ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

লেবাননের টাইর ও আশপাশের এলাকা খালি করার আহ্বান ইসরাইলি সেনাবাহিনীর


লেবাননের টাইর ও আশপাশের এলাকা খালি করার আহ্বান ইসরাইলি সেনাবাহিনীর

দক্ষিণ লেবাননের শহর টাইর এবং এর আশেপাশের এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানিয়ে ইসরাইলি সেনাবাহিনী একটি বার্তা প্রকাশ করেছে।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ প্রকাশিত ওই বার্তায় এই আহ্বান জানানো হয়।

বার্তাটি প্রকাশ করেছেন ইসরাইলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিখাই আদরাই।

আরও পড়ুন: ভোলার সুপারি বাগান থেকে সেলিমের মরদেহ উদ্ধার

জেরুজালেম থেকে সংবাদ সংস্থা এএফপি এই খবরটি জানিয়েছে।

একটি জরুরি সতর্ক বার্তায়, ওই মুখপাত্র খ্রিস্টান মহল্লা, শিবির ও পার্শ্ববর্তী এলাকা সহ টায়ার শহরের বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে নিজেদের বাড়িঘর ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করেন এবং জানান যে, তাদের জাহরানি নদীর উত্তর দিকে চলে যেতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা আরও বেড়ে যাবে, আশা বাংলাদেশের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৩:০৮ পি.এম


প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা আরও বেড়ে যাবে, আশা বাংলাদেশের

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

মঙ্গলবার (৯ জুন) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে আইএসপিআর জানিয়েছে। এই সাক্ষাতে যুক্তরাষ্ট্রের তিন সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করে।

আইএসপিআর আরও জানায়, বৈঠকে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে তাদের মধ্যে সামরিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রতিরক্ষা উপদেষ্টা এ সময় বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, প্রতিরক্ষা খাতে এই সহযোগিতা আগামী দিনে আরও বেগবান হবে। এ সময় মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব এবং শান্তিরক্ষা মিশনে তাদের অবদানের ভূয়সী প্রশংসা করেন।

এই সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রতিরক্ষা বিষয়ক সহযোগিতা এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ভবিষ্যতে আরও সুদৃঢ় ও সম্প্রসারিত করুক বলেও আশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তান ও লেবাননের সেনাপ্রধানের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


পাকিস্তান ও লেবাননের সেনাপ্রধানের বৈঠক

পাকিস্তান ও লেবাননের সামরিক বাহিনীর প্রধানরা মঙ্গলবার পাকিস্তানে এক বৈঠকে মিলিত হয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন। যখন মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বন্ধের জন্য শান্তি আলোচনা ধীরগতিতে চলছে, তখন এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বর্তমানে পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করছে, যাতে মাসব্যাপী চলা সংঘাত শেষ করা যায়। ইরান বলছে, কোনো চুক্তিতে অবশ্যই লেবাননের বিষয়ও অন্তর্ভুক্ত থাকতে হবে, কারণ সেখানে ইসরায়েল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ চলছে।

লেবাননের সেনাপ্রধান রদোলফ হায়কাল শনিবার পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করতে দেশটিতে যান। লেবাননভিত্তিক একটি সূত্র জানায়, এই সফরটি বৃহত্তর শান্তি আলোচনার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা জানিয়েছে, দুই সেনা প্রধান পারস্পরিক স্বার্থ, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, প্রতিরক্ষা সহযোগিতা এবং সামরিক সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। মুনির লেবাননের সেনাবাহিনীর সাথে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দেন। বৈঠকের পূর্বে হায়কালকে রাওয়ালপিন্ডিতে গার্ড অব অনার প্রদান করা হয়।

লেবাননে সংঘাত সাম্প্রতিক শান্তি আলোচনার অন্যতম প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এই সফরের সময়ও সেখানে সংঘর্ষ সমান তালে চলতে থাকে। যদিও ইরান ও ইসরায়েল সোমবার জানিয়েছে, তারা সাময়িকভাবে লড়াই থামিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শান্তি আলোচনা এখন ‘শেষ পর্যায়ে’ রয়েছে।

লেবানন এই যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ে যখন হিজবুল্লাহ ২ মার্চ ইসরায়েলের দিকে রকেট হামলা চালায়। এর জবাবে ইসরায়েল ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান চালায়, যাতে প্রায় তিন হাজার ৬০০ জন নিহত হয়।

