০৩:১৮ পি.এম
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং বাংলাদেশর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাক্ষাৎ করেছেন।
বুধবার আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে তাদের মধ্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ম্যানিলায় কুশল বিনিময় করেছেন।
আরও পড়ুন: ভিন্ন মত, ভিন্ন পথ: আমরা একসঙ্গে চলব, এটিই গণতন্ত্রের সৌন্দর্য
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, তারা পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ইতিবাচক গতিপথ এবং ২০২৫ সালে ইসহাক দারের ঢাকা সফরের প্রেক্ষাপট পর্যালোচনা করেছেন। দুই মন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
ইসহাক দার ও খলিলুর রহমান দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন। এর মধ্যে রয়েছে- জনমানুষের যোগাযোগ এবং এ বছর সরাসরি ফ্লাইট শুরু। খলিলুর ও ইসহাক আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে মতবিনিময় করেছেন।
এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মিশরে ট্রেন দুর্ঘটনায় ৭ নিহত, ১১২ জনেরও বেশি আহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন