১১:২৩ পি.এম
কুমিল্লা নগরীতে ফুটপাত দখল করে অবৈধ দোকান বসানোর মাধ্যমে ভাড়া দেওয়ার অভিযোগে আটটি ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)।
নগরীর যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত রাখা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার লক্ষ্যে চলমান অভিযানের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সিটি কর্পোশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন। তিনি উল্লেখ করেন, গত কয়েকদিন ধরে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট কমানো এবং ফুটপাত দখলমুক্ত রাখতে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে।
আরও পড়ুন: শেরপুরে স্কুল পরিদর্শনে ডিসি এক বিদ্যালয়ে নিজে গিয়ে দেখতে পান শিক্ষার্থী উপস্থিতি মাত্র ২০ শতাংশ,
তিনি আরও জানান, ব্যবসায়ীদের সচেতন করতে মাইকিং, লিখিত নোটিশ ও গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে একাধিকবার সতর্ক করা হয়েছে।
তিনি বলেন, বারবার সতর্ক করার পরও কিছু ব্যবসা প্রতিষ্ঠান দোকানের সামনের ফুটপাত দখল করে অবৈধ হকার ও অস্থায়ী দোকান বসিয়ে ভাড়া দিয়ে আসছিল।
তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর রানীরবাজার এলাকার আটটি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
স্থগিত হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সারা ব্রয়লার হাউস, আরব সুইট অ্যান্ড বেকারি, ট্রাই বেকারি, কাজী ফজলুল হক স্টোর, জেলিকা বেকারি, আল বারাকা হোটেল, মেসার্স হাজী অ্যান্ড সন্স এবং আবেদন স্টোর।
আরও পড়ুন: সৌরবিদ্যুৎ স্থাপন করলে মার্কেট বন্ধ রাখার বাধ্যবাধকতা থাকবে না: চিটাগাং চেম্বার সভাপতি
সোমবার (৬ জুলাই) কুমিল্লা সিটি কর্পোরেশনের উপপ্রধান রাজস্ব কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক স্মারকে জানানো হয়েছে, একাধিকবার নোটিশ প্রদান, মাইকিং, পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ, উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পরেও কিছু ব্যবসা প্রতিষ্ঠান দোকানের সামনে অবৈধ হকার ও ভ্যানগাড়ি বসানোর কাজে সহযোগিতা করে আসছিল।
ঠিকই, তদন্তে এসব অভিযোগের সত্যতা পাওয়ার পর তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কুমিল্লা সিটি কর্পোরেশন জানায়, প্রচলিত আইন লঙ্ঘন করে নগরীতে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি করায় সংশ্লিষ্ট আটটি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স স্থগিত করা হয়েছে।
ভবিষ্যতেও যদি এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকে তবে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: রামগড়ে ক্লাস চলাকালে বজ্রপাতে ১৮ জন আহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন