ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার চেষ্টাকালে ৫ ছাত্রলীগ কর্মী আটক


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার চেষ্টাকালে ৫ ছাত্রলীগ কর্মী আটক

কুমিল্লার চৌদ্দগ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকায় নাশকতার চেষ্টা করার সময় পুলিশ ৫ জনকে আটক করেছে, যাদের কাছে টায়ার ও পেট্রোল ছিল। এ ছাড়া, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের চার নেতাকেও আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ই নভেম্বর) সকালে মহাসড়কে মানুষের জানমাল রক্ষা এবং নাশকতা প্রতিরোধের উদ্দেশ্যে বিএনপি ও জামায়াত পৃথকভাবে শোডাউন ও অবস্থান নিয়েছে। দিনের বেলায় মানুষের জীবনযাত্রা স্বাভাবিক ছিল। বিকেলে এই তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন।

জানা গেছে, নিষিদ্ধ কার্যক্রমের অংশ হিসেবে ছাত্রলীগ ১৯ নভেম্বর বৃহস্পতিবার দেশব্যাপী লকডাউনের ঘোষণা দেয়। এর অংশ হিসেবে ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দোয়েল চত্বর এলাকায় তারা টায়ার জ্বালিয়ে মিছিল করে। পদুয়া এলাকায় নাশকতার চেষ্টা করার সময় পুলিশ ৫ জনকে আটক করে। এছাড়া, পুলিশ বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আরও চার নেতাকে আটক করেছে। বৃহস্পতিবার সকালে জামায়াতের উদ্যোগে চৌদ্দগ্রাম বাজারে বিক্ষোভ মিছিল শেষে মহাসড়কে মোটর সাইকেল শোডাউন করে। অন্যদিকে, বিএনপির নেতাকর্মীরা চৌদ্দগ্রাম বাজার, মিয়াবাজার ও বাবুচি বাজারে মিছিল করে। তবে দিনের বেলায় মহাসড়কের কোথাও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কাউকে দেখা যায়নি।

আরও পড়ুন: হাতিয়ায় পাচারের সময় ১৭.৫ টন সিমেন্ট জব্দ, ৯ জন আটক

চৌদ্দগ্রাম পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী বলেন, "পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ত্রাসী কার্যক্রম করে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা চৌদ্দগ্রাম বাজার, মিয়াবাজার, বাবুচি বাজার ও জগন্নাথ এলাকায় নাশকতা বিরোধী অবস্থান নিয়েছি। কোনভাবেই মানুষের জানমালের ক্ষতি হতে দেয়া হবে না। তারপরও কেউ ক্ষতির চেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেয়া হবে।"

উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান বলেন, "বিরোধী দলীয় উপনেতা ডাঃ তাহের এমপির নির্দেশে মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকায় জামায়াতের নেতাকর্মীরা মোটর সাইকেল শোডাউন করেছে। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানে নেতাকর্মীরা অবস্থান নিয়েছে, যাতে কেউ মানুষের জানমালের ক্ষতি করতে না পারে।"

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, "মহাসড়কের চৌদ্দগ্রাম এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। হাতেনাতে ৫ জনসহ মোট ৯ জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: রূপসায় গ্রামীণ ব্যাংকের ফটকে পেট্রলবোমা নিক্ষেপ, বিএনপির বিক্ষোভ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে ১৭ দিনে ৩১৩ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


চাঁদপুরে ১৭ দিনে ৩১৩ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি

চাঁদপুরে হামের সংক্রমণের বৃদ্ধি জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। প্রতিদিনই জ্বর, সর্দি-কাশি এবং হামের উপসর্গ নিয়ে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে বিভিন্ন বয়সের রোগীরা চিকিৎসা নিতে আসছেন। আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যা সবচেয়ে বেশি। রোগীর চাপ মোকাবেলার জন্য হাসপাতালের তৃতীয় তলায় একটি পৃথক হামের ওয়ার্ড চালু করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ১ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ১৭ দিনে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে মোট ৩১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে ৩০৫ জন রোগী ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। অন্যদিকে, উন্নত চিকিৎসার জন্য ১১ জন রোগীকে ঢাকায় পাঠানো হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে বিভিন্ন বয়সের মানুষ থাকলেও শিশু রোগীর সংখ্যা বেশি।

হামের সংক্রমণ শিশুদের জন্য অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। অনেক শিশুর ক্ষেত্রে জ্বর, সর্দি-কাশি, চোখ লাল হওয়া এবং শরীরে লালচে দানা বা র‍্যাশ দেখা দেওয়ার পর হাসপাতালে নেওয়া হচ্ছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আক্রান্তদের চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহাবুবুর রহমান চাঁদপুর টাইমসকে জানান, ১ থেকে ১৭ নভেম্বরের মধ্যে হামের রোগী ও উপসর্গ নিয়ে মোট ৩১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩০৫ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন এবং উন্নত চিকিৎসার জন্য ১১ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের তৃতীয় তলায় পৃথক হামের ওয়ার্ড স্থাপন করা হয়েছে।

স্বাস্থ্যসংশ্লিষ্টদের মতে, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই রোগ জটিল আকার ধারণ করতে পারে। তাই শিশুর জ্বর, সর্দি-কাশি, চোখ লাল হওয়া কিংবা শরীরে লালচে দানা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। পাশাপাশি আক্রান্ত শিশুকে অন্য শিশুদের সংস্পর্শ থেকে দূরে রাখতে হবে।

চাঁদপুর সরকারি হাসপাতালে মাত্র ১৭ দিনে ৩১৩ জন রোগীর ভর্তি হওয়ার তথ্য জেলার জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণের আধিক্য থাকায় পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতা ও চিকিৎসাসেবা জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিবাদ ভুলে হাত মেলালেন পিটিআইয়ের শীর্ষ আইনজীবীরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


বিবাদ ভুলে হাত মেলালেন পিটিআইয়ের শীর্ষ আইনজীবীরা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তাহরিকে ইনসাফ (পিটিআই)-এর শীর্ষস্থানীয় আইনজীবীদের মধ্যে দীর্ঘকাল ধরে চলতে থাকা অভ্যন্তরীণ মতবিরোধ ও দ্বন্দ্বের সমাপ্তি ঘটেছে। পাকিস্তানি সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মামলা পরিচালনা এবং আইনি কৌশল নির্ধারণের স্বার্থে সম্প্রতি তারা নিজেদের মধ্যে দূরত্ব দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

আন্তর্জাতিক ও পাকিস্তানি গণমাধ্যমের সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে পিটিআইয়ের আইনি দলের সিনিয়র সদস্যদের মধ্যে মামলা পরিচালনার কৌশল, নেতৃত্ব এবং দলীয় অবস্থান নিয়ে প্রকাশ্যে মতপার্থক্য দেখা দিয়েছিল। এর ফলে দলের শীর্ষ নেতাদের জামিন এবং বিভিন্ন মামলার আইনি লড়াইয়ে সমন্বয়হীনতা সৃষ্টি হচ্ছিল, যা দলের অভ্যন্তরে এবং সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছিল।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দলের শীর্ষ নেতৃত্বের মধ্যস্থতায় অনুষ্ঠিত এক বৈঠকে আইনজীবীরা একে অপরের সঙ্গে হাত মিলিয়ে সব ভুল বোঝাবুঝির অবসান ঘটান। বৈঠকে তারা ব্যক্তিগত মতপার্থক্য ভুলে ইমরান খানসহ কারাবন্দি অন্যান্য নেতা-কর্মীদের মুক্তির আইনি লড়াইকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আইনি দলের এই পুনর্মিলন পিটিআইয়ের চলমান আইনি ও রাজনৈতিক লড়াইয়ে নতুন গতি আনবে এবং দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা পুনরুদ্ধারে সহায়ক ভূমিকা পালন করবে। সূত্র : ডন অনলাইন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনলাইনে লকডাউন ডেকেও মাঠে দেখা গেল না নিষিদ্ধ আ.লীগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৬ পি.এম


অনলাইনে লকডাউন ডেকেও মাঠে দেখা গেল না নিষিদ্ধ আ.লীগ

সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে তথাকথিত ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করে মাঠে কোনো ধরনের দৃশ্যমান উপস্থিতি দেখাতে পারেনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগ। সাধারণ মানুষ এই কথিত কর্মসূচি সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে, যা ভারত থেকে দিল্লির মদদে ও আশ্রয়ে পলাতক নেতৃত্বের দেওয়া। বিচ্ছিন্ন কিছু স্থানে রাতের আঁধারে চোরাগোপ্তা হামলা, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মতো নাশকতামূলক চেষ্টা হলেও গোটা দেশের চিত্র ছিল স্বাভাবিক ও কর্মব্যস্ত।

সকাল থেকেই রাজধানী ঢাকাসহ সারাদেশের রাস্তাঘাট, অফিস-আদালত, কলকারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাটবাজার ছিল প্রাণবন্ত। অন্যদিকে, নাশকতাকারী আওয়ামী সন্ত্রাসীদের প্রতিহত করতে সারাদিন মাঠে তৎপর ছিল বিএনপি ও ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর নেতাকর্মীরা। কোথাও কোথাও নাশকতার বিচ্ছিন্ন চেষ্টা হলেও তাদের হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেন তারা।

সরেজমিনে দেখা যায়, কথিত লকডাউনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে কোনো শঙ্কা বা ভীতি কাজ করেনি। ভোর থেকেই গণপরিবহন, রিকশা, সিএনজি ও ব্যক্তিগত যানবাহন স্বাভাবিক নিয়মে চলাচল করেছে। কর্মজীবী মানুষ নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন। ব্যবসাপ্রতিষ্ঠান ও বিপণিবিতানগুলো যথারীতি খোলা ছিল এবং ক্রেতা-বিক্রেতাদের সরব উপস্থিতিতে মুখর ছিল নগর ও জনপদ। রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ নাগরিকদের মতে, জনরোষের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং গণহত্যার মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত একটি নিষিদ্ধ সংগঠনের অনলাইনভিত্তিক ফাঁকা আওয়াজে দেশের মানুষ কান দেয়নি।

সংশ্লিষ্ট সূত্রের ভাষ্যমতে, দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে ভারতীয় প্রক্সি সংগঠন হিসেবে পরিচিত এই নিষিদ্ধ দলটি সীমান্তের ওপার থেকে নানা ধরনের উসকানি ও অপপ্রচার চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগমাধ্যমে লকডাউনের ডাক দেওয়া হলেও রাজপথে নেমে কর্মসূচি পালনের মতো কোনো সাংগঠনিক শক্তি বা জনবল তাদের ছিল না। বরং দিনের আলোয় জনসমর্থন না পেয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে রাতের অন্ধকারে গোপন তৎপরতা চালানোর কৌশল বেছে নেয় আওয়ামী সন্ত্রাসীরা।

দেশব্যাপী স্বাভাবিক চিত্র দেখা গেলেও নিষিদ্ধ এই সংগঠনের রাজনৈতিক তীর্থস্থান হিসেবে পরিচিত গোপালগঞ্জে ভারতীয় প্রক্সি সন্ত্রাসীদের ব্যাপক তাণ্ডব ও সহিংসতার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র জানায়, টানা কয়েকদিনের মতো আজও সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি ও জনজীবন ব্যাহত করার অপচেষ্টা অব্যাহত রয়েছে। ফেসবুক লাইভে মানুষ হত্যার কুখ্যাত ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জেলার একাধিক থানা ও সরকার দলীয় এমপিদের বাসাবাড়িতে আগুন, ভাংচুর ও লুটপাট চালাতে দেখা গেছে গণহত্যাকারী হাসিনার হিংস্র বাহিনীকে। এমনকি হাসপাতালও ছাড় পায়নি মানবতাবিরোধী আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাত থেকে। এ ছাড়াও, দেশের বিভিন্ন স্থানে রাতের আঁধারে চোরাগোপ্তা হামলা, ককটেল বিস্ফোরণ এবং যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগের মতো দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও স্থানীয় জনগণের প্রতিরোধে এসব নাশকতার অপচেষ্টা বড় ধরনের কোনো বিপর্যয় ঘটাতে পারেনি।

নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, প্রকাশ্যে কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে কাপুরুষোচিতভাবে রাতের আঁধারে ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের পথ বেছে নিয়েছে দুষ্কৃতকারীরা। এর উদ্দেশ্য ছিল গণমাধ্যমে নেতিবাচক খবর তৈরি করে দেশে অস্থিতিশীলতা বিরাজ করছে—এমন একটি ভ্রান্ত ধারণা সৃষ্টি করা। কিন্তু বাস্তবতা ছিল এর সম্পূর্ণ উল্টো। দিনের আলোয় সারাদেশের স্বাভাবিক জীবনযাত্রা ও মানুষের স্বতঃস্ফূর্ত কর্মচাঞ্চল্য সেই অপচেষ্টাকে নস্যাৎ করে দিয়েছে।

দৈনিক ইনকিলাব পত্রিকার বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যানুযায়ী, সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের প্রধান মহাসড়ক, নৌপথ, বন্দর ও শিল্পাঞ্চলগুলোতে নিত্যদিনের মতোই প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত চলাচল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং রাজপথে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সক্রিয় অবস্থানের কারণে নিষিদ্ধ সংগঠনটির আত্মগোপনে থাকা নেতাকর্মীদের প্রকাশ্যে কোথাও দেখা যায়নি।

রাজধানী ঢাকার মতিঝিল, গুলিস্তান, ফার্মগেট, মিরপুর, উত্তরা ও যাত্রাবাড়ীসহ গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকেই যানবাহনের চাপ ছিল স্বাভাবিক দিনের মতোই। অফিসগামী মানুষের ব্যস্ততা, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যাতায়াত এবং বাজারগুলোতে নিত্যপণ্যের কেনাবেচা চলেছে নির্বিঘ্নে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, কোনো ধরনের বাধা বা অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন না হয়েই তারা দোকানপাট খুলেছেন এবং স্বাভাবিক বেচাকেনা করেছেন।

একই চিত্র দেখা গেছে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায়। দূরপাল্লার বাস ও ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। বন্দর ও শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকরা যথারীতি কাজে যোগ দিয়েছেন। সাধারণ মানুষের ভাষ্য, যারা দেশের মানুষকে জিম্মি করে ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিল এবং গণহত্যার মতো ন্যক্কারজনক কর্মকাণ্ডে জড়িয়েছিল, বিদেশে বসে তাদের দেওয়া কোনো কর্মসূচি এ দেশের মানুষ মেনে নেবে না।

নাগরিক সমাজের প্রতিনিধিদের মতে, দিল্লির মদদে পরিচালিত এই ধরনের তৎপরতা দেশের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। তবে দেশের মানুষ যেকোনো ষড়যন্ত্র ও নাশকতার বিরুদ্ধে সচেতন এবং ঐক্যবদ্ধ। কথিত লকডাউনকে উপেক্ষা করে মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় অংশগ্রহণ প্রমাণ করেছে যে, জনগণ সহিংসতা ও নৈরাজ্যের রাজনীতিকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্ট, মহাসড়ক ও জনগুরুত্বপূর্ণ স্থাপনায় সতর্ক অবস্থানে ছিলেন। যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা কঠোর হাতে দমনের জন্য টহল ও নজরদারি জোরদার করা হয়। গোয়েন্দা সংস্থাগুলোও অনলাইন ও অফলাইনের সন্দেহভাজন তৎপরতার ওপর কড়া নজর রাখছে। গত কয়েকদিন থেকে একের পর এক গ্রেপ্তার হচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নি ও ককটেল সন্ত্রাসের সমন্বয়ক ও শীর্ষ নেতারা।

বিশ্লেষকরা বলছেন, অনলাইনে লকডাউনের হুংকার দিলেও রাজপথে কোনো শক্তি প্রদর্শন করতে পারেনি নিষিদ্ধ আওয়ামী লীগ। গোপালগঞ্জে তাণ্ডব এবং বিভিন্ন স্থানে রাতের আঁধারে দুয়েকটি বিচ্ছিন্ন চোরাগোপ্তা হামলা, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও সারাদেশের মানুষ তা উপেক্ষা করে স্বাভাবিক ও কর্মব্যস্ত একটি দিন পার করেছে। জনগণের এই দৃঢ় অবস্থান ও স্বাভাবিক জীবনযাত্রাই স্পষ্ট করে দিয়েছে যে, ষড়যন্ত্র ও নাশকতার মাধ্যমে দেশকে অচল করার অপচেষ্টা সফল হওয়ার নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদালত কীভাবে রায়ের সিদ্ধান্তে পৌঁছেছেন, তা ব্যাখ্যা করলেন আইসিজে বিচারক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৬ পি.এম


আদালত কীভাবে রায়ের সিদ্ধান্তে পৌঁছেছেন, তা ব্যাখ্যা করলেন আইসিজে বিচারক

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় পড়া শুরু করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালতের বিচারক ইওয়াসাওয়া ইউজি মামলার পটভূমি এবং আদালত কীভাবে রায়ের সিদ্ধান্তে পৌঁছেছে, তা ব্যাখ্যা করেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) আদালতের ১৫ বিচারকের পক্ষে রায় পড়া শুরু করেন আইসিজের বিচারক ইওয়াসাওয়া ইউজি।

বিচারক ইউজি বলেন, গণহত্যা সংক্রান্ত পূর্ববর্তী রায়গুলোর মতো এ মামলায় আইসিজের কাছে তুলনা করার মতো কোনো পূর্ববর্তী বিচারিক সিদ্ধান্ত নেই। তিনি উল্লেখ করেন, ‘তথ্য-উপাত্ত নির্ধারণের জন্য আইসিজেকে কেবল পক্ষগুলোর দেওয়া প্রমাণের ওপরই নির্ভর করতে হচ্ছে।’

বিচারপতি জানান, আদালত সাক্ষীদের জবানবন্দি এবং সাক্ষ্যদানের বিষয়গুলো বিবেচনায় নেবে, যার মধ্যে জবানবন্দির ধরন এবং কোন পরিস্থিতিতে সেগুলো দেওয়া হয়েছে, তা-ও অন্তর্ভুক্ত থাকবে। আদালত আরও জানায়, যারা সাক্ষ্য দিয়েছেন, তাদের প্রতিশোধের শিকার হওয়ার ভয়কেও বিবেচনায় নেওয়া হচ্ছে।

ইউজি জানান, মৌখিক শুনানির সময় আদালত এমন চারজন সাক্ষীর বক্তব্য শুনেছে, যারা ২০১৭ সালের আগস্টের শেষ সপ্তাহে সহিংসতার শিকার হয়েছিলেন। তিনি বলেন, ‘গাম্বিয়ার সাক্ষীরা যেসব নির্দিষ্ট ঘটনার সাক্ষ্য দিয়েছেন, সেগুলোর বিবরণে আদালত তাদের বিশ্বাসযোগ্য বলে মনে করেছে। সাক্ষীদের অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য জেরার সময় অখণ্ডিত ছিল (কোনো চ্যালেঞ্জের মুখে পড়েনি)।’

এ ছাড়া আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারক ইওয়াসাওয়া ইউজি রায়ে উল্লেখ করেছেন, গণহত্যা প্রতিরোধ এবং শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রগুলোর দায়িত্বের মধ্যে পড়ে।

তিনি বলেন, আদালত স্বীকার করে, যে কোনো রাষ্ট্রকে গণহত্যা বা এ ধরনের অন্যান্য কর্মকাণ্ডের জন্য দায়ী করা যেতে পারে, যদি সেগুলো ‘রাষ্ট্রের নিজস্ব কোনো অঙ্গ বা প্রতিষ্ঠানের মাধ্যমে, অথবা এমন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মাধ্যমে সংঘটিত হয় যাদের কর্মকাণ্ডের দায়ভার ওই রাষ্ট্রের ওপরই পড়ে।’

তিনি উল্লেখ করেন, যেখানে ব্যক্তি বিশেষ ফৌজদারি দায়বদ্ধতার মুখোমুখি হন, সেখানে রাষ্ট্রের ওপরই আইনি বাধ্যবাধকতা বর্তায়। বিচারক ইউজি বলেন, এই বাধ্যবাধকতাগুলো আন্তর্জাতিক আইনের অধীনে এক ধরনের দায়বদ্ধতা কিন্তু এগুলো ফৌজদারি প্রকৃতির নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%