১০:১০ এম
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটলে গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। সিয়াটল ফায়ার সার্ভিসের বরাতে সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এ খবর প্রকাশিত হয়েছে।
স্থানীয় সময় রোববার (২৬ জুলাই) সিয়াটল পুলিশ গুলির ঘটনার বিষয়ে তথ্য জানায়। সেখানে বেশ কয়েকজন বন্দুকধারী থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দ্য সিয়াটল সেন্টারে খাবারের উৎসবের আয়োজন করা হয়েছিল। সপ্তাহের শেষে আয়োজিত এই উৎসবের নাম দেয় বাইট অব সিয়াটল। এই উৎসবে শত শত খাবার বিক্রেতা অংশ নিয়েছিল। সেখানে গানবাজনার আয়োজনও ছিল।
আরও পড়ুন: নরসিংদীতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল ও বিড়ি জব্দ, দুই জন আটক
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলেই দুই ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়েছে। আহতদের মধ্যে দুই বছর বয়সী একটি শিশু রয়েছে। তাকে হাসপাতালে স্থিতিশীল অবস্থায় নেয়া হয়েছে। এছাড়া, ৫৬ বছর বয়সী এক নারীর অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আরেকজন আহত ব্যক্তি সামান্য আঘাতপ্রাপ্ত হওয়ায় তিনি হাসপাতাল না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে আহতদের আঘাতের ধরন সম্পর্কে ফায়ার সার্ভিস বিভাগ কোনো বিস্তারিত তথ্য জানায়নি।
সিয়াটল পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে লিখেছে, ‘সিয়াটল সেন্টারে গুলির ঘটনা ঘটেছে।’ হামলাকারীদের আটক করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানায়নি।
আরও পড়ুন: ‘পরাজিত ব্যক্তি’ বলায় ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ত্যাগ ট্রাম্প
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন