ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

সব কিছু জিততে চাই, বার্সেলোনায় পা রেখেই বললেন রদ্রি


সব কিছু জিততে চাই, বার্সেলোনায় পা রেখেই বললেন রদ্রি

চলতি দলবদলের মৌসুমে সবথেকে বড় চমক হিসেবে রদ্রিকে দলে ভেড়াচ্ছে বার্সেলোনা। ম্যানচেস্টার সিটি থেকে তারকা মিডফিল্ডারের দলবদলের আনুষ্ঠানিক ঘোষণা যদিও এখনও আসেনি। তবে এর মধ্যেই বার্সার হয়ে সব কিছু জেতার প্রত্যয় জানিয়ে দিলেন রদ্রি।

ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে যে, ৭৬.৫ মিলিয়ন ইউরোতে ম্যান সিটি ছেড়ে বার্সেলোনায় যোগ দেবেন রদ্রি। আনুষ্ঠানিক চুক্তি সাক্ষরের আগে প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা করাতে এর মধ্যেই কাতালান ক্লাবটিতে চলে গেছেন ৩০ বছর বয়সী মিডফিল্ডার।

বার্সেলোনায় পা রাখার পর বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে হয় রদ্রিকে। সেখানে তিনি জানান, স্প্যানিশ জায়ান্ট ক্লাবটিতে যোগ দেওয়া তার জন্য একটি স্বপ্নের মতো ব্যাপার।

আরও পড়ুন: সুনামগঞ্জে নতুন কুঁড়ির ভার্চুয়াল উদ্বোধনে অংশ নিলেন নূরুল ইসলাম এমপি

“আমি এখানে আসতে পেরে খুবই আনন্দিত। গত কয়েকটা দিন বেশ উত্তেজনার মধ্য দিয়ে গেছে, তবে সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ায় আমি স্বস্তি বোধ করছি। বার্সেলোনার হয়ে খেলা আমার কাছে একটি স্বপ্ন পূরণের মতো।”

“জাতীয় দলের সুবাদে যাদের (বার্সেলোনার) বেশিরভাগকেই আমি আগে থেকেই চিনি, তাদের সাথে ড্রেসিং রুম ভাগ করে নেওয়ার জন্য আমি ভীষণ উদগ্রীব হয়ে আছি। এখন কঠোর পরিশ্রম করার ও নিজের সেরাটা দেওয়ার সময়।”

এসময় রদ্রি বলেন, ইউয়েফা চ্যাম্পিয়নস লিগসহ সম্ভাব্য সব কিছু জেতার জন্য লড়বেন তিনি।

“আমরা চ্যাম্পিয়নস লিগের জন্য লড়ব। আমাদের সামনে যা যা আসবে, তার সবকিছুর জন্য আমরা লড়ব।”

আরও পড়ুন: শিক্ষক-শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণায় অর্থায়ন করবে সরকার: মাহদী আমিন

সব কিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবারই বার্সেলোনার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সাক্ষর করবেন ২০২৬ ফিফা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকা। আর পরদিনই তাঁকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করে দেওয়ার ইচ্ছা বার্সেলোনার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিধিমালা লঙ্ঘন করে সভাপতি নিয়োগ, বিভাগে তালা শিক্ষার্থীদের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

১০:৪১ এম


বিধিমালা লঙ্ঘন করে সভাপতি নিয়োগ, বিভাগে তালা শিক্ষার্থীদের

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মার্কেটিং বিভাগের নতুন সভাপতি হিসেবে অধ্যাপক ড. আব্দুস শহীদ মিয়াকে নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. একেনএম মতিনুর রহমান। যদিও বিভাগটির বর্তমান সভাপতির মেয়াদ শেষ হয়ে গেছে।

অবশ্য বিভাগটিতে একাধিক যোগ্য শিক্ষক রয়েছে, কিন্তু তাদের নিয়োগ দেওয়া হয়নি।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সকাল ৯টা থেকে বিভাগের সভাপতি নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেছে। তারা নিজেদের বিভাগের শিক্ষকদের মধ্যে থেকে সভাপতি নিয়োগের দাবি জানাচ্ছেন।

শিক্ষার্থীরা বলেছেন, তাদের কাছে একাধিক যোগ্য শিক্ষক থাকা সত্ত্বেও অন্য বিভাগ থেকে সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে।

অতএব, এটি স্পষ্ট যে বিধিমালা লঙ্ঘন হয়েছে। মার্কেটিং বিভাগ থেকেই সভাপতি নিয়োগ দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের সভাপতি নিয়োগ বিষয়ক বিধিমালা অনুযায়ী— একটি বিভাগে সর্বোচ্চ ক্যাটাগরীতে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে সবচেয়ে সিনিয়র শিক্ষককে সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর রোটেশন পদ্ধতির মাধ্যমে পরবর্তীতে নিয়োগ প্রদান করা হবে।

যদি বিভাগের সভাপতি হওয়ার যোগ্য কোনো শিক্ষক (নূন্যতম সহকারী অধ্যাপক পদে কর্মরত) না থাকে তাহলে বর্তমান সভাপতিকে পুনরায় পুনঃমেয়াদের জন্য নিয়োগ দেওয়া হবে। তবে বর্তমান সভাপতি যদি অন্তবর্তীকাল ধরে সভাপতি হওয়ার জন্য সম্মত না হন, তাহলে সংশ্লিষ্ট অনুষদের ডীনকে সেই দায়িত্ব দেওয়া হবে।

এদিকে, রেজিস্ট্রার দপ্তরের তথ্যানুযায়ী— মার্কেটিং বিভাগে বর্তমানে পাঁচজন শিক্ষক আছে। তারা সকলেই সহকারী অধ্যাপক। তাদের মধ্যে একজন শিক্ষক পূর্বে সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং অন্য একজন শিক্ষকের সভাপতির মেয়াদ আজ (১৭ আগস্ট) শেষ হয়েছে। বিধি অনুযায়ী বিভাগের অন্যান্য তিন শিক্ষক সভাপতি হওয়ার যোগ্য বলে বিবেচনা করা হয়েছে।

কিন্তু এই নিয়ম লঙ্ঘন করে বিভাগের নতুন সভাপতির পদে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস শহীদ মিয়াকে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি মার্কেটিং বিভাগের শিক্ষকও নন। ফলে, বিভাগের যোগ্য শিক্ষকদের থাকার পরেও অন্য বিভাগ থেকে সভাপতি নিয়োগ দেওয়ায় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে।

বিভাগটির ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শুভ মিয়া বলেন, আমাদের বিভাগটি অল্প শিক্ষক দিয়েই সেশনজটবিহীন সুন্দরভাবে এতদিন পরিচালিত হয়েছে। বিভাগের সভাপতি হওয়ার মতো সিনিয়র শিক্ষক থাকা সত্ত্বেও অনুষদের ডিনকে নিয়োগ দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক সিদ্ধান্ত। আমরা এই বিষয়টি কোনভাবেই মেনে নিতে পারছি না। অন্য বিভাগ থেকে সভাপতি হলেই সেশনজট তৈরি হতে পারে, কারণ তারা বিভাগের প্রতি যত্নশীল থাকে না। আমরা চাই আমাদের বিভাগের শিক্ষকদেরই সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হোক।

এই বিষয়ে রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, নিয়মানুযায়ী বিভাগের পরবর্তী সিনিয়রকেই সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে এই বিষয়ে আমি স্পষ্ট কিছু বলতে পারবো না। উপাচার্য যেভাবে দিয়েছেন, আমি সেভাবেই চিঠি স্বাক্ষর করেছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘোড়াঘাটে করতোয়া নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

১০:৪৪ এম


ঘোড়াঘাটে করতোয়া নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

দিনাজপুরের ঘোড়াঘাটের করতোয়া নদী থেকে আনুমানিক ১০ থেকে ১১ বছর বয়সী একটি অজ্ঞাতপরিচয় কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে মরদেহটি উপজেলার ভর্ণাপাড়া টঙ্গী ঈদগাহ মাঠসংলগ্ন করতোয়া নদী থেকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, রাতের সময় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেয়। এরপর খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটির মৃত্যু দুদিন আগে হয়ে থাকতে পারে। উজান থেকে নদীর স্রোতের সঙ্গে ভেসে এসে মরদেহটি নদীর একটি বাঁকে আটকা পড়ে।

শিশুটির বয়স আনুমানিক ১০ থেকে ১১ বছর হলেও, এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালের বিশেষ সামরিক সম্মানে ভূষিত ভারতীয় সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

১০:৪৮ এম


নেপালের বিশেষ সামরিক সম্মানে ভূষিত ভারতীয় সেনাপ্রধান

তিন দিনের সরকারি সফরে নেপাল এসে সেদেশের সেনাবাহিনীর সম্মানসূচক ‘জেনারেল’ পদমর্যাদা অর্জন করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ। সোমবার (১৭ আগস্ট) কাঠমান্ডুর রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল তার হাতে এই সম্মাননা তুলে দেন।

ভারত ও নেপালি সেনাবাহিনীর মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক ঐতিহ্যের কারণে তাকে এই পদে ভূষিত করা হয়।

সফরের প্রথম দিনে কাঠমান্ডুতে নেপালী সেনা সদর দপ্তরে পৌঁছালে ভারতীয় সেনাপ্রধানকে আনুষ্ঠানিক ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এরপর তিনি টুন্ডিখেলের আর্মি প্যাভিলিয়নে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। দ্বিপক্ষীয় সামরিক ও কৌশলগত সহযোগিতা বৃদ্ধি করাই এই সফরের প্রধান লক্ষ্য।

সফরকালে জেনারেল শেঠ নেপালি প্রতিপক্ষের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করবেন এবং নেপালি সেনাবাহিনীর সামরিক অভিযান মহাপরিচালকের কাছ থেকে গুরুত্বপূর্ণ কৌশলগত ব্রিফিং গ্রহণ করবেন।

কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার (১৮ আগস্ট) শিবাপুরির আর্মি কমান্ড অ্যান্ড স্টাফ কোর্সে বক্তব্য দেওয়া ও মতবিনিময়ের পরিকল্পনা রয়েছে তার। সফরের শেষ দিন, অর্থাৎ ১৯ আগস্ট তিনি পোখরায় প্রাক্তন সৈনিক সমাবেশে যোগ দিয়ে বীর নারী ও পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধনা জানাবেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই সফর দুই দেশের মধ্যকার ঐতিহাসিক ‘রোটি-বেটি কা রিশতা’ এবং গভীর সামরিক-সাংস্কৃতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

উল্লেখ্য, ১৯৮৬ সালে আর্মার্ড কোরে কমিশন পাওয়া জেনারেল ধীরাজ শেঠ ২০২৬ সালের ৩০ জুন ভারতীয় সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজালালে মিসিং লাগেজে মিলল ডামি পিস্তল, বুলেট ও চাকু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

১০:৫১ এম


শাহজালালে মিসিং লাগেজে মিলল ডামি পিস্তল, বুলেট ও চাকু

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রিন চ্যানেলে একটি যাত্রীর লাগেজ তল্লাশি করার সময় খেলনা সদৃশ একটি ডামি পিস্তল, ৫০ রাউন্ড বুলেট এবং একটি চাকু জব্দ করেছে কাস্টমস ও গোয়েন্দা সংস্থা।

ঘটনার বিবরণে জানা যায় যে, গত ২৭ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম থেকে আসা বিজি-৩৫৬ ফ্লাইটে ঢাকা আসেন যাত্রী আবুল বাশার। বিমানবন্দরে পৌঁছানোর পর তার একটি লাগেজ মিসিং হয়। পরে গত শনিবার (১৫ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে ওই মিসিং লাগেজটি ঢাকায় ফিরে আসে।

গোপন তথ্যের ভিত্তিতে, আবুল বাশার বিকেল ৪টার দিকে মিসিং লাগেজটি সংগ্রহ করার সময় গ্রিন চ্যানেল-২ দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। সেই সময় গোয়েন্দা সংস্থার সদস্য, কাস্টমস প্রিভেন্টিভ টিম এবং কাস্টমস সদস্যরা লাগেজটি স্ক্যান করেন।

স্ক্যানিং মেশিনে লাগেজের ভিতরে পিস্তল সদৃশ একটি বস্তু দেখা গেলে সেটি তল্লাশি করা হয়। পরে কাস্টমসের ইনভেন্টরি টেবিলে লাগেজটি খুলে খেলনা সদৃশ (ডামি) একটি পিস্তল, গান পাউডারযুক্ত ৫০ রাউন্ড বুলেট এবং একটি চাকু পাওয়া যায়। এ সময় উদ্ধার করা সামগ্রী জব্দ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%