০৬:৫৫ পি.এম
চলমান যুদ্ধে ইরানের অর্থনীতি ও সামরিক সক্ষমতা একটি বড় ধরনের ক্ষতির মুখোমুখি হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন যে, দেশটি বর্তমানে ‘গভীর সংকটে’ রয়েছে।
সংবাদ মাধ্যম আলজাজিরা জানায়, ফিলিপিন্সে অনুষ্ঠিত আসিয়ান (আসিয়ান) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে রুবিও এ মন্তব্য করেছেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে।
ইরান তাদের সামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে বলে উল্লেখ করে রুবিও দাবি করেন, ‘গত ২০ বছর ধরে তারা দেশের উন্নয়নে অর্থ ব্যয় না করে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা দেওয়া এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা গড়ে তুলতে তাদের অর্থ ব্যয় করেছে। এর ফলে দেশটির অর্থনীতি ও সামরিক বাহিনী এখন বড় বিপদে পড়েছে।’
আরও পড়ুন: নির্বাচন কমিশনের সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে হওয়া উচিত: এস ওয়াই কুরেশি
প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে। উভয় পক্ষই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে।
এ অবস্থায় চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সেনাদের হতাহতের সংখ্যা বাড়ছে। এক প্রশ্নের জবাবে রুবিও বলেন, ‘যুদ্ধক্ষেত্রে থাকলে সব সময়ই ঝুঁকি থাকে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন