ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

চাঁপাইনবাবগঞ্জে আমের ক্যারেটে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ, ডিএনসির অভিযানে গ্রেপ্তার ১


চাঁপাইনবাবগঞ্জে আমের ক্যারেটে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ, ডিএনসির অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জ থেকেকুমিল্লাগামী কুরিয়ার পার্সেলে আমের ক্যারেটে লুকিয়ে মাদক পাচারের সময় ১০০ বোতল এসকাফসহ (Eskuf) এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩টা থেকে ৩টা ৪০ মিনিট পর্যন্ত শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ আসমাউল হক ওরফে জুয়েল (২০)। তিনি শিবগঞ্জ উপজেলার হাউসনগর এলাকার মোঃ শফিকুল ইসলামের ছেলে।

আরও পড়ুন: পূর্বধলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কানসাট বাজারস্থ শাপলা সিনেমা হলের সামনে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিসে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কুমিল্লা পাঠানোর উদ্দেশ্যে বুকিং করা আমের ক্যারেটের ভেতর কৌশলে লুকিয়ে রাখা ১০০ বোতল এসকাফ উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত আসমাউল হককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

অভিযান শেষে উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, সরকারের "জিরো টলারেন্স" নীতি বাস্তবায়নে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে তিনি সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন: চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৬৪ বছর বয়সী মোটরসাইকেল চালক নিহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইজিবাইকের ধাক্কায় চা দোকানির মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

১১:১৫ পি.এম


ইজিবাইকের ধাক্কায় চা দোকানির মর্মান্তিক মৃত্যু

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত পৌনে ৮টার দিকে ঈশ্বরদী-কুষ্টিয়া (আইকে রোড) সড়কের আলহাজ মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘто ঘটে।

নিহত ইকবাল মল্লিক মুলাডুলি ইউনিয়নের আড়পাড়া এলাকার মৃত রহিম উদ্দিন মল্লিকের ছেলে। স্থানীয়রা জানান, ঈশ্বরদী শহরের আলহাজ মোড় এলাকায় ইকবালের একটি চায়ের দোকান রয়েছে। ঘটনার সময় তিনি সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন, রিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি রিকশাকে থামার সংকেত দিলেও সেটি থেমে না যাওয়ায় চলে যায়। পরে ওই রিকশার পেছন থেকে আসা একটি ইজিবাইক এসে তাকে ধাক্কা দেয়।

এতে ইকবাল সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানিয়েছেন, ওই ব্যক্তি রিকশার জন্য সড়কে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি ইজিবাইক এসে তাকে ধাক্কা দিলে ইকবাল গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরও জানান, খবর পেয়ে আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে বাংলাদেশ-ইইউর আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

১১:১৬ পি.এম


দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে বাংলাদেশ-ইইউর আলোচনা

আজ বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আলোচনা করেছে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন উপায় নিয়ে। বৈঠককালে বাণিজ্য সম্প্রসারণ এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক উচ্চ প্রতিনিধি এবং ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা কালাসের সঙ্গে এই বৈঠক সম্পন্ন করেন।

বৈঠকে উভয় পক্ষ আলোচনা করেন বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও গভীর করা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধির উপায় নিয়ে।

তারা জাতিসংঘের সংস্কার সম্পর্কেও আলোচনা করেন এবং সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপক্ষীয় সহযোগিতা বজায় রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।

এছাড়া, বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক সহায়তা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপরও উভয় পক্ষ গুরুত্ব্ আরোপ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেডি ভ্যান্সের ভ্রমণ তথ্য ফাঁসের অভিযোগে সিক্রেট এজেন্ট বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

১১:২৯ পি.এম


জেডি ভ্যান্সের ভ্রমণ তথ্য ফাঁসের অভিযোগে সিক্রেট এজেন্ট বরখাস্ত

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ভ্রমণসংক্রান্ত তথ্য ফাঁস করার অভিযোগে তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত একজন সিক্রেট সার্ভিস এজেন্টকে বরখাস্ত করা হয়েছে। এই পরিস্থিতিতে এজেন্সির অভ্যন্তরীণ বিষয়ক শাখা এই বিষয়ে একটি তদন্ত শুরু করেছে।

তবে, ওই এজেন্ট প্রশাসনিক শাস্তির মুখোমুখি হবেন কিনা কিংবা ফৌজদারি অপরাধের অভিযোগের সম্মুখীন হবেন, তা এখনও স্পষ্ট নয়।

সিএনএন জানায়, অভিযুক্ত সিক্রেট এজেন্ট কর্মী একটি গণমাধ্যমে জানিয়েছেন যে, ভ্যান্সের শেষ মুহূর্তে ব্যক্তিগত ভ্রমণের অনুরোধে এজেন্টরা বিরক্ত হয়েছে।

প্রতিবেদনে জানা গেছে, একটি নির্দিষ্ট ঘটনা এজেন্টদের বিশেষভাবে ক্ষুব্ধ করেছিল। ঘটনাটি ছিল ভ্যান্স এবং তার ছোট ছেলেকে গলফ খেলার জন্য ‘মেরিন টু’ হেলিকপ্টারে করে ওয়াশিংটনের বাইরে নিয়ে যাওয়ার অনুরোধ করা।

যদিও খারাপ আবহাওয়ার কারণে সেই ট্রিপটি শেষ পর্যন্ত হয়নি, তবে এই ধরনের প্রস্তাবের কথা শুনেই অনেক এজেন্ট হতবাক হয়ে গিয়েছিলেন। তাদের একজন বার্তা পাঠিয়েছেন, ‘এটা হাস্যকর। আগে মাইক (পেন্স) বা কমলা (হ্যারিস) কখনো এ ধরনের অনুরোধ করেননি।’

আরেকজন লিখেছিলেন, ‘তারা সবকিছু বদলে ফেলেন। পূর্ব নির্ধারিত শিডিউল মানেন না। যাতে খরচ বেড়ে যায়।’

প্রতিবেদনে আরো দাবি করা হয়েছে যে, জেডি ভ্যান্স এবং সেকেন্ড লেডি ঊষা ভ্যান্স সম্প্রতি একটি বাড়ি খোঁজার জন্য ভার্জিনিয়ার মিডলবার্গে একাধিকবার হেলিকপ্টারে ভ্রমণ করেছেন।

মেরিন টু হলো যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের জন্য নির্ধারিত বিশেষ হেলিকপ্টার। প্রতিবেদনের অনুযায়ী, এই ধরনের ভ্রমণের জন্য ‘মেরিন টু’ ব্যবহার করতে হোয়াইট হাউস মিলিটারি অফিসের অনুমোদনের প্রয়োজন হতো। ২০২২ সালের পেন্টাগন বাজেট অনুসারে, এই হেলিকপ্টারটি পরিচালনা করতে ঘণ্টায় ১৬ হাজার ডলার থেকে ২৪ হাজার ৬০০ ডলার খরচ হয়।

তবে, ‘দ্য ইন্ডিপেনডেন্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের একজন মুখপাত্র অনিয়মের যেকোনো ইঙ্গিত প্রত্যাখ্যান করেছেন এবং তাঁর পরিবারকে রক্ষা করার দায়িত্বে থাকা এজেন্টদের প্রশংসা করে বলেছেন, ‘ভ্যান্স পরিবার ইউএস সিক্রেট সার্ভিসের সেই সমস্ত নারী ও পুরুষদের প্রতি কৃতজ্ঞ যারা দক্ষতার সঙ্গে আমাদের দেশের সেবা করছেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাঁজরের হাড়ে চিড় নিয়েও শ্বাসকষ্টের মধ্যে বিশ্বকাপে খেলেছেন পারেদেস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

১১:৩২ পি.এম


পাঁজরের হাড়ে চিড় নিয়েও শ্বাসকষ্টের মধ্যে বিশ্বকাপে খেলেছেন পারেদেস

বিশ্বকাপ ফাইনালের পর নানান বিতর্কে আলোচনায় থাকা আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে নিয়ে এবার সামনে এসেছে নতুন তথ্য।

জানা গেছে, পাঁজরের হাড়ে চিড় এবং শ্বাসকষ্ট নিয়েই তিনি বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচগুলো খেলেছেন।

ইএসপিএনের আর্জেন্টাইন ক্রীড়া সাংবাদিক মার্তিন আরেভালো প্রথম এ তথ্য প্রকাশ করেন। পরে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমও বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদন অনুযায়ী, শেষ ষোলো থেকে ফাইনাল পর্যন্ত পারেদেস গুরুতর চোট নিয়েই মাঠে নামেন। পাঁজরের হাড়ে চিড় থাকার পাশাপাশি মাঝে মাঝে তার শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। তবে প্রতিপক্ষ যাতে তার শারীরিক দুর্বলতার সুযোগ নিতে না পারে, সে কারণে পুরো টুর্নামেন্টজুড়ে বিষয়টি গোপন রাখা হয়েছিল।

চোট সত্ত্বেও আর্জেন্টিনার মাঝমাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পারেদেস। বিশ্বকাপের শুরুতে তিনি নিয়মিত একাদশে না থাকলেও, দলকে ভারসাম্য দিতে কোচ লিওনেল স্কালোনি তাকে শুরুর একাদশে জায়গা দেন। সুযোগ পেয়ে নিজের পারফরম্যান্স দিয়ে কোচের আস্থার প্রতিদানও দেন তিনি।

বিশ্বকাপে পারেদেস ৮ ম্যাচে মোট ৪৭৫ মিনিট খেলেছেন। এ সময়ে তার ৫০৯টি পাসের মধ্যে ৪৭৭টি সফল ছিল, যা প্রায় ৯৩ শতাংশ সাফল্যের হার। এছাড়া তিনি চারটি গোলের সুযোগ তৈরি করেন। রক্ষণে ৯টি ট্যাকলের মধ্যে ৮টিতে সফল হওয়ার পাশাপাশি ৮টি ইন্টারসেপশন এবং ১৩টি ক্লিয়ারেন্স করেন।

চোটের কারণে শ্বাসকষ্ট থাকলেও তার পারফরম্যান্সে এর দৃশ্যমান কোনো প্রভাব পড়েনি।

চিকিৎসাবিজ্ঞানের তথ্য অনুযায়ী, পাঁজরের হাড়ে চিড় পুরোপুরি সেরে উঠতে সাধারণত ৩ থেকে ৬ সপ্তাহ সময় লাগে। এ ধরনের চোটে প্লাস্টার করা যায় না; ব্যথা ও প্রদাহ নিয়ন্ত্রণে রেখে স্বাভাবিকভাবে হাড় জোড়া লাগার অপেক্ষা করতে হয়।

এ কারণে বিশ্বকাপ শেষে নিজের ক্লাব বোকা জুনিয়র্সের হয়ে পারেদেসকে কয়েকটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%