প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চলতি দলবদলের মৌসুমে সবথেকে বড় চমক হিসেবে রদ্রিকে দলে ভেড়াচ্ছে বার্সেলোনা। ম্যানচেস্টার সিটি থেকে তারকা মিডফিল্ডারের দলবদলের আনুষ্ঠানিক ঘোষণা যদিও এখনও আসেনি। তবে এর মধ্যেই বার্সার হয়ে সব কিছু জেতার প্রত্যয় জানিয়ে দিলেন রদ্রি।
ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে যে, ৭৬.৫ মিলিয়ন ইউরোতে ম্যান সিটি ছেড়ে বার্সেলোনায় যোগ দেবেন রদ্রি। আনুষ্ঠানিক চুক্তি সাক্ষরের আগে প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা করাতে এর মধ্যেই কাতালান ক্লাবটিতে চলে গেছেন ৩০ বছর বয়সী মিডফিল্ডার।
বার্সেলোনায় পা রাখার পর বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে হয় রদ্রিকে। সেখানে তিনি জানান, স্প্যানিশ জায়ান্ট ক্লাবটিতে যোগ দেওয়া তার জন্য একটি স্বপ্নের মতো ব্যাপার।
“আমি এখানে আসতে পেরে খুবই আনন্দিত। গত কয়েকটা দিন বেশ উত্তেজনার মধ্য দিয়ে গেছে, তবে সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ায় আমি স্বস্তি বোধ করছি। বার্সেলোনার হয়ে খেলা আমার কাছে একটি স্বপ্ন পূরণের মতো।”
“জাতীয় দলের সুবাদে যাদের (বার্সেলোনার) বেশিরভাগকেই আমি আগে থেকেই চিনি, তাদের সাথে ড্রেসিং রুম ভাগ করে নেওয়ার জন্য আমি ভীষণ উদগ্রীব হয়ে আছি। এখন কঠোর পরিশ্রম করার ও নিজের সেরাটা দেওয়ার সময়।”
এসময় রদ্রি বলেন, ইউয়েফা চ্যাম্পিয়নস লিগসহ সম্ভাব্য সব কিছু জেতার জন্য লড়বেন তিনি।
“আমরা চ্যাম্পিয়নস লিগের জন্য লড়ব। আমাদের সামনে যা যা আসবে, তার সবকিছুর জন্য আমরা লড়ব।”
সব কিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবারই বার্সেলোনার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সাক্ষর করবেন ২০২৬ ফিফা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকা। আর পরদিনই তাঁকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করে দেওয়ার ইচ্ছা বার্সেলোনার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন