১১:২৬ পি.এম
বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি এলাকায় তিনদিন নিখোঁজ থাকার পর শিপন হাওলাদার (২৫) নামে এক যুবকের বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই) দুপুর ১টার দিকে কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি এলাকায় নিজ বাড়ির দক্ষিণ পাশে একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবক শিপন হাওলাদার সোহরাব হাওলাদারের ছেলে।
আরও পড়ুন: পুষ্টি ও গবেষণায় সহযোগিতা বাড়াতে বাকৃবি-নিউট্রিশন ইন্টারন্যাশনালের সমঝোতা
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয়রা ডোবার মধ্যে বস্তাবন্দি অবস্থায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পারিবারিক সূত্র জানাচ্ছে, গত ১১ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে শিপন বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের তিনদিন পর সোমবার তার মরদেহ বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করা হলো।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করাও হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যেতে পারে।
আরও পড়ুন: কামরুজ্জামান জুয়েলের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন