ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

বিশ্বম্ভরপুরে মাদকবিরোধী কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিক শাহনূর আলমের ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত


বিশ্বম্ভরপুরে মাদকবিরোধী কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিক শাহনূর আলমের ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মাদকমুক্ত সমাজ গড়ার আন্দোলন এবং সামাজিক মাধ্যমে সচেতনতামূলক ভিডিও (কনটেন্ট) তৈরির কারণে কনটেন্ট ক্রিয়েটর ও স্থানীয় সংবাদকর্মী শাহনূর আলমের ওপর একটি বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ২১ আগস্ট শুক্রবার রাতে আনুমানিক ৮টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাচন অফিসের সামনে পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়। এ তথ্য জানিয়েছেন আহত ভুক্তভোগী শাহনূর আলম।

আহত শাহনূর আলম জানান, শুক্রবার রাতে তিনি মোটরসাইকেলযোগে সুনামগঞ্জ জেলা শহর থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। যখন তিনি বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাচন অফিসের সামনে পৌঁছান, তখন গাছের আড়ালে লুকিয়ে থাকা একদল সন্ত্রাসী তাঁর ওপর অতর্কিতে হামলা চালায়। সন্ত্রাসীদের হামলায় তিনি চলন্ত মোটরসাইকেলসহ সড়কে লুটিয়ে পড়েন।

পরে সন্ত্রাসীরা তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি ব্যাপকভাবে ভাঙচুর করে। এক পর্যায়ে তাঁকে হত্যার উদ্দেশ্যে মাথায় বিষাক্ত ইনজেকশন পুশ করার চেষ্টা করা হয় এবং রড দিয়ে কোমর ও হাঁটুতে বেধড়ক পিটিয়ে মারাত্মক জখম করা হয়।

আরও পড়ুন: আলফাডাঙ্গায় বিএনপির উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, রাজপথে বিশাল মিছিল

হামলা শেষে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় ভুক্তভোগী পিছন থেকে একটি হামলাকারীর গেঞ্জি চেপে ধরেন এবং তাঁকে শনাক্ত করতে সক্ষম হন। চিহ্নিত ওই হামলাকারী এলাকাভিত্তিক চিহ্নিত মাদক কারবারি শাহরিয়ার হিসেবে নিশ্চিত হওয়া গেছে।

সাংবাদিক শাহনূর আলম বলেন, "আমি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি সচেতনতামূলক কনটেন্ট তৈরি করে আসছি। এর জেরে চিহ্নিত মাদক কারবারিরা আমাকে বেশ কিছুদিন ধরে ভিডিও তৈরি বন্ধ করার জন্য হুমকি-ধামকি দিয়ে আসছিল। তাঁদের হুমকিতে নতিস্বীকার না করায় পরিকল্পিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে এই নৃশংস হামলা চালানো হয়েছে।"

বর্তমানে আহত অবস্থায় তিনি সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা ও মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ উল্লাহ ভূঁইয়া কিরণ জানান, এমন একটি ঘটনা ঘটেছে বলে শুনেছেন। লিখিত অভিযোগ পেয়ে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে গান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেট্রোরেলের নিচে সতর্কীকরণ সিসিটিভি ক্যামেরা আছে কি না, জানতে চাইলেন হাইকোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


মেট্রোরেলের নিচে সতর্কীকরণ সিসিটিভি ক্যামেরা আছে কি না, জানতে চাইলেন হাইকোর্ট

মেট্রোরেলের নিচে নিরাপত্তার জন্য সতর্কীকরণমূলক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে কিনা, এ বিষয়ে জানতে চেয়েছে হাইকোর্ট। পাশাপাশি, এ সংক্রান্ত সতর্কীকরণ টিমের কার্যক্রম সম্পর্কেও অবহিত হতে চাইছে আদালত।

রোববার (২৩ আগস্ট) বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দিয়েছেন।

আদালত আগামী ১৮ নভেম্বরের মধ্যে মেট্রোরেলের নিচে নিরাপত্তা ও সতর্কীকরণ ব্যবস্থা এবং সংশ্লিষ্ট টিমের কার্যক্রমের অগ্রগতি জানিয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশনা প্রদান করেছেন।

রিটের পক্ষে আদালতে শুনানি করেছেন অ্যাডভোকেট মো. তানভীর আহমেদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোণায় ১৬২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


নেত্রকোণায় ১৬২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণা, ২৩ আগস্ট, ২০২৬ : নেত্রকোণা জেলার মেছুয়া বাজারে যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে ১৬২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে এবং এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযানটি জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত হয়।

আজ রোববার দুপুরের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঋত্বিক চৌধুরীর নেতৃত্বে মেছুয়া বাজারে এই মোবাইল কোর্ট কার্যক্রমটি আয়োজন করা হয়।

অভিযান চলছে, ঠিক তখনই ব্যবসায়ী প্রবীর সরকারের দোকান থেকে ১৬২ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়, এবং তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া, পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলাম প্রসিকিউটর হিসেবে মোবাইল কোর্টের দায়িত্ব পালন করেন।

এই অভিযানটিতে নেত্রকোণা থানার পুলিশের একটি প্রতিনিধিদল এবং জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সাহায্য প্রদান করেন।

অভিযান চলাকালীন সময়ে বাজারে আগত সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের ক্ষতিকারক দিক সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরিবেশ সুরক্ষার জন্য এবং জনস্বার্থে এই ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে, এমনটাই জানান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মতিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্র মেরামতের রূপরেখা ও সুস্পষ্ট নীতিমালা দিয়েছেন প্রধানমন্ত্রী: ধর্ম প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


রাষ্ট্র মেরামতের রূপরেখা ও সুস্পষ্ট নীতিমালা দিয়েছেন প্রধানমন্ত্রী: ধর্ম প্রতিমন্ত্রী

 

ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন মন্তব্য করেছেন, রাষ্ট্র মেরামতের রূপরেখা ও সুস্পষ্ট নীতিমালা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথাগুলো বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, ‘কোনো কাজ স্থবির হয়ে থাকলে অতি দ্রুত তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রীর দেওয়া রূপরেখা ও নীতিমালা অনুযায়ী আমরা কাজ এগিয়ে নিয়ে যাব।’

তিনি উল্লেখ করেন, ‘সব ধর্ম ও মতের মানুষেরা যেন নিজ নিজ জায়গা থেকে কথা বলতে পারেন, তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।

সুখী, সমৃদ্ধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ার জন্য সবার সহযোগিতা প্রয়োজন।’

ওলামায়ে কেরামদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘যত বেশি যোগাযোগ হবে, ততই ভুল বোঝাবুঝি থাকলে তা নিরসন হবে।’

এ সময় ইসলাম ধর্মের পাশাপাশি অন্য ধর্মের ধর্মীয় গুরুদের কাছেও তিনি যাবেন বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী।

তিনি আরো বলেন, ‘পারস্পরিক যোগাযোগ ও আলোচনার মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি আরো সুদৃঢ় করা সম্ভব।

বাংলাদেশে বিভিন্ন মতের প্রথিতযশা ওলামায়ে কেরামদের সহাবস্থানকে কেন্দ্র করেই ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং আমাদের ধর্মীয় মূল্যবোধগুলো পরিচালিত হয়। শুধু ইসলাম ধর্ম নয়, অন্যান্য ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও ধর্মীয় গুরুদের কাছে যাওয়াও আমার জিম্মাদারি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, দেওয়া হলো ৬ জরুরি নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, দেওয়া হলো ৬ জরুরি নির্দেশনা

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সূচির ভিত্তিতে এই বৃত্তি পরীক্ষা আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হবে। আর এর শেষে হবে ১৫ নভেম্বর। পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের জন্য ছয়টি জরুরি নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) ঢাকা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরও একই দিনে এই সূচি প্রকাশ করেছে, যদিও গত ৬ আগস্ট মাউশিতে একটি সভায় এ সময়সূচি চূড়ান্ত করা হয়েছিল।

মাউশি ও ঢাকা বোর্ডের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশাবলী রয়েছে।

১. পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।

২. প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। বিজ্ঞান বিষয়ের জন্য ১ ঘণ্টা ৩০ মিনিট এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের জন্য ১ ঘণ্টা ৩০ মিনিট সর্বমোট ৩ ঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৩. পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে সাত দিন পূর্বে নিতে হবে।

৪. পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে তাদের পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি সঠিকভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাজ করা যাবে না।

৫. পরীক্ষার্থীরা পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

৬. কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনসহ অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস আনতে পারবেন না।

জুনিয়র বৃত্তি পরীক্ষার নম্বর বণ্টন যেভাবে নির্ধারণ করা হয়েছে, এবার মোট ৪০০ নম্বরের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি দেওয়া হবে। পরীক্ষায় বাংলা, ইংরেজি ও গণিতে প্রতি বিষয়ের জন্য ১০০ নম্বর থাকবে। শিক্ষার্থীরা এ তিন বিষয়ে ৩ ঘণ্টা সময়ে পরীক্ষা দিবে। বিজ্ঞান এবং বিশ্বপরিচয় বিষয়ে ৫০+৫০= ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষার সময় হবে এক ঘণ্টা ৩০ মিনিট করে দুই বিষয়ে ৩ ঘণ্টা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%