০১:২২ পি.এম
আসন্ন ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নিষিদ্ধ কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের জন্য পুলিশের সদস্যদের পুরস্কার বিতরণ শেষে তিনি এই কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগকে আমরা কোনো রাজনৈতিক দল মনে করি না। এটি একটি মাফিয়া দল। তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে আগামী ২৩ জুন এই দলের প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে যেকোনো কার্যক্রম সম্পর্কে সতর্কতার নির্দেশনা দেওয়া হয়েছে।’
আরও পড়ুন: মাদকচক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা
এছাড়া, তিনি বলেন, ‘মোহাম্মদপুর এলাকা বহু বছর ধরে অপরাধীদের অভয়ারণ্য হয়ে রয়েছে। এই মোহাম্মদপুরকেও নিয়ন্ত্রণে আনা হবে। এখানকার অপরাধীদের নির্মূল করা হবে।’
বর্তমান সরকার আগের যেকোনো সরকারের তুলনায় অনেক গতিতে কাজ করছে জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘সেটি এরই মধ্যে সবার চোখে পড়েছে।’
ইন্টারপোলের মাধ্যমে উদ্যোগ নেওয়ায় সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘তার বিরুদ্ধে থাকা মামলাসহ প্রয়োজনীয় সব কাগজপত্র ওই দেশে পাঠানো হয়েছে। আশা করি দেশটির সরকার দ্রুতই সমস্ত প্রক্রিয়া শেষ করে তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে।’
তিনি আরও বলেন, ‘মানুষের মাঝে ধারণা ছিল, পুলিশ বাহিনী নিষ্ক্রিয় হয়ে গেছে। কিন্তু আজ সেটি আবার সক্রিয় হয়ে উঠেছে।’
আরও পড়ুন: বাকৃবির শাহজালাল হলে ‘শাহী ক্রিকেট টুর্নামেন্ট ২.০’-এর উদ্বোধন
নির্বাচিত সরকার আসার পর পুলিশ সদস্যরা এত বেশি দায়িত্ব পালন করছে যে, তাদের প্রশংসনীয় কাজের জন্য পুরস্কৃত করা হচ্ছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন