১১:১৮ পি.এম
জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, সংবিধান সংশোধনে যে কমিটি করা হয়েছে তারা কেবল সুপারিশ করবে। নতুন করে সংবিধান লেখার কোনো সুযোগ নেই।
সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
চীফ হুইপ উল্লিখিত বক্তব্যে বলেন, ওয়াকআউট বিরোধী দলের রীতি, তারা এটি করতেই পারে। তবে আমরা মনে করি, তারা আজ যা করেছে, তা বুঝে-শুনে যায়নি। আমার বিশ্বাস তারা বুঝবে। আমরা সবাই একসাথে মিলেমিশে সংবিধান সংশোধন করবো।
আরও পড়ুন: ‘ইউ ক্যান ডু ইট’ বলেছেন প্রধানমন্ত্রী, ১৬ লাখ শিশু-কিশোরের নিবন্ধন
তিনি আরো বলেন, বিরোধীদলকে বলতে চাই, আলোচনা করার জন্য তাদের জন্য সব সময়ই দরজা খোলা রয়েছে। সংবিধান সংশোধন কমিটিতে তারা তাদের নাম দেয়ার সঙ্গে সঙ্গেই যোগ করা হবে।
চিফ হুইপ গণভোটের রায় উপেক্ষা না করার কথা উল্লেখ করে বলেন, আন্দোলনের কোনো জায়গা নেই। আমরা একত্রে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। নিশ্চয়ই বিরোধী দল এমন কিছু করবে না যাতে অন্য কেউ সুযোগ নেয়।
এদিকে, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ও সংসদে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। সংসদে সংবিধান সংশোধন কমিটি গঠন করার বিষয় নিয়ে ওয়াকআউটের পর সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।
এদিন ১৭ সদস্য বিশিষ্ট সংবিধান সংশোধন সম্পর্কিত কমিটির প্রস্তাবনাকালে সংসদ থেকে বিরোধী দল ওয়াকআউট করে।
আরও পড়ুন: পতেঙ্গায় শিশু সোহাগ হত্যা: ইমাম হোসেনের মৃত্যুদণ্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন