ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

যেসব কারণে আপনার বিয়ে করা উচিত


যেসব কারণে আপনার বিয়ে করা উচিত

 

আল্লাহ তাআলা মানবজীবনকে এমনভাবে সৃষ্টি করেছেন যে, তা একা পূর্ণতা লাভ করতে পারে না। মানুষ স্বভাবতই সামাজিক জীব—তার শান্তি, ভালোবাসা, নিরাপত্তা এবং মানসিক প্রশান্তি অন্য মানুষের সঙ্গে সম্পর্কের মধ্যেই গড়ে ওঠে।

এই সম্পর্কগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র সম্পর্ক হলো বিবাহ।

আরও পড়ুন: মাদকচক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা

বর্তমান যুগে অনেকেই ক্যারিয়ার, স্বাধীনতা বা ভোগবাদী জীবনধারার কারণে বিয়েকে পিছিয়ে দেন বা এটি এড়িয়ে চলেন। কেউ কেউ মনে করেন, বিয়ে একটি সামাজিক দায়িত্ব, আবার কেউ একে ব্যক্তিগত স্বাধীনতার সীমাবদ্ধতা হিসেবেও দেখেন। কিন্তু ইসলামের দৃষ্টিতে বিবাহ শুধু সামাজিক চুক্তি নয়; এটি একটি ইবাদত, রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নত এবং মানবজীবনের ভারসাম্য রক্ষার এক অনন্য ব্যবস্থা।

তাহলে আসুন, কোরআন ও সুন্নাহর আলোকে জানার চেষ্টা করি—কেন একজন মুসলিমের জন্য বিয়ে করা এত গুরুত্বপূর্ণ এবং কী কী কারণে বিয়ে করা উচিত।

১. বিবাহ মানসিক প্রশান্তি ও স্থিতির উৎস

আল্লাহ তাআলা বলেন, ‘আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ কর; আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন।’ (সুরা : রূম, আয়াত : ২১) এই আয়াত প্রমাণ করে যে, বিবাহ মানুষের জীবনে মানসিক শান্তি, ভালোবাসা ও সহানুভূতির এক অপরিহার্য মাধ্যম। একাকীত্ব কখনোই মানবমনের পূর্ণ শান্তি আনতে পারে না।

আরও পড়ুন: বাকৃবির শাহজালাল হলে ‘শাহী ক্রিকেট টুর্নামেন্ট ২.০’-এর উদ্বোধন

২. বিবাহ দ্বীনের অর্ধেক পূর্ণ করে

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যখন কোনো বান্দা বিয়ে করে, তখন সে তার দ্বীনের অর্ধেক পূর্ণ করে।’ (মুসতাদরাক হাকেম, আয়াত : ২৭২৮) এই হাদিস থেকে বোঝা যায়, বিবাহ মানুষের চরিত্র রক্ষা, দৃষ্টি সংযম এবং লজ্জাস্থানের হেফাজতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এটি দ্বীনের পূর্ণতার একটি গুরুত্বপূর্ণ অংশ।

৩. দৃষ্টি ও লজ্জাস্থানের হেফাজতের মাধ্যম

ইসলামে যৌন প্রবৃত্তিকে দমন নয়, বরং বৈধ উপায়ে নিয়ন্ত্রণ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিবাহ এই নিয়ন্ত্রণের সবচেয়ে নিরাপদ পথ।

আরও পড়ুন: আশুলিয়ায় শ্রম আন্দোলনের নামে হামলায় শ্রমিক মো. সেলিম গুরুতর আহত

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘হে যুবকগণ! তোমাদের মধ্যে যার সামর্থ্য আছে, সে যেন বিয়ে করে।’ (সহিহ বুখারি, হাদিস: ৫০৬৫) বিয়ে মানুষকে হারাম থেকে রক্ষা করে এবং চরিত্রকে পবিত্র রাখে।

৪. রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নত অনুসরণ

বিবাহ শুধু মানবিক প্রয়োজন নয়; এটি নবী-রাসুলদের সুন্নত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয়, সে আমার দলভুক্ত নয়।’ (সহিহ বুখারি, হাদিস : ৫০৬৩) তিনি নিজেও বিবাহ করেছেন এবং উম্মতকে তা অনুসরণ করতে উৎসাহিত করেছেন। তাই বিয়ে থেকে দূরে থাকা মানে সুন্নত থেকে বিমুখ হওয়া।

৫. পরিবার ও সমাজ গঠনের ভিত্তি

আরও পড়ুন: শুক্রবার চট্টগ্রামে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মহাসম্মেলনে বক্তব্য দেবেন

বিয়ে শুধু দুই ব্যক্তির সম্পর্ক নয়; এটি একটি পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের ভিত্তি। সন্তানের সঠিক লালন-পালন, ন্যায় ভিত্তিক সমাজ গঠন, পারিবারিক স্থিতিশীলতা এবং সামাজিক অপরাধ হ্রাস ইত্যাদি সবই বিবাহের মাধ্যমে বাস্তবায়িত হয়। ইসলাম একটি সুস্থ সমাজ গঠনের জন্য পরিবারকে কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠা করেছে।

৬. রিজিক ও বরকত লাভের মাধ্যম

অনেকেই মনে করেন বিয়ে করলে আর্থিক চাপ বাড়ে, কিন্তু ইসলামের দৃষ্টিতে এটি বরং বরকতের কারণ। আল্লাহ তাআলা বলেন, ‘যদি তারা দরিদ্র হয়, আল্লাহ তাঁর অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন।’ (সুরা : নুর, আয়াত : ৩২) অর্থাৎ বিয়ের মাধ্যমে আল্লাহ রিজিকে বরকত দান করেন।

৭. মানসিক ও সামাজিক ভারসাম্য

আরও পড়ুন: আশুলিয়ায় বিএনপি'র পথসভা, অস্থিতিশীল পরিবেশের প্রতিবাদে আহ্বান

বিয়ে মানুষের জীবনে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও স্থিতিশীলতা আনে। এটি মানুষকে আত্মকেন্দ্রিকতা থেকে বের করে পরিবারমুখী করে তোলে। ফলে জীবনে আসে ভারসাম্য, লক্ষ্য এবং মানসিক পরিপক্বতা।

৮. ইবাদতের সুযোগ ও মনোযোগ বৃদ্ধি

বিবাহিত জীবন মানুষকে এমন একটি পরিবেশ দেয় যেখানে সে সহজে হারাম থেকে বাঁচতে পারে এবং আল্লাহর ইবাদতে মনোযোগ দিতে পারে। পরিবার পরিচালনা, সন্তান লালন-পালন এবং হালাল জীবিকা অর্জন—সবই ইবাদতের অংশে পরিণত হয়।

অতএব, বিয়ে কোনো আধুনিক চিন্তার বিরোধী বিষয় নয়; বরং এটি মানবজীবনের স্বাভাবিক, পবিত্র এবং আল্লাহ নির্ধারিত একটি ব্যবস্থা। যারা ভোগবাদী চিন্তা বা ব্যক্তিস্বাধীনতার নামে বিয়ে থেকে দূরে থাকতে চান, তারা মূলত জীবনের একটি গুরুত্বপূর্ণ সুন্নত ও আল্লাহর বিশেষ নিয়ামত থেকে নিজেদের বঞ্চিত করছেন। তবে সামর্থ্য, পরিস্থিতি বা বাস্তব বাধার কারণে কেউ বিলম্ব করলে তিনি গুনাহগার হবেন না। কেননা ইসলাম কখনো কারও ওপর অযথা কঠোরতা আরোপ করে না। একজন সচেতন মুমিনের উচিত—সময় ও সামর্থ্য হলে বিয়ের মাধ্যমে নিজের জীবনকে সুন্নতের পথে পরিচালিত করা, চরিত্রকে পবিত্র রাখা এবং একটি সুন্দর ও ভারসাম্যপূর্ণ সমাজ গঠনে ভূমিকা রাখা। কারণ বিবাহ শুধু সম্পর্ক নয়—এটি ঈমান, দায়িত্ব এবং জীবনের পরিপূর্ণতার এক মহান অধ্যায়।

