঞাতনামা হোয়াইট হাউস কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছেন। গত শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে অনুষ্ঠিত এক রাজনৈতিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময়, ট্রাম্প বলেন, ইরানকে পরাজিত করার পর, তিনি শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের একটি ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন। এ কথা জানিয়ে তিনি হাসছিলেন। ট্রাম্প আরো বলেন, ‘ইরানকে পরাজিত করার পর, যা খুব খারাপভাবে পরাজিত হচ্ছে, আমি খুব শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করব।’ এরপর তিনি হাসতে হাসতেই বলেন, ‘এটা সত্যি।’ কিন্তু হোয়াইট হাউসের ওই কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পের মন্তব্যটি সিরিয়াস কোনো ঘোষণা ছিল না, বরং তিনি মজা করেই কথাটি বলেছেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এই অভিযানের অন্যতম লক্ষ্য হিসেবে ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি বন্ধ করা এবং দেশটিতে সরকারবিরোধী গণঅভ্যুত্থান উসকে দেওয়াকে মনোযোগ দেওয়া হয়েছিল। এরপর ইরান পাল্টা হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির বড় একটি অংশের ওপর কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। বিশ্বে বিপুল পরিমাণ জ্বালানি ও অন্যান্য পণ্য পরিবহনের জন্য এই নৌপথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তাই অচলাবস্থা সৃষ্টি হয়েছে। ইরান বেসামরিক জাহাজ চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র, ইরানের অর্থনীতিকে চাপে ফেলতে দেশটির বন্দরগুলোর ওপর নৌ অবরোধ জোরদার করেছে। সমাবেশে ট্রাম্প ঘোষণা করেছেন, ‘আমাদের অবরোধ রয়েছে। আমরা না চাইলে কোনো জাহাজই সেখান দিয়ে যেতে পারবে না।’ তবে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করার বিষয়ে ট্রাম্পের বক্তব্যের কোনো আনুষ্ঠানিক সরকারি ঘোষণা বা আইনি পদক্ষেপের কোনো উল্লেখ এখনো জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হফেনহাইমের বিপক্ষে বড় জয় পেল টটেনহ্যাম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১০:১৮ পি.এম


হফেনহাইমের বিপক্ষে বড় জয় পেল টটেনহ্যাম

প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে জার্মান ক্লাব টিএসজি হফেনহাইমকে ৩-০ ব্যবধানে হারিয়ে টটেনহ্যাম হটস্পার সহজ জয় পেয়েছে।

ঘরের মাঠে নতুন কোচ রবার্তো দে জার্বির অধীনে স্পার্সরা দারুণ ফুটবল উপহার দিয়েছে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে ইংলিশ ক্লাবটি। ম্যাচের ৩৫ মিনিটে অ্যান্ডি রবার্টসনের সুন্দর ক্রস এবং স্যান্ড্রো টোনালির নিখুঁত পাস থেকে প্রথম গোলটি করে দলকে এগিয়ে নেন রিচার্লিসন।

দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে ম্যাথিস তেলের অ্যাসিস্ট থেকে দারুণ ফিনিশিংয়ে দলের ব্যবধান দ্বিগুণ করেন মিকি মুর।

ম্যাথিস তেলে মাঝ মাঠ থেকে দ্রুত গতিতে ডি-বক্সে প্রবিষ্ট হওয়ার আগে ডান দিকে বল ঠেলে দেয়, এরপর দারুণ ফিনিশিংয়ে তিনি জোড়া গোলে করেন মিকি মুর।

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে ইংলিশ ক্লাবটি বড় জয় নিশ্চিত করে। নতুন মৌসুম শুরুর আগে দলের এমন পারফরম্যান্স কোচ দে জার্বিকে স্বস্তি দেয়।

প্রাক-মৌসুম ক্যাম্পেইনের অংশ হিসেবে আগামীকাল, ১৬ আগস্ট দুটি দলের মধ্যে আবারো মুখোমুখি হবে। তবে টটেনহ্যামের ট্রেনিং গ্রাউন্ড ‘হটস্পার ওয়ে’তে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি, এবং কোনো দর্শক থাকবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নন্দীগ্রামে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১০:২০ পি.এম


নন্দীগ্রামে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

বগুড়ার নন্দীগ্রামে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এই কর্মসূচিটি নন্দীগ্রাম পৌর ছাত্রদলের উদ্যোগে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

জন্মদিন উপলক্ষে, ১৫ই আগস্ট শনিবার নন্দীগ্রাম পৌর এলাকার বিভিন্ন স্থানে বিশেষভাবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেছেন পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারন সম্পাদক নূরনবীর নেতৃত্বে দলের নেতাকর্মীরা।

পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন বক্তব্য রাখতে গিয়ে বলেন, "গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মানুষের কল্যাণে একটি কার্যকর উদ্যোগ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা আগামীর একটি সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ার বার্তা।"

এছাড়া, পৌর ছাত্রদল সাধারণ সম্পাদক নূরনবী জানিয়েছেন, "জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে গণতন্ত্রের মা প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে পৌর ছাত্রদল।"

উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূরনবী, পৌর ছাত্রদল নেতা আফিফ, রবিউল, ইমন, নয়ন, কাউসার, হাসিব, মারুফসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জের নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মামুন বিল্লাহ কালিগঞ্জ, (সাতক্ষীরা)

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১০:২৫ পি.এম


কালীগঞ্জের নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৫ আগস্ট বাদ মাগরিব সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলার কালীগঞ্জের নলতা ইউনিয়ন বিএনপির আয়োজনে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

দোয়া ও মিলাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ রোকনুজ্জামান, নলতা ইউনিয়ন বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আশরাফুল ইসলাম ওসমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাস্টার শাহিনুর রহমান, নলতা ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মোঃ হাবিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন। এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন ভাড়াশিমলা ইউনিয়ন কৃষক দলের আহবায়ক রমজান হোসেন, দৃষ্টিপাতের বিশেষ প্রতিনিধি সাংবাদিক রফিকুল ইসলাম এবং জাতীয় দ্য ডেইলি পোস্ট পত্রিকার সাংবাদিক আবুল কালাম বিন আকবর প্রমূখ।

দোয়া অনুষ্ঠানে অতিথি রোকনুজ্জামান মন্তব্য করেন, "প্রাক্তন প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আমরা আনন্দ উল্লাস না করে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছি, যাতে দেশনেত্রী পরকালে শান্তি পান। আমরা তার মাগফিরাত কামনা করি। এই অনুপ্রেরণাকে মাথায় রেখে দেশ এগিয়ে নিয়ে যাওয়ার সকল কার্যক্রমে আমরা সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ।"

দোয়া-মোনাজাত পরিচালনা করেন হাফেজ ইয়াসির আরাফাত। শেষে উপস্থিত নেতাকর্মী, মুসল্লী ও জনসাধারণের মাঝে তাবারক বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%