ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

মাত্র ৩১ বছর বয়সে অবসরে গেলেন লিভারপুলের সাবেক বেলজিয়ান তারকা


মাত্র ৩১ বছর বয়সে অবসরে গেলেন লিভারপুলের সাবেক বেলজিয়ান তারকা

ফুটবল ইতিহাসে কিছু খেলোয়াড় রয়েছেন, যাঁদের অবদান পরিসংখ্যান দিয়ে মাপার মতো নয়। ডিভোক ওরিগি ছিলেন সেই বিরল দলে একজন। বড় ম্যাচের নায়ক, অসম্ভবকে সম্ভব করে তোলার বিশেষ দক্ষতার অধিকারী এবং লিভারপুল সমর্থকদের হৃদয়ে বিশেষ একটি স্থান অধিকারী। অবশেষে, সেই অধ্যায়ের ইতি টানলেন বেলজিয়ামের এই প্রতিভাবান স্ট্রাইকার। মাত্র ৩১ বছর বয়সে তিনি পেশাদার ফুটবলে অবসরের ঘোষণা দিয়েছেন।

ওরিগির নাম উচ্চারিত হলেই সবার মনে আসে ২০১৯ সালের সেই চমৎকার রাতের স্মৃতি। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সেলোনার বিপক্ষে প্রথম লেগে লিভারপুল ৩-০ গোলে পিছিয়ে ছিল। কিন্তু অ্যানফিল্ডে ইতিহাস রচনা করে ৪-০ জয়ের সাথে দুটি গোল করেছিলেন ওরিগি। পরে টটেনহ্যামের বিপক্ষে ফাইনালেও তিনি গোল করে দলকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতিয়েছিলেন।

শুধু ইউরোপ নয়, মার্সিসাইড ডার্বিতেও তিনি এভারটনের জন্য একটি আতঙ্ক ছিলেন। লিভারপুলের জার্সিতে ১৭৫ ম্যাচে ৪১ গোল করার পর তিনি ২০২০ সালে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের অংশ হয়েছিলেন। ২০২২ সালে এসি মিলানে যোগ দেওয়ার পর তিনি ক্যারিয়ারের শেষ অধ্যায় ইতালিতে কাটিয়েছেন।

আরও পড়ুন: নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

অবসরের ঘোষণায় আবেগঘন বার্তায় ওরিগি বলেন, খেলোয়াড় হিসেবে নিজের স্বপ্ন পুরণ করতে পেরেছেন। সবচেয়ে বড় মঞ্চে খেলা এবং বড় ট্রফি জেতার লক্ষ্য অর্জনের জন্য ঈশ্বর, সমর্থক, কোচ ও সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রহস্যময়রুপে অভিনেতা বিজয় সেতুপতি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৩:০৩ পি.এম


রহস্যময়রুপে অভিনেতা বিজয় সেতুপতি

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি নতুন সিনেমা নিয়ে আসছেন, যেখানে রহস্য, আবেগ আর অ্যাকশনের মিশেল রয়েছে। সম্প্রতি তার আসন্ন সিনেমা 'স্লামডগ ৩৩ টেম্পল রোড'র অফিসিয়াল টিজার প্রকাশ পেয়েছে, যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

টিজারের শুরুতেই বিজয় সেতুপতির কণ্ঠে শোনা যায় একটি শক্তিশালী আবেগঘন সংলাপ। সিনেমাটিতে বিজয়কে একজন দৃষ্টিহীন ভিক্ষুকের চরিত্রে দেখা যাবে।

এছাড়া টিজারে উঠে এসেছে তার রহস্যময়, অন্ধকার ও বিধ্বংসী রূপ। টিজার দেখে অনেকেই মনে করছেন, এটি রহস্য, আবেগ ও জমজমাট অ্যাকশনে ভরপুর ব্যাপক বাণিজ্যিক সিনেমা হতে যাচ্ছে।

সিনেমাটিতে বিজয় সেতুপতির বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী সংযুক্তা। এর পাশাপাশি, গুরুত্বপূর্ণ চরিত্রে পুলিশ কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী টাবুকে। খলনায়কের চরিত্রে উপস্থিত রয়েছেন কন্নড় তারকা দুনিয়া বিজয়।

সর্বভারতীয় এই সিনেমাটি তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম ও হিন্দি, মোট পাঁচটি ভাষায় মুক্তি পাবে। চলতি মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্প এ পর্যন্ত কতবার বলেছেন যে ইরানের সাথে একটি চুক্তি আসন্ন?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৩:০৫ পি.এম


ট্রাম্প এ পর্যন্ত কতবার বলেছেন যে ইরানের সাথে একটি চুক্তি আসন্ন?

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করার পরে দুই মাসের বেশি সময় অতিক্রম হয়েছে। সেই সময় তিনি উল্লেখ করেছিলেন যে, উভয় পক্ষ একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে। তারপরেও বেশ কয়েকবার ট্রাম্প মন্তব্য করেছেন, তারা চুক্তির দিকে খুব নিকটে পৌঁছেছে।

ট্রাম্প ৭ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে বলেন, তারা ‘অনেকটা এগিয়ে গেছেন তবে চুক্তিটি চূড়ান্ত করার জন্য দুই সপ্তাহ সময় লাগবে।’

তিনি উপসংহার টানেন যে, এই দীর্ঘমেয়াদী সমস্যাটির সমাধানের কাছাকাছি আসার বিষয়টি সম্মানের।

যদিও সেই সময় কোন সমাধান হয়নি, তবুও ট্রাম্প পরবর্তী দুই মাস ধরে বারবার বলেছেন যে একটি চুক্তি প্রায় সম্পন্ন হয়ে গেছে।

যুদ্ধবিরতির পূর্বের সময়কালসহ তিনি অন্তত ৩৭ বার এ ধরনের মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে, জনসমক্ষে উপস্থিতিতে এবং গণমাধ্যমের ফোন আলাপে তিনি ততবারই প্রকাশ্যে বলেছেন যে একটি চুক্তি আসন্ন, অথবা দাবি করেছেন যে ইরান একটি চুক্তি করতে আগ্রহী।

এখন আবারও ট্রাম্প দাবি করছেন, ইরানের সাথে দ্রুত একটি চুক্তি হতে চলেছে। ৭ এপ্রিলের তুলনায় আজ এটি সত্যি হয়ে উঠতে পারে তার কোন ইঙ্গিত নেই। কিন্তু হল ট্রাম্প এ বিষয়ে বলেই যাচ্ছেন; হয় তিনি মতিভ্রমের শিকার, অথবা আর্থিক বাজারকে স্থিতিশীল করার প্রয়াস করছেন, অথবা ভাবছেন যে তিনি ইচ্ছাশক্তির মাধ্যমে এটাকে সত্যি করে তুলতে পারবেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তবে এটি পরিষ্কার যে, এই দাবির প্রতি বর্তমানে মানুষের গুরুত্ব দেওয়া উচিত নয়।

যুদ্ধ শুরু হওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে, ২৩ মার্চ ট্রাম্প চুক্তির বিষয়টি সামনে আনেন। ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানের বাইরে সাংবাদিকদের শান্তি আলোচনা সম্পর্কে বলেন। তিনি জানিয়েছিলেন, আমি বলব, মতৈক্যের প্রধান বিষয়—প্রায় সবগুলো বিষয়ের সম্বন্ধে যা উল্লেখ করেছেন। (বাস্তবিক অর্থে, ইরান আলোচনায় বসার কথা অস্বীকার করেছিল।)

পরের দিন তিনি এমন কথা বলতে শুরু করেন যা এখন একটি সাধারণ অভিব্যক্তিতে পরিণত হয়েছে: যে ইরান একটি চুক্তি করতে চাচ্ছে।

ট্রাম্প আরও বলেন, ‘আমার মনে হচ্ছে আমরা এটি শেষ করতে চলেছি। কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারবো না।’

২৫ মার্চে বিষয়টি এভাবে দাঁড়িয়ে যায় যে, ইরান খুবই মরিয়া হয়ে একটি চুক্তি করতে ইচ্ছুক। ২৬ মার্চ, মন্ত্রিসভার এক বৈঠকে ইরান চুক্তির জন্য কাকুতি-মিনতি করছিল, এমনটি বলা হয়।