যদিও একটি যুদ্ধবিরতি থাকলেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ পুরোপুরি বন্ধ হয়নি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রায় চূঁর্ত্তি পর্যায়ে পৌঁছেছিল, কিন্তু এর মধ্যে নতুন করে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের সূচনা ঘটে। এপ্রিলের ১৭ তারিখের যুদ্ধবিরতির পরও ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের ভেতরে একটি ‘ইয়েলো লাইন’ নির্ধারণ করে। সেখানে তাদের স্থল বাহিনী হিজবুল্লাহর সাথে লড়াই করছে এবং দুই পক্ষই একে অপরের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়াবা ও বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


ইয়াবা ও বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোপালগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৬৫০ পিস ইয়াবা ও বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

সোমবার (৮ জুন) সন্ধ্যায় সদর উপজেলার মান্দারতলা ইসলামাবাদ গ্রামে অভিযান চালিয়ে এই দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে মানিক মিয়া মোল্লারহাট উপজেলার শের আলী মোল্লার ছেলে এবং সজিব খান সদর উপজেলার মান্দারতলা এলাকার গোলাম মোস্তফা খানের ছেলে।

পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মাদক সম্রাট হিসেবে পরিচিত হাফিজুর রহমান বাধনের বাড়িতে অভিযান চালায়। এই অভিযান চলাকালে তার দুই সহযোগী মানিক মিয়া ও সজিব খানকে ইয়াবা ও বিদেশি মদসহ আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান জানান, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে হাফিজুর রহমান বাধনের কাছ থেকে কম দামে ইয়াবা ও মদ কিনে বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রি করে আসছিলেন।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক হাফিজুর রহমান বাধনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্প এ পর্যন্ত কতবার দাবি করেছেন যে ইরানের সাথে একটি চুক্তি আসন্ন?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


ট্রাম্প এ পর্যন্ত কতবার দাবি করেছেন যে ইরানের সাথে একটি চুক্তি আসন্ন?

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টার উদ্বোধন করেছেন।

আজ সকাল সাড়ে দশটায় আনুষ্ঠানিকভাবে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার’ উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন-বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ ও সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ূব ইসলাম, চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, চবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মুহাম্মদ শামীম উদ্দিন খান, চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, বাংলাদেশে নিযুক্ত চীন দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি সাওপিং, সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির ডেপুটি ডিরেক্টর অধ্যাপক ড. ফু বিন এবং সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোসলেম উদ্দিনসহ আরও অনেকে।

‘চীন-বাংলাদেশ ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন ফর মেরিন রিমোট সেন্সিং’ তথা ‘স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার’- সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু গবেষণা, মৎস্যসম্পদ উন্নয়ন এবং দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধন শেষে পার্বত্য প্রতিমন্ত্রী বলেন, ‘যে উদ্দেশ্যে এই ডাটা সেন্টার স্থাপিত হয়েছে, সেটা আমরা সফল করব, ইনশাআল্লাহ। যে কোন ধরণের সীমাবদ্ধতাকে সমাধান করে সেটাকে আমরা আমাদের সক্ষমতায় পরিণত করবো।’

ডাটা সেন্টারের উপকারিতা সম্পর্কে তিনি বলেন, এই ডাটা সেন্টারের মাধ্যমে আমরা একটি নতুন টেকনোলজির সঙ্গে পরিচিত হয়েছি। এর মাধ্যমে আমাদের কাছে তথ্য-উপাত্ত সংগ্রহের একটি সুযোগ এসেছে।

তিনি আরও জানান, জলে-স্থলে সব জায়গায়ই এটি কাজে লাগবে। বিশেষ করে যারা আমাদের নাবিক, জেলে, শিপিং-ফিশিংয়ের সঙ্গে জড়িত, তাদের জন্য এই তথ্য-উপাত্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ডাটা সেন্টারের কাজ সঠিকভাবে পরিচালনা করার জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও হাইস্পিড ইন্টারনেটের আশ্বাস দিয়ে তিনি বলেন, জনগণের কল্যাণের জন্য দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টারটিকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে আমরা প্রযুক্তিগত উন্নয়নের দিকে আরও একধাপ এগিয়ে যাবো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%