০৩:৩১ পি.এম
অর্থনীতিকে পুনরুজ্জীবিত ও টেকসই করার জন্য সরকার ‘থ্রি-আর’ কৌশল উন্মোচন করতে যাচ্ছে, যা এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সহায়তা করবে।
এই নতুন কৌশলের মধ্যে রয়েছে রিকভারি অ্যান্ড স্ট্যাবিলাইজেশন, রিস্টোরেশন এবং রিকনস্ট্রাকশন ফর অ্যাক্সিলারেশন। সরকারের তিন ধাপে এই কৌশল বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রথম ধাপটি হল, অর্থনৈতিক পুনরুদ্ধারের সঙ্গে সংশ্লিষ্ট, যা এক বছরের মধ্যে বাস্তবায়িত হবে।
আরও পড়ুন: নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী
দ্বিতীয় ধাপটি হল, অর্থনীতির উত্তরণ, যা বর্তমান সরকারের এক থেকে তিন বছরের মেয়াদের মধ্যে সম্পন্ন হবে।
বাজেট ২০২৬-২৭-এ সরকারের যে খাতগুলোতে ১০০ শতাংশ কর মওকুফ হচ্ছে তা উল্লেখযোগ্য।
তৃতীয় ধাপটি হল, সমৃদ্ধ অর্থনীতি বিনির্মাণ। এর বাস্তবায়নের লক্ষ্যে পাঁচ বছরের মধ্যে ২০৩০-৩১ সালের মধ্যে ৮ দশমিক ৫ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য লক্ষ্য রাখা হয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক তথ্য অনুযায়ী, বিদায়ী অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি গতি ফিরে পেয়েছে এবং ৪ দশমিক ১৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।
আরও পড়ুন: বিচারকের বিরুদ্ধে প্রেস ব্রিফ: ব্যারিস্টার সারোয়ারকে ২৬ নভেম্বর হাইকোর্টে তলব
বিবিএস-এর প্রাথমিক হিসাব অনুযায়ী, সদ্য সমাপ্ত অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪ দশমিক ১৪ শতাংশে উন্নীত হয়েছে, যা আগের অর্থবছরে ছিল ৩.৪৯ শতাংশ। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার ৩ শতাংশের নিচে প্রবৃদ্ধির পূর্বাভাসকে ভুল প্রমাণ করে এভার অর্থনীতিতে এই গতি ফিরে এসেছে।
বৃহস্পতিবার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই থ্রি-আর কৌশল ঘোষণা করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন