ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ে শহিদুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড


মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ে শহিদুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুরের মুজিবনগরে স্ত্রী তাহমিনা খাতুনকে হত্যার অপরাধে শহিদুল ইসলাম নামক একজন ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। একই সঙ্গে, তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে, এবং জরিমানা না দিলে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। তবে মামলার অপর আসামি আনোয়ারা খাতুনকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম কবির এই রায় ঘোষণা করেন। পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইদুর রাজ্জাক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম মুজিবনগর উপজেলার রশিকপুর রিফিউজি পাড়ার দরুদ আলীর পুত্র।

মামলার বিবরণে জানা যায়, শহিদুল ইসলাম তার পূর্ববর্তী চারটি বিয়ের তথ্য গোপন করে প্রায় ২৪ বছর আগে মেহেরপুরের সাহেবপুর গ্রামের তাহমিনা খাতুনকে বিয়ে করেন। বিয়ের সময় তিনি নগদ দুই লাখ টাকা এবং একটি গরু যৌতুক হিসেবে গ্রহণ করেন। তাদের দাম্পত্য জীবনে তিনটি কন্যাসন্তান জন্মগ্রহণ করে।

আরও পড়ুন: তারাকান্দায় বিকাশ প্রতারণায় ৭ লাখ ৮৩ হাজার টাকা উদ্ধার, ২ গ্রেপ্তার

পরবর্তীতে, শহিদুল পরকীয়ার সূত্র ধরে আনোয়ারা খাতুন নামে অন্য একটি নারীকে বিয়ে করেন। অভিযোগ রয়েছে, অন্য স্ত্রীদের প্ররোচনায় তাহমিনাকে তালাক দিয়ে মারধর করে বাড়ি থেকে বের করে দেন তিনি। পরে বিষয়টি মীমাংসার কথা বলে ২০১৮ সালের ১২ মার্চ তাহমিনাকে নিজের বাড়িতে নিয়ে আসেন। এর তিন দিন পর, ১৫ মার্চ, তাহমিনার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। নির্যাতন সহ্য করতে না পেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধরে এনে আনোয়ারা খাতুনের সহযোগিতায় শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করা হয়।

এ ঘটনায় তাহমিনার ভাই আলামিন বাদী হয়ে মুজিবনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। প্রথমে মামলাটি তদন্ত করেন পুলিশের উপপরিদর্শক সুব্রত কুমার পাল। পরে, মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হলে উপপরিদর্শক আনোয়ার জাহিদ তদন্তের দায়িত্ব গ্রহণ করেন। ময়নাতদন্ত প্রতিবেদনসহ তদন্ত শেষে ২০১৯ সালের ২ নভেম্বর শহিদুল ইসলাম ও আনোয়ারা খাতুনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আওয়ামী লীগ নেতাকর্মীদের আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৯ পি.এম


গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আওয়ামী লীগ নেতাকর্মীদের আগুন

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) এস এম জিলানীর আবাসে আগুন লাগিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে এমপি জিলানীর বাড়িতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বিস্তারিত আসছে..

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙামাটিতে এনডিএমের নতুন কমিটি, আহ্বায়ক নির্মল বড়ুয়া সদস্যসচিব জুঁই

আন্তর্জাতিক ডেস্ক

‎মোঃ সোহেল রানা, রাঙামাটি প্রতিনিধি

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৯ পি.এম


রাঙামাটিতে এনডিএমের নতুন কমিটি, আহ্বায়ক নির্মল বড়ুয়া সদস্যসচিব জুঁই

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) রাঙামাটি পার্বত্য জেলা শাখার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে নির্মল বড়ুয়া মিলনকে আহ্বায়ক এবং জুঁই চাকমাকে সদস্যসচিব করা হয়েছে।
‎
‎রোববার (১৫ নভেম্বর) এনডিএমের ভারপ্রাপ্ত মহাসচিব ব্যারিস্টার শাহিদুল আজম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
‎
‎দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশি জাতীয়তাবাদ, ধর্মীয় মূল্যবোধ, স্বাধীনতার চেতনা ও জবাবদিহিমূলক গণতন্ত্রের মূলনীতিকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।
‎
‎সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টায় ঢাকার বনানীতে এনডিএমের দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে নবগঠিত কমিটির অনুমোদনপত্র জেলা নেতৃবৃন্দের হাতে তুলে দেওয়া হয়। দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি এ কমিটি জেলা নেতাদের হাতে তুলে দেন।
‎
‎৩১ সদস্যের কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে চাইসুই উ মারমা বাবলু ও চন্দ্রিকা চাকমাকে। সদস্যসচিব জুঁই চাকমা ছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ বোরহান উদ্দিন, ইকো চাকমা, মো. আবুল হাশেম, মো. হেলাল উদ্দিন, অরুনজিতা চাকমা, সুজন চাকমা, মহি উদ্দিন, ইঞ্জিনিয়ার সনেট চৌধুরী, মমতা চাকমা, নিজাম উদ্দিন, শাকিবুল ইসলাম, আকাশ মারমা, নিপণ কান্তি বড়ুয়া জিকু, পাইসা উ মারমা, চম্পা চাকমা, মো. রুবেল, যুদ্ধমনি চাকমা, জয়মনি বড়ুয়া, নিখিল চাকমা, প্রণব চাকমা, বাবুল চাকমা, মো. রেজাউল করিম, লিটন বড়ুয়া, রুপালী চাকমা, মো. সাইমুন ইসলাম, রাখি ত্রিপুরা ও নার্গিস আক্তার।
‎
‎অনুষ্ঠানে এনডিএমের ভাইস চেয়ারম্যান মো. ফারুক উজ জামান চৌধুরী, মহাসচিব ব্যারিস্টার শাহিদুল আজম, সিনিয়র যুগ্ম মহাসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক শাকিব আহমেদ ও সহদপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
‎
‎এ ছাড়া নবগঠিত কমিটির আহ্বায়ক নির্মল বড়ুয়া মিলন, সদস্যসচিব জুঁই চাকমা, সদস্য মোহাম্মদ বোরহান উদ্দিন ও নিপণ কান্তি বড়ুয়া জিকুসহ দলটির নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%