(সেই চুক্তিটি করার জন্য এতটা উদগ্রিব থাকার পরেও, ইরান আরো আড়াই মাস ধরে প্রতিরোধ করে গেছে।)

এরপর ২৯ মার্চ, এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে এক আলাপচারিতায় ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি আগামী সপ্তাহের মধ্যে কোন চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা দেখেন কিনা, তিনি উত্তর দিয়েছিলেন: ‘হ্যাঁ, আমি ইরানের সঙ্গে একটি চুক্তি হতে দেখছি।’

এই পর্যায়ে ট্রাম্পের ভবিষ্যদ্বাণীগুলো আরও দৃঢ় হয়ে উঠতে শুরু করে। ৬ এপ্রিল তিনি বলেন, ‘একটি বাধার আগে তারা একটি চুক্তির খুব কাছে ছিলেন।’

এক সপ্তাহ পরে, ১৫ এপ্রিল, তিনি ফক্স বিজনেসকে বলেন, ‘আমার মনে হয় এটি প্রায় শেষ, আমি এটিকে প্রায় শেষ বলেই মনে করি।’

এভাবে ১৬ এপ্রিল এবং ১৭ এপ্রিল আলাদা অনুষ্ঠানে ট্রাম্প দাবি করেন যে, ইরানের সঙ্গে চুক্তিটি শিগগিরী সম্পন্ন হতে চলেছে।

২০ এপ্রিল ট্রুথ স্যোশাল পোস্টে ঘোষণা করেন, চুক্তি হবেই।

এভাবে মে মাসের শেষ পর্যন্ত ট্রাম্প আরও অসংখ্যবার দাবি করেছেন, ইরানের সঙ্গে একটি চুক্তির সম্ভাবনা নিয়ে। সর্বশেষ মঙ্গলবারের বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে, ট্রাম্প ২ থেকে ৩ দিনের মধ্যে একটি চুক্তির আশাবাদ ব্যক্ত করেছেন।

সূত্র: সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেবাননের টাইর ও আশপাশের এলাকা খালি করার আহ্বান ইসরাইলি সেনাবাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


লেবাননের টাইর ও আশপাশের এলাকা খালি করার আহ্বান ইসরাইলি সেনাবাহিনীর

দক্ষিণ লেবাননের শহর টাইর এবং এর আশেপাশের এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানিয়ে ইসরাইলি সেনাবাহিনী একটি বার্তা প্রকাশ করেছে।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ প্রকাশিত ওই বার্তায় এই আহ্বান জানানো হয়।

বার্তাটি প্রকাশ করেছেন ইসরাইলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিখাই আদরাই।

জেরুজালেম থেকে সংবাদ সংস্থা এএফপি এই খবরটি জানিয়েছে।

একটি জরুরি সতর্ক বার্তায়, ওই মুখপাত্র খ্রিস্টান মহল্লা, শিবির ও পার্শ্ববর্তী এলাকা সহ টায়ার শহরের বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে নিজেদের বাড়িঘর ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করেন এবং জানান যে, তাদের জাহরানি নদীর উত্তর দিকে চলে যেতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা আরও বেড়ে যাবে, আশা বাংলাদেশের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৩:০৮ পি.এম


প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা আরও বেড়ে যাবে, আশা বাংলাদেশের

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

মঙ্গলবার (৯ জুন) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে আইএসপিআর জানিয়েছে। এই সাক্ষাতে যুক্তরাষ্ট্রের তিন সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করে।

আইএসপিআর আরও জানায়, বৈঠকে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে তাদের মধ্যে সামরিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রতিরক্ষা উপদেষ্টা এ সময় বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, প্রতিরক্ষা খাতে এই সহযোগিতা আগামী দিনে আরও বেগবান হবে। এ সময় মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব এবং শান্তিরক্ষা মিশনে তাদের অবদানের ভূয়সী প্রশংসা করেন।

এই সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রতিরক্ষা বিষয়ক সহযোগিতা এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ভবিষ্যতে আরও সুদৃঢ় ও সম্প্রসারিত করুক বলেও আশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%