আরও পড়ুন: পুষ্টি ও গবেষণায় সহযোগিতা বাড়াতে বাকৃবি-নিউট্রিশন ইন্টারন্যাশনালের সমঝোতা

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০১:০৭ পি.এম


বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছে তারেক রহমান। তিনি আগামী ২১ জুন এক দিনের সফরে মালয়েশিয়া সফরে যাচ্ছেন।

মালয়েশিয়ায় সফরের পর প্রধানমন্ত্রী তারেক রহমান চীনে যাবেন। দুই দেশের সফর মিলিয়ে তিনি ছয় দিনের জন্য সফর করবেন। ২২ থেকে ২৬ জুন তিনি চীনে অবস্থান করবেন এবং এরপর দেশে ফিরবেন।

মালয়েশিয়ায় সফরসঙ্গী হিসেবে ২৭ জন থাকবেন এবং চীনে ২৮ জন সফরসঙ্গী হিসেবে থাকবেন। পররাষ্ট্রসচিব আসাদ আল সিয়াম জানিয়েছেন যে সফরসঙ্গীকে যৌক্তিক সীমার মধ্যে রাখার চেষ্টা করা হয়েছে। শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ২১ থেকে ২২ জুন কুয়ালালামপুর সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১ জুন বিকেলে তিনি মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেবেন।

মূলত সফরের আনুষ্ঠানিক পর্ব ২২ জুন অনুষ্ঠিত হবে। মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রীর উদ্দেশ্য হবে চীনে রওনা হওয়া।

দুই দেশের সফরকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে গণ্য করা হচ্ছে। মালয়েশিয়া সফর থেকে শ্রমবাজার নিয়ে সুখবর আসার আশা করছেন সফর-সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গবেষণা ছাড়া টেক্সটাইল খাতের চ্যালেঞ্জ মোকাবিলা অসম্ভব: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০১:১১ পি.এম


গবেষণা ছাড়া টেক্সটাইল খাতের চ্যালেঞ্জ মোকাবিলা অসম্ভব: শিক্ষামন্ত্রী

মসলিন দিয়ে শুরু হওয়া বাংলাদেশের টেক্সটাইল খাতের ধারাবাহিক যাত্রাকে বৈশ্বিক নেতৃত্বে নিয়ে যেতে যথাযথ গবেষণার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি উল্লেখ করেন, পর্যাপ্ত গবেষণার অভাব থাকলে এই খাতের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়।

শনিবার (২০ জুন) বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল ও প্রকৌশল সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব কথা প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, ‘আমাদের পাটজাত দ্রব্যের ক্ষেত্রে সন্তোষজনক অগ্রগতি হচ্ছে না। কারণ, এই খাতে প্রয়োজনীয় গবেষণা নেই। শুধু টেক্সটাইল পণ্য উৎপাদন করলেই হবে না, বরং এর কাঁচামাল উৎপাদনের সক্ষমতাও আমাদের অর্জন করতে হবে।’

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী বলেন, বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় এখন থেকেই পরিবেশবান্ধব টেক্সটাইল বা গ্রিন টেক্সটাইল বিষয়ে আমাদের সচেতন হতে হবে। একই সঙ্গে দেশের টেক্সটাইল শিক্ষা ও প্রাতিষ্ঠানিক গবেষণার মধ্যে বর্জ্য পরিশোধন প্রক্রিয়াকেও (ইটিপি) অন্তর্ভুক্ত করার তাগিদ দেন তিনি।

গবেষক, শিক্ষক ও প্রকৌশলীদের সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দিয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘সবার সম্মিলিত সহায়তায় আমরা সারা বিশ্বে টেক্সটাইল খাতকে নেতৃত্ব দিতে চাই। সেই লক্ষ্য নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।’

বুটেক্স মিলনায়তনে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের টেক্সটাইল বিশেষজ্ঞ, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকেরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০১:১৩ পি.এম


গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করতে সাংবাদিকদের উল্লেখযোগ্য ভূমিকা আছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেছেন, ‘গণতন্ত্রের আসল সৌন্দর্য হলো ভিন্ন ভিন্ন মত ও পথের মেলবন্ধন। অপরের মতামতের প্রতি সহনশীল আচরণ করতে না পারলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।’

শনিবার (২০ জুন) সকালে যশোরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্টচেক ও এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার’ বিষয়ক তিন দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ রাষ্ট্রের আইন, নির্বাহী ও বিচার বিভাগের পর আরেকটি অপ্রকাশ্য স্তম্ভের ওপর রাষ্ট্র দাঁড়িয়ে আছে, আর সেটি হলো গণমাধ্যম। কিন্তু ফ্যাসিবাদ জামানায় গণমাধ্যমকর্মীদের অনেক মিথ্যা সংবাদ লিখতে বাধ্য করা হয়েছিল।’

বর্তমান সরকারের অবস্থান তুলে ধরে তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার এমন কিছুই চায় না। সরকার বা দলীয় কাউকে খুশি করার জন্য মিথ্যা সংবাদ লেখার প্রয়োজন নেই। সঠিক তথ্য দিয়ে সত্য সংবাদ পরিবেশন করুন। তাহলে সেটিই সবার জন্য কল্যাণকর হবে।’

যশোর প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপি ও আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তুনু ইসলাম সুমিত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন।

আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় দুটি ব্যাচে যশোর জেলা ও বিভিন্ন উপজেলার মোট ৭০ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৩ জুন ঘিরে সতর্ক থাকার নির্দেশনা স্বরাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০১:২২ পি.এম


২৩ জুন ঘিরে সতর্ক থাকার নির্দেশনা স্বরাষ্ট্রমন্ত্রীর

আসন্ন ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নিষিদ্ধ কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের জন্য পুলিশের সদস্যদের পুরস্কার বিতরণ শেষে তিনি এই কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগকে আমরা কোনো রাজনৈতিক দল মনে করি না। এটি একটি মাফিয়া দল। তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে আগামী ২৩ জুন এই দলের প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে যেকোনো কার্যক্রম সম্পর্কে সতর্কতার নির্দেশনা দেওয়া হয়েছে।’

এছাড়া, তিনি বলেন, ‘মোহাম্মদপুর এলাকা বহু বছর ধরে অপরাধীদের অভয়ারণ্য হয়ে রয়েছে। এই মোহাম্মদপুরকেও নিয়ন্ত্রণে আনা হবে। এখানকার অপরাধীদের নির্মূল করা হবে।’

বর্তমান সরকার আগের যেকোনো সরকারের তুলনায় অনেক গতিতে কাজ করছে জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘সেটি এরই মধ্যে সবার চোখে পড়েছে।’

ইন্টারপোলের মাধ্যমে উদ্যোগ নেওয়ায় সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘তার বিরুদ্ধে থাকা মামলাসহ প্রয়োজনীয় সব কাগজপত্র ওই দেশে পাঠানো হয়েছে। আশা করি দেশটির সরকার দ্রুতই সমস্ত প্রক্রিয়া শেষ করে তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে।’

তিনি আরও বলেন, ‘মানুষের মাঝে ধারণা ছিল, পুলিশ বাহিনী নিষ্ক্রিয় হয়ে গেছে। কিন্তু আজ সেটি আবার সক্রিয় হয়ে উঠেছে।’

নির্বাচিত সরকার আসার পর পুলিশ সদস্যরা এত বেশি দায়িত্ব পালন করছে যে, তাদের প্রশংসনীয় কাজের জন্য পুরস্কৃত করা হচ্ছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%