০২:১৪ পি.এম
রাঙ্গামাটি, ১০ অক্টোবর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচির বাস্তবায়নকে কেন্দ্র করে জেলায় আজ তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণের কার্যক্রম শুরু হয়েছে।
জেলা সমাজ সেবা বিভাগের উদ্যোগে শনিবার সকালে জেলা পরিষদ এনেক্স ভবন সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা বিএনপি’র সভাপতি দীপন তালুকদার দিপু।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও পরিষদ সদস্য অ্যাড. মামুনুর রশীদ মামুন, জেলা পরিষদ সদস্য শ্বাসত চাকমা রিংকু, বিটু চাকমা, সুপর্ণ দেব বর্মনসহ পরিষদের অন্যান্য সদস্য এবং সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাগণ। জেলার ১০ উপজেলার প্রশিক্ষণার্থীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেডিভ ইমনের ২ দিনের রিমান্ড মঞ্জুর
প্রশিক্ষণের উদ্বোধনকালে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দিপু মন্তব্য করেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত বর্তমান সরকার জনবান্ধব সরকার। নির্বাচনের পূর্বে বর্তমান প্রধানমন্ত্রী জনগণের কল্যাণে যে সকল কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকার গঠনের পর থেকে প্রতিটি ওয়াদা পূরণ করা হচ্ছে। এর মধ্যে অন্যতম হচ্ছে এই ফ্যামিলি কার্ড কার্যক্রম।" তিনি সকলকে এই কর্মসূচি বাস্তবায়নে সততা ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে জরিপ কাজে ব্যবহারের জন্য ট্যাব বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন