ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

‘আইনের ঊর্ধ্বে কেউ নয়’ ইশরাকের বিষয়ে : আইনমন্ত্রী


‘আইনের ঊর্ধ্বে কেউ নয়’ ইশরাকের বিষয়ে : আইনমন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী মন্তব্য করেন, "কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কাজ করে থাকে, তবে সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়।"

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঝিনাইদহে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ ও শিক্ষক প্রশিক্ষণে আধুনিক সুযোগ-সুবিধা সৃষ্টির লক্ষ্যে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই)-এর নবনির্মিত একাডেমিক-কাম-প্রশাসনিক ভবনের শুভ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী (পিইডিপি-৪)-এর আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), ঝিনাইদহ কর্তৃক বাস্তবায়িত এই বহুতল ভবনটিতে আধুনিক ক্লাসরুম, কনফারেন্স রুম, ল্যাবরেটরি, লাইব্রেরি এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। এটি ঝিনাইদহ ও পার্শ্ববর্তী অঞ্চলের প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ পরিবেশকে আরও মানসম্মত করে তুলবে।

আরও পড়ুন: বিশ্বনেতারা তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, "একটি উন্নত জাতি গঠনে যোগ্য ও দক্ষ শিক্ষকের বিকল্প নেই। এই আধুনিক সুবিধাসম্বলিত ভবনটি শিক্ষক প্রশিক্ষণের মানোন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" তিনি আরও বলেন, এখান থেকে প্রশিক্ষণ নিয়ে শিক্ষকরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরও যোগ্য ও দক্ষ করে গড়ে তুলবেন।

পরে স্থানীয় রাজনীতি, সার বণ্টন ও সার্বিক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী। বিরোধী দলের সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, "বিরোধী দলের কাজই হচ্ছে সবকিছুর বিরোধিতা করা। সরকার যাই করতে যাক না কেন, বিরোধিতা করাই তাদের প্রধান কাজ।"

সার বিতরণ ও ডিলার নিয়োগ প্রসঙ্গে তিনি আশ্বস্ত করে বলেন, সার ডিলার নিয়োগের ক্ষেত্রে যে বরাদ্দ দেওয়া হয়েছে, তারা তাদের ন্যায্য পাওনা পাবেন। তিনি উল্লেখ করেন, নিয়োগের সম্পূর্ণ প্রক্রিয়াটি আইনি নিয়ম মেনে পরিচালিত হচ্ছে এবং অত্যন্ত স্বচ্ছতার সাথে পুরো কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী স্পষ্ট করেন যে, স্থানীয় সরকার নির্বাচনে আইনগত কোনো বাধা নেই। তিনি বলেন, "আগে যেভাবে এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতেন, এখন পর্যন্ত সেই ভাবেই তারা অংশ নিতে পারবেন।" সরকার একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানে আশাবাদী।

আরও পড়ুন: দুর্নীতি ও ব্যাপক অনিয়মের অভিযোগে সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব বরখাস্ত

এ বিষয়ে দেশবাসীকে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি। অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী নবনির্মিত ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং আধুনিক সুযোগ-সুবিধা ঘুরে দেখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর উদ্দেশে ইশরাক হোসেনের পদত্যাগের বার্তা ও মাদকবিরোধী অভিযানের গুরুত্ব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৬ পি.এম


প্রধানমন্ত্রীর উদ্দেশে ইশরাক হোসেনের পদত্যাগের বার্তা ও মাদকবিরোধী অভিযানের গুরুত্ব

মাদকবিরোধী অভিযানকে কেন্দ্র করে দলের ভাবমূর্তি রক্ষা এবং সরকারের কর্মকাণ্ডের গতি যেন ব্যাহত না হয়, এই উদ্দেশ্যে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে বার্তা প্রদান করেছেন বিএনপি নেতা ও সংসদ সদস্য ইশরাক হোসেন। সংবাদ সম্মেলনে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, তার এই অভিযান চাঁদাবাজি বা জমি দখলের জন্য নয়; বরং যুবসমাজকে ধ্বংসকারী মাদকের মূল হোতাদের বিরুদ্ধে এই যুদ্ধ চলছে।

এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি জমি দখল করতে যাইনি, চাঁদা উঠাতেও যাইনি; গিয়েছি মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে। কিন্তু মূল সমস্যা চিহ্নিত না করে পুরো ঘটনাকে মিডিয়ার মাধ্যমে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে নিজের অবস্থান পরিষ্কার করে ইশরাক হোসেন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেশের জন্য যে কাজগুলি করে চলেছেন, সেখানে আমার কোনো কর্মকাণ্ডের কারণে যাতে সরকারের সাফল্য ঢাকা না পড়ে বা ম্লান না হয়ে যায়, এবং আমার দল যাতে কোনোভাবে বিব্রত না হয়—সেজন্য আমি পদত্যাগ করতে চাই।’

তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, পদত্যাগ করলেও মাদকের বিরুদ্ধে তার লড়াই থামবে না। তিনি বলেন, ‘আমার এই মাদকবিরোধী অভিযান কেবল শুরু হলো, এটি চলমান থাকবে। রাস্তায় থাকা খুচরা বিক্রেতা নয়, বরং মাদকের মূল সাপ্লায়ারদের যতক্ষণ পর্যন্ত আইনের আওতায় এনে চিহ্নিত করা না যাবে, ততক্ষণ এই অভিযান অব্যাহত থাকবে।’

গণমাধ্যমের ভূমিকা নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, মাদকের মতো সংবেদনশীল বিষয়ের মূল অপরাধীদের চিহ্নিত করতে সহযোগিতার বদলে তার অভিযানকে নেতিবাচকভাবে প্রচার করা হয়েছে। তবে সব অপপ্রচারের মুখেও সমাজের সুরক্ষায় মাদকের বিরুদ্ধে তিনি অনড় থাকবেন বলে জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হারামাইনের নিরাপত্তায় আপসের কোনো সুযোগ নেই: পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৬ পি.এম


হারামাইনের নিরাপত্তায় আপসের কোনো সুযোগ নেই: পাকিস্তান

পাকিস্তান সৌদি আরবের প্রতিরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করছে এবং ভবিষ্যতে এ সহায়তা অব্যাহত থাকবে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এ কথা জানিয়েছেন।

রোববার ইন্ডিপেনডেন্ট অ্যারাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং পবিত্র দুই মসজিদের নিরাপত্তা পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে কোনো আপসের সুযোগ নেই। ইসলামাবাদ এ বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

ইয়েমেনের ইরান সমর্থিত হুথিদের হামলার প্রেক্ষাপটে সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে তিনি বলেন, সহায়তার ধরন ও পরিমাণ প্রকাশ করা কোনো জোটের রীতি নয়।

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে গড়ে ওঠা মক্কা যৌথ প্রতিরক্ষা জোটকে তিনি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক হিসেবে চিহ্নিত করে বলেন, এর কোনো আক্রমণাত্মক উদ্দেশ্য নেই। যদি জোটভুক্ত কোনো দেশের বিরুদ্ধে সরাসরি বা পরোক্ষভাবে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তবে সম্মিলিতভাবে তার জবাব দেওয়ার ব্যবস্থা থাকবে।

ইরানের সঙ্গে হুথিদের সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, উত্তেজনা কমাতে এবং সংযম বজায় রাখতে পাকিস্তান ইরানসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। তার মতে, জোটটি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে গঠিত হয়নি; বরং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।

মুসলিম বিশ্বের প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে আহমেদ শরিফ চৌধুরী বলেন, সংঘাত বাড়িয়ে কোনো দেশেরই লাভ নেই। তিনি বলেন, ‘আমাদের একে অপরের ওপর হামলা বন্ধ করতে হবে।’ আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো সম্ভব না হলে মক্কা জোটের সম্মিলিত প্রতিরক্ষাব্যবস্থা কার্যকর ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: ডন

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিটিএসের স্পটিফাইয়ে ১০ বিলিয়ন স্ট্রিম, নতুন ইতিহাস গড়ল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৭ পি.এম


বিটিএসের স্পটিফাইয়ে ১০ বিলিয়ন স্ট্রিম, নতুন ইতিহাস গড়ল

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস নতুন একটি ইতিহাস সৃষ্টি করেছে বিশ্বসংগীতে। সংগীতের ডিজিটাল প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে এক বছরে ১০ বিলিয়ন স্ট্রিমের মাইলফলক অর্জন করেছে এই দলটি। প্রথমবারের মতো কোনো ব্যান্ড হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছে জিন, সুগা, জে-হোপ, আরএম, জিমিন, ভি ও জাংকুকের গঠন। সম্প্রতি এই তথ্যটি নিশ্চিত করেছে ব্যান্ডটির প্রযোজনা প্রতিষ্ঠান বিগহিট মিউজিক।

বিগহিট মিউজিকের তথ্য অনুযায়ী, এর আগে টেইলর সুইফট, আরিয়ানা গ্র্যান্ডে ও ব্যাড বানি একক সংগীতশিল্পী হিসেবে স্পটিফাইয়ে ১০ বিলিয়ন স্ট্রিমের মাইলফলক অর্জন করেছিলেন। তবে, বিটিএসই প্রথম ব্যান্ড বা সংগীত দল হিসেবে এই রেকর্ড গড়েছে।

গত বছর স্পটিফাইয়ে বিটিএসের গান শোনা হয়েছিল ৪ দশমিক ৫ বিলিয়ন বার। চলতি বছরে সেই সংখ্যা বেড়ে ১০ বিলিয়ন ছাড়িয়েছে। এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ব্যান্ডটির পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘আরিরাং’। গত মার্চে প্রকাশিত অ্যালবামটির গানগুলো এখন পর্যন্ত স্পটিফাইয়ে ৫ বিলিয়নের বেশি বার শোনা হয়েছে। চলতি বছরে প্রকাশিত অ্যালবামগুলোর মধ্যে এটি সর্বোচ্চ স্ট্রিমের রেকর্ডও গড়েছে।

চার বছরের বিরতি শেষে বিটিএসের ‘আরিরাং’ ২০ মার্চ মুক্তি পায়। দলের সকল সদস্যের সামরিক প্রশিক্ষণ শেষে একসঙ্গে ফেরার পর অ্যালবামটি প্রকাশিত হওয়ায় ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়। মুক্তির প্রথম দিনেই স্পটিফাইয়ে অ্যালবামটির গানগুলো ১১ কোটির বেশি বার শোনা হয়েছিল।

শুধু স্পটিফাই নয়, বিলবোর্ডের তালিকাতেও ‘আরিরাং’ সাফল্যের ছাপ রেখেছে। ২০১২ সালে ব্রিটিশ ব্যান্ড মামফোর্ড অ্যান্ড সন্সের অ্যালবাম ‘বাবেল’-এর পর বিটিএসের এই অ্যালবামই প্রথম কোনো ব্যান্ডের অ্যালবাম হিসেবে ‘বিলবোর্ড ২০০’ চার্টে টানা তিন সপ্তাহ শীর্ষস্থান ধরে রাখে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত নেতার কথা শুনে ব্যথিত হয়েছি: ইশরাক হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


জামায়াত নেতার কথা শুনে ব্যথিত হয়েছি: ইশরাক হোসেন

প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, যিনি সদ্য পদত্যাগের ঘোষণা দিয়েছেন, বলেছেন, ‘জামায়াতে ইসলামীর একজন নেতার মুখ থেকে একটি উক্তি শুনে আমি ব্যথিত হয়েছি। আমি রাজনৈতিক দল থেকে কোন ষড়যন্ত্রের শিকার হইনি।’

তিনি সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

তিনি উল্লেখ করেন, আমি আমার রাজনৈতিক দল থেকে কোনো ষড়যন্ত্রের শিকার হইনি। তবে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামের একজন নেতার মুখ থেকে একটি উক্তি শুনে আমি ব্যথিত হয়েছি। উনি বলেছেন আমি সন্ত্রাস করছি এবং অস্ত্র উচিয়ে ধরেছি। আমি কীভাবে ব্যাখ্যা দিব যে, দিনে দুপুরে আমি কি কাজে গিয়েছিলাম, সেখানে থানা পুলিশ ছিল এবং শত শত মানুষ উপস্থিত ছিল। সেখানে ৩০০ গ্রাম হেরোইন, কয়েক বোতল মদ এবং অন্যান্য অনেক অবৈধ জিনিসপত্র উদ্ধার হয়েছে। আমি তো জীবন বাজি রেখে গিয়েছিলাম।

তিনি আরও বলেন, অনেকে আমার সম্পর্কে অনেক কথা বলেন। যদিও আমি সেসব নিয়ে কেয়ার করি না। কারণ ছাদের উপর থেকে গুলি করলে কার মাথায় পড়বে, আমি জানি না। তবে যখন তাদের মুখ থেকে সহযোগিতার আশ্বাসের বদলে এই ধরনের অভিযোগ শুনি, তখন আমার মনে হয় যে আর তাকাবোই না ওইদিকে।

ইশরাক বলেন, ‘আমি সাধারণ মানুষের চাহিদা দেখেছি। ওইদিন সাধারণ মানুষ এবং এলাকাবাসী হাততালি দিয়ে রীতিমত উল্লাস করেছে। অনেকদিন পর আমরা সাহস পেয়েছি। তাদের প্রত্যাশা অনুযায়ী আমি কাজ করে যাব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%