০৫:৪৪ পি.এম
মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও নাশকতার বিরুদ্ধে মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগরে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় এনায়েতনগর ইউনিয়ন যুবদলের উদ্যোগে এনায়েতনগর উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে খালেকেরহাট সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে পাঁচ শতাধিক স্থানীয় দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন এনায়েতনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতা হোসেন মল্লিক ও আবুল খান, যুবনেতা কাইয়ুম মৃধা, মাসুদুর রহমান মিশরান, জুয়েল সরদার ও এবাদুল সরদারসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আরও পড়ুন: আশুলিয়ায় ভোররাতে দাঁড়িয়ে থাকা পিকআপভ্যানে আগুন
সভায় যুবনেতা কাইয়ুম মৃধা বলেন, “আমরা আমাদের এলাকা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করতে কাজ করব। মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”
সমাপনী বক্তব্যে এনায়েতনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিভিন্ন স্থানে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কাজ করছেন। এলাকার যুবকেরা আন্তরিকতা ও ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে কাজ করলে অবশ্যই মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
এ সময় বক্তারা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও নাশকতামুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার চেষ্টাকালে ৫ ছাত্রলীগ কর্মী আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন