০৯:১৪ পি.এম
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিন দিনব্যাপী ‘জাতীয় ফল মেলা’ উদযাপন করা হচ্ছে। এর উদ্দেশ্য হলো দেশি ফলের পরিচিতি বৃদ্ধি করা, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আধুনিক ফল চাষে উদ্বুদ্ধ করা।
আজ রোববার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক এবং পৌরসভার প্রশাসক রুবেল আহমদ।
এছাড়া মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান এবং মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকসি ইকবাল আহমদ।
আরও পড়ুন: পূর্বধলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
মেলাটিতে আম, কাঁঠাল, লিচু, আনারস, কামরাঙ্গা, কলা ও জামসহ নানা ধরনের দেশীয়, মৌসুমি ও অপ্রচলিত ফল প্রদর্শন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে কৃষকদের মধ্যে উন্নত জাতের ফলের চারা বিতরণ করা হয় এবং লাভজনক বাণিজ্যিক ফল চাষের বৈজ্ঞানিক দিকনির্দেশনা প্রদান করা হয়।
জেলার বিভিন্ন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিয়মিতভাবে ফল মেলার পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার আয়োজন করে থাকে।
আরও পড়ুন: চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৬৪ বছর বয়সী মোটরসাইকেল চালক নